Author: Daily Dhaka Press

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক চার লাইন সড়কের মধ্যে রাউজানের অংশে জলিল নগর বাস ষ্টেশন এলাকা থেকে মুন্সির ঘাটা পর্যন্ত দু’পাশ অবৈধ গাড়ি পার্কিংয়ের দখলে। এ মহাসড়কের দুই পাশে সিএনজিসহ বিভিন্ন বাস দাঁড়িয়ে থাকা নিত্যদিনের চিত্র। এতে করে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার জন্য দায়ী সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং। সরেজমিনে দেখা যায়, অবৈধ পাকিং করা হাইচ, জীপ, সিএনজি অটো রিক্সা, বাস সড়কের উপর এলাপাথারি ভাবে দখল নিয়েছে। স্থানীয়রা জানান, চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের চার লাইনের মধ্যে দু” লাইন সড়ক অবৈধ পার্কিং করা সিএনজি, বাস, ট্রাক, মাইক্রোবাস ড্রাইভার ও সংঘবদ্ধ একটি সিন্ডিকেট চক্রদল দখল করে সেখানে-বাণিজ্য সৃষ্টি করছে। তারা মহাসড়কের…

Read More

নিজস্ব সংবাদদাতা: নতুন কারিকুলাম বাতিল ও পরীক্ষা পদ্ধতি চালুর দাবিতে আজ সকালে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত শিক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক রাখাল রাহা এর নেতৃত্বে অভিভাবকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিভাবকেরা বলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সমাজ, পরিবেশ পরিস্থিতির সাথে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ একটা কারিকুলাম সরকার এ বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বাস্তবায়ন শুরু করেছে এর ফলে এদেশের পতিত শিক্ষা ব্যবস্থা আরো পতনের সম্মুখীন হয়েছে। আমাদের সন্তানের শিক্ষা ও জীবন আজ ভয়ংকর ঝুঁকির মুখে। এই বিপন্নতায় আমরা সারাদেশের অভিভাবকরা খুবই উদ্বিগ্ন। এছাড়াও মানববন্ধনের শেষে একজন অভিভাবক করজোড়ে শিক্ষা মন্ত্রী নয় প্রধানমন্ত্রীর প্রতি আর্তনাদ করতে গিয়ে এক পর্যায়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে…

Read More

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বাধীন ” সম্মিলিত মহাজোট” ৩০০ আসনে প্রার্থী দিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের আহ্বায়ক এডভোকেট কাজী রেজাউল হোসেন রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আজ এই ঘোষণা দেন । তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে একত্রে অংশ নেয়া ছাড়াও এই মহাজোট দেশ ও জনগণের স্বার্থে এবং জাতীয় সংকট নিরসনে যৌথভাবে কর্মসূচি দেবে। স্বাধীন জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক মির্জা আজমের সঞ্চালনায় মহাজোটের প্রার্থিতা ঘোষণাকালে জাতীয় ইসলামী জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের সদস্য সচিব আবু নাছের ওয়াহেদ ফারুক, সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের…

Read More

নিজস্ব সংবাদদাতা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী রোববারের মধ্যে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হবে। সেভাবেই সবকিছু এগিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি। ‘চারটি বিভাগে মনোনয়ন চূড়ান্ত করেছেন’ জানিয়ে তিনি আরও বলেন, নতুন এসেছে, কিছু বাদও পড়েছে। তবে সম্ভাব্য জয়ী প্রার্থীদের বাদ দেওয়া হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যেসব ব্যক্তিদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, তাতে ভুল-ত্রুটিও থাকতে পারে। সেটাও সংশোধনের সুযোগ রাখা হয়েছে। এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেনসহ অনেক নেতাকর্মী…

Read More

সুপর্ণা বড়ুয়া ( মুনমুন) এর মৃত্যু : অনিত্য সভা কাল চট্টগ্রাম ব্যুরো: পটিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী বেলখাইন গ্রামের মাস্টার বাড়ির কৃতি সন্তান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ( ফেণি সার্কেল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়ার সহধর্মিণী, কর্তালা বেলখাইন সদ্ধর্মলংকার বিহারের ধার্মিক উপাসিকা সুপর্ণা বড়ুয়া ( মুনমুন) ভারতের ভেলোরে ( সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ নভেম্বর মঙ্গলবার বিকেলে পরলোক গমন করেন। আগামীকাল ২৫ নভেম্বর শনিবার সকালে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের প্রয়াত সুপর্ণা বড়ুয়া ( মুনমুন) এর পারলৌকিক সদগতি কামনা করে পূণ্যদান ও অনিত্য সভা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে দৈনিক আনন্দ বাংলা ও আনন্দ টিভি পরিবার এবং আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের নেতৃবৃন্দ গভীর…

Read More

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি : ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হলো ১৩তম প্রজাপতি মেলা। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে ‘প্রজাপতি মেলা-২০২৩’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরুল আলম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মো. নূরুল আলম বলেন, “প্রজাপতি সংরক্ষণে এবং সচেতনতাই এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা দুইটি মাষ্টার প্লান করছি। শিক্ষা কার্যক্রম প্রবৃদ্ধির জন্য একাডেমিক মাস্টারপ্লান ও প্রাণ-প্রকৃতি রক্ষার নিমিত্তে বায়োডাইভার্সিটি মাস্টারপ্লান।” এসময় তিনি আরো বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের বিশেষ আকর্ষণ প্রজাপতি মেলা এবং পাখি মেলা যেটা উপভোগ করতে সারা দেশের বিভিন্ন…

Read More

স্টাফ রিপোর্টার: আসন্ন নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হতে শুরু করেছে প্রতারক চক্র। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন পরিচয়ে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এক ভুক্তভোগী প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে নোয়াখালী থেকে বাবা-মেয়েকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মো. ইয়াসিন (৪৬) ও তার মেয়ে সুরাইয়া ইয়াসমিন (২২)। শুক্রবার ( ২৪ নভেম্বর ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। অতিরিক্ত কমিশনার হারুন বলেন, সম্প্রতি একজন মনোনয়ন প্রত্যাশী…

Read More

দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও পরিবারের প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপারশপটি। স্বপ্ন কর্তৃপক্ষ আরও জানান,২৪ ও ২৫ নভেম্বর (শুক্রবার ও শনিবার) বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে গ্রাহকরা কিনতে পারবেন। 

Read More

লাইফস্টাইল ডেস্ক : লিখিত পরীক্ষায় পাশ করা সহজ হলেও, অনেক সময় ইন্টারভিউ ক্লিয়ার করা কঠিন হয়ে পড়ে। আসলে ইন্টারভিউ যারা নেন তারা সাধারণ জ্ঞানের পাশাপাশি ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করেন, যা শুনে অনেকেই ঘাবড়ে যান আবার কেউ কেউ লজ্জায় মুখ লুকান। তবে ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনিও উত্তর দিতে পারবেন। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে.. মেয়েদের শরীর ১) প্রশ্নঃ ভারতের প্রথম কোন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন? উত্তরঃ মোরাজি দেশাই। ২) প্রশ্নঃ পৃথিবীতে পাওয়া কঠিনতম পদার্থ টির নাম কি? উত্তরঃ হীরে। ৩) প্রশ্নঃ রক্তচাপ মাপার যন্ত্র কোনটি? উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার। ৪) প্রশ্নঃ ভারতের জাতীয়…

Read More

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি: “কবিতা হোক মজলুমের পক্ষে ; কবিতায় বিপ্লব,কবিতায় মুক্তি”- এই স্লোগানে ফিলিস্তিনে ইসরাইলের নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাহিত্য সংগঠন ‘চিরকুট’ কর্তৃক কবিতা সমাবেশ আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রোগ্রামের আহ্বায়ক আহসান লাবিব বলেন, “জায়নবাদী ইসরাইলী আগ্রাসনের বিরদ্ধে প্রতিবাদ ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে আমরা এরকম কবিতা সমাবেশের উদ্যোগ নিয়েছি।” এ বিষয়ে চিরকুটের সভাপতি মেহেদী মামুন বলেন, “ফিলিস্তিনে গণহত্যার বিষয়টি বিশেষ কোনো ধর্মের বা বর্ণের বিষয় নয় বরং একটি দখলদার রাষ্ট্রের সাথে কতিপয় দখলদার রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় নিরীহ ও…

Read More