Author: Daily Dhaka Press

স্টাফ রিপোর্টার : মোবাইল ভিত্তিক অ্যাপ Inform ATU এর মাধ্যমে অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃত আসামীর নাম— শিমুল (২৬)। তার পিতার নাম— মো: ওমর আলী। সে রাজশাহী জেলার রাজপাড়া থানার কোর্ট বোলনপুর গ্রামের বাসীন্দা। শনিবার বিকেলে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, Inform ATU মোবাইল অ্যাপের মাধ্যমে গৃহিত একটি অভিযোগের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি আভিযানিক দল শনিবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১ টায় নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন পূর্বাচল নীলা মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারভুক্ত…

Read More

স্টাফ রিপোর্টার : ঘূর্ণিঝড় মিধিলির তান্ডবে ডুবে যাওয়া বাংলাদেশী মাছ ধরার ট্রলার মোহনা’র ১ জন জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করল ভারতীয় কোস্টগার্ড। শনিবার (২৫ নভেম্বর ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘূর্ণিঝড় মিধিলি’র তান্ডবে বৈরি আবহাওয়ায় ভাসতে ভাসতে বাংলাদেশের সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করা ১ জন বাংলাদেশী জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কোস্ট গার্ড। উদ্ধারকৃত জেলের নাম হারনাথ পাল (৫০)। তিনি কক্সবাজার জেলার বিবিরখীল গ্রামের বাসিন্দা। তিনি আরও জানান, গত ৫ নভেম্বর কক্সবাজারের বাশঁখালী এলাকা থেকে…

Read More

নিজস্ব প্রতিবেদক, দূর্গাপুর, রাজশাহী:  রাজশাহীর দূর্গাপুর উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের সোনালী আমন ধান দোল খাচ্ছে মাঠ জুড়ে। আমন ধানের বাম্পার ফলনে খুশি কৃষকরা। এরই মধ্যে ধান পাকতে শুরু করেছে। এ বছর বন্যা-খরাসহ প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূলতা কাটিয়ে সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা। চলছে ধান মাড়াই এর কাজ। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ কৃষি মাঠে সোনালীর সমারোহ। দু’ চোখ যতদুর যায় ধানের ক্ষেতই চোখে পড়ছে। অনেক কৃষক মাঠে ধান গাছের পরিচর্যা করছে। কেউ কেউ সার, কীটনাশক প্রয়োগ, আগাছা পরিষ্কার এবং পার্চিং পদ্ধতি ব্যবহার করে ক্ষতি পোষাতে সচেষ্ট…

Read More

ছবি: কথিত ডাক্তার খোরশেদ আলম। ধামরাই( ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আড়াই বছরের মেয়ে আজুয়া আক্তার। বর্তমানে তিনি ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আজুয়ার মা রিয়া আক্তার। বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপ- পুলিশ পরিদর্শক আব্দুস সোবহান। আজুয়া সুজন ও রিয়া দম্পতির কন্যা। সুজন ও রিয়া আক্তার দম্পতি ধামরাই পৌর সভার ৮ নং ওয়ার্ডের খালেক হাজীর বাড়ির ভাড়াটিয়া। পরিবার সূত্রে জানা যায়, আজুয়া নামে শিশুটি কয়েকদিন ধরে জ্বরে ভুগতেছিল। পরে আজুয়াকে নিয়ে তার মা সাদিয়া খোরশেদ আলমের ধামরাই ডায়াবেটিস সমিতি নামে ফার্মেসিতে আসলে তিনি ভল্টারিন নামে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক :  বিদেশিসহ ২৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৩৯ বন্দী। সেই সঙ্গে গাজায় সব ধরনের হামলা বন্ধ রাখা হয়েছে। কাতারের মধ্যস্থতায় করা চুক্তির শর্ত অনুযায়ী, ৫০ জিম্মিকে ছাড়বে হামাস, অন্যদিকে ১৫০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল।

Read More

*পিটার হাসকে নিয়ে রাশিয়ার অভিযোগের জবাব দিল যুক্তরাষ্ট্র* কূটনৈতিক সংবাদদাতা: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনার বিষয়ে বিরোধী দলের একজন নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে গত সপ্তাহে অভিযোগ করে রাশিয়া। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র শুক্রবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমকে বলেছেন, ‘বাংলাদেশের বিশেষ কোনো দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। সব দলের সঙ্গেই যুক্তরাষ্ট্র যোগাযোগ করে এবং করবে। ’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘রাষ্ট্রদূত হাস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে রাশিয়ার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভার অপব্যাখ্যার বিষয়ে অমরা অবগত। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো দলকে সমর্থন করে না। বাংলাদেশের কোনো দলকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দেয় না।…

Read More

বিনোদন রিপোর্ট:  “২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪” এ অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “মনোবাণ” রাবী আহমেদ এর গল্প, চিত্রনাট্য এবং পরিচালনায় চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন যোজন মাহমুদ। এছাড়াও অভিনয় করেছেন অয়ন শাহ্। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একজন ফটোগ্রাফারকে ঘিরে, ২০০০ সালের প্রেক্ষাপটে চলচ্চিত্রের গল্প এগিয়ে যায়। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে যৌথভাবে ধ্রুব সেন, মৃত্তিকা রাশেদ এবং রাবী আহমেদ। আগামী বছর ২০-২৮ জানুয়ারি, ৩টি ভিন্ন ভেন্যুতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ৭৫টি দেশের প্রায় ২৫০টি চলচ্চিত্র। এ চলচ্চিত্র উৎসব এর মাধ্যমেই “মনোবাণ” প্রথমবারের মতো বাংলাদেশি দর্শকদের সামনে প্রদর্শিত হবে। শীঘ্রই চলচ্চিত্র উৎসব এ প্রদর্শনীর বিস্তারিত…

Read More

অনলাইন ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল (২৬ নভেম্বর) রবিবার। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তরের পর বেলা ১১টায় স্ব স্ব কলেজ ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবার শিক্ষার্থীরা কলেজে না গিয়ে ঘরে বসেই ফল দেখতে পারবে। আন্তঃশিক্ষাবোর্ড জানিয়েছে, কলেজ নোটিশ বোর্ড ছাড়াও বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থী তার রেজাল্ট শিট দেখতে পারবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে www.dhakaeducationboard.gov.bd…

Read More

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে ঘুস লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত অফিস সহায়ককে শোকজ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। উপজেলার রাজিবপুর ইউনিয়ন ভূমি অফিসে ঘুস লেনদেনের ওই ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগীর কাছ থেকে অফিস সহায়ক আহাম্মদ ১৫ হাজার টাকা নিচ্ছেন। এসময় তিনি বলছেন, ‘টাকা হইছে হাতের ময়লা। আপনিতো মাত্র ১৫ হাজার দিছেন, আরও তিন হাজার দিবাইন (দিতে হবে)। মন্তু নামের একজনের খারিজ করে দিছি। সে ৪০ হাজার টাকা দিছে।’ এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সানোয়ার হোসেন (নায়েব) অপসারণ দাবিতে লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। লিখিত অভিযোগ ও ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে কথা…

Read More

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি: ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) “ফিলিস্তিনের জনগণের পক্ষে কবিতা সমাবেশ” শীর্ষক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন চিরকুট এ কবিতা সমাবেশ আয়োজন করে। সমাবেশে প্রায় চল্লিশ জন কবিসহ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। সমাবেশে কবিতা পাঠ করেন হাসান রোবায়েত, পলিয়ার ওয়াহিদ,শব্দ নীল, মিছির হাসনাইন, জহির ফয়সাল, শাকিব লোহানী, তালুকদার লাভলী, জেবুন্নেসা জেবা, সাজিদা স্মিগ্ধা, আনিস মুহাম্মদ, সাদ্দাম হোসেন, হামিদা জান্নাত, ও তাহমিদ হাসান প্রমুখ। এতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা বলেন, “কবি ও সাহিত্যিকরা সবসময় মানবিক হন। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তাই এ…

Read More