Author: Daily Dhaka Press

নিজস্ব সংবাদদাতা: এক ছাদের নীচে নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের সমাহার ঘটাচ্ছে বেঙ্গল সিস্টারহুড কনসোর্টিয়াম। একই সাথে দেয়া হচ্ছে আগতদের স্বাস্থ্যসেবা। রাজধানীর ধানমন্ডী এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান মঙ্গলবার ছুটি থাকায় এই দিনটিকেই বেছে নিয়েছেন আয়োজকরা। এখন থেকে প্রতি মঙ্গলবার ধানমন্ডির ডব্লুভিএ মিলনায়তনে ২০ জন ব্যবসায়ী ও উদ্যোক্তা এই সাপ্তাহিক হাটে পণ্যের প্রচার, বিক্রি ও ব্যবসায়ীক যোগাযোগ করবেন। এখানে পোষাক, চামড়াজাত পণ্য, জুয়েলারি, ঘর সাজানোর সরঞ্জামসহ চাল, ডাল, শাক-সবজি ও খাবারও পাওয়া যাবে। গত মঙ্গলবার এই সাপ্তাহিক হাটের উদ্বোধনী অনুষ্ঠানে বেঙ্গল সিস্টারহুড কনসোর্টিয়ামের সভানেত্রী শারমিন জাহান খান বলেন, পণ্যের মান, পণ্যের ভিন্নতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করায় ধানমন্ডী এলাকার মানুষের অন্য কোথাও যাওয়ার প্রয়োজন…

Read More

নিজস্ব সংবাদদাতা: আবারও অবরোধের ডাক দিযেছে বিএনপি। রোববার থেকে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। ৬ষ্ঠ দফার অবরোধ শেষ না হতেই বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সপ্তমবারের মতো এ অবরোধ কর্মসূচি সফল করতে দলের সব স্তরের নেতাকর্মীর পাশাপাশি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে। হামলা ও সংঘর্ষের মধ্যে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েক নেতা গ্রেফতার হন।…

Read More

জাবি সংবাদদাতা:  প্রতিশ্রুতি দেয়ার পরেও নতুন হল চালু করতে প্রশাসনের অক্ষমতা এবং ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেয়ার নামে নজিরবিহীন প্রহসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে জাবি ছাত্র ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, “আবাসন নিশ্চিতের কথা বলে পরীক্ষা শুরুর পাঁচ মাস পরও স্নাতক সম্মান প্রথম বর্ষের ক্লাস শুরু করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন তো কোন মহামারি বা দুর্যোগের সময় নয় তবে কর্তৃপক্ষ কেন নবীন শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরু কথা বলছে। আমরা মনে করছি এখানে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ লাভ, মুনাফা আদায় এবং হিসাব-নিকাশ…

Read More

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা ষষ্ঠ দফা অবরোধের শেষ দিনে রাজধানীর নয়াপল্টন এলাকার নাইটিঙ্গেল মোড়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৩ মিনিটের দিকে এই অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি জানান। তালহা বিন জসিম বলেন, ‘দুপুরে দুর্বৃত্তরা নাইটিঙ্গেল মোড়ে বাসে আগুন দেয়। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।’ এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে। পুড়ে যাওয়া বাসটি আজমেরী গ্লোরি পরিবহনের বলে জানা গেছে। এর আগে চলমান…

Read More

এএফপি : জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থার (ইউনিসেফ) প্রধান ক্যাথেরিন রাসেল বলেছেন, গাজা উপত্যকা বিশ্বে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান। রাসেল আরও বলেছেন, অনেক চেষ্টার পর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সাময়িক যে যুদ্ধবিরতি হয়েছে, তা শিশুদের জীবন বাঁচানোর জন্য যথেষ্ট নয়। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল গতকাল বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেন, গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৫ হাজার ৩০০-এর বেশি শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সংখ্যা মোট নিহত মানুষের সংখ্যার ৪০ শতাংশ। সম্প্রতি গাজার দক্ষিণাঞ্চল সফর করেছেন রাসেল। সেখানকার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘এটা নজিরবিহীন, যা দেখলাম ও শুনলাম, তাতে আমি স্তম্ভিত।’ জিম্মিদের মুক্তি…

Read More

বিনোদন রিপোর্ট: কেবল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতেই রণবীর কাপুরের সঙ্গে তাঁকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিলেন। এরপর থেকেই বলিউডের অন্দরমহলে শোনা গিয়েছিলেন অন্য খবর। বচ্চন পরিবারে নাকি কেউ-ই ঠিক পছন্দ করেনি ঐশ্বর্যের এই অভিনয়। ঐশ্বর্য রাই বচ্চন, বলিউডে দাপটের সঙ্গে কাজ করলেও কোথাও গিয়ে যেন খুব একটা ঘনিষ্ট দৃশ্যে দেখা যায়নি তাঁকে। 1 / 8 কেবল অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতেই রণবীর কাপুরের সঙ্গে তাঁকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিলেন। কেবল অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতেই রণবীর কাপুরের সঙ্গে তাঁকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিলেন। 2 / 8 এরপর থেকেই বলিউডের অন্দরমহলে শোনা গিয়েছিলেন অন্য খবর।…

Read More

লাইফস্টাইল ডেস্ক : তেল, ঝাল, মশলা খেয়ে হাত তো ঠিকই ধুচ্ছেন, তবে কিডনি কি পরিষ্কার করছেন? না, তা কি সম্ভব নাকি! উত্তর হবে- হ্যাঁ, সম্ভব। হাতের কাছেই আছে এর সমাধান। কীভাবে পরিষ্কার করবেন? জেনে নিন, কিডনি পরিষ্কারের ঘরোয়া উপায়। তাও আবার মাত্র পাঁচ টাকায়। নিয়মাবলী : ১. পরিষ্কার পানিতে ধুয়ে নিন এক আঁটি ধনেপাতা। ২. এরপর কুচি কুচি করে কেটে একটি পাত্রে রাখুন। ৩. পাত্রে কিছুটা পানি দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। ৪. ঠান্ডা হলে ছেঁকে পরিষ্কার বোতলে রেখে দেন। ফ্রিজেও রেখে দেয়া যেতে পারে ওই বোতল। ৫. এরপর প্রতিদিন একগ্লাস করে ধনেপাতার জুস খেলেই হাতেনাতে মিলবে ফল। কিডনির মধ্যে…

Read More

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির ডাকা অবরোধে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, সালনা এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও গুড উইল ক্যারিয়ার নামে দু’টি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৩ থেকে ৪টি মোটরসাইকেলে কয়েকজন লোক প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গতিরোধ করে। পরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, সকাল ৭টার দিকে আগুনের খবর পেয়েছি। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Read More

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল চীন থেকেই। দেশটির উহান থেকে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। পরে তা গোটা বিশ্বে তাণ্ডব চালায়। মারা যায় লাখ লাখ মানুষ। আক্রান্ত হয় কোটি কোটি মানুষ। সময়ের সঙ্গে নিয়ন্ত্রণে এসেছে করোনা। কিন্তু দেশটিতে এবার শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে রহস্যজনক নিউমোনিয়া। রাজধানী বেইজিংসহ চীনের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এই রোগ। জানা গেছে, প্রথম পর্যায়ে ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন উপসর্গ দেখা দিলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট শুরু হচ্ছে আক্রান্ত শিশুদের, যা নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের বেলায় দেখা যায়। গত ১২ নভেম্বর এক সংবাদ সম্মেলনে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে এই রোগটিতে আক্রান্ত…

Read More

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার বিক্রমপুর দিবস পালিত হবে। “প্রজন্ম বিক্রমপুর” গত বছরের ন্যায় এবারও বিক্রমপুর দিবস পালন করবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে । এই সব দেশের মধ্যে রয়েছে ভারত, ইউ কে, ইউ এস এ, অস্ট্রেলিয়া , ফ্রান্স, কানাডা , ইটালি সহ পৃথিবীর বিভিন্ন দেশ। গতকাল ২১ নভেম্বর মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার একটি রেস্টুরেন্টে “প্রজম্ম বিক্রমপুর” এর এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রজন্ম বিক্রমপুর এর সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তীর সভাপতিত্বে এবং “বিক্রমপুর প্রজন্ম” এর সাধারণ সম্পাদক, সময় টেলিভিশনের বিশিষ্ট সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জ্বলের পরিচালনায় এই সভায় বক্তব্য রাখেন বিক্রমপুর দিবসের উদযাপন কমিটির আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের…

Read More