Author: Daily Dhaka Press

স্টাফ রিপোর্টার: গত ১৮ নভেম্বর রাজধানীর মিরপুরের কালশী এলাকায় বসুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত ৪ জন অগ্নিসংযোগকারীকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন- আল মোহাম্মদ চাঁন (২৭), মো. সাগর (২৫), মো. আল আমিন ওরফে রুবেল (২৯) ও মো. খোরশেদ আলম (৩৪)। র‍্যাব জানায়, বাসে আগুন দেওয়ার জন্য গ্রেফতার চাঁন প্রত্যেকের জন্য ১০ হাজার টাকা করে পেলেও সে গ্রেফতার সাগর ও আল আমিনকে ৭ হাজার টাকা করে প্রদান করে। চাঁন বাসে আগুন দেয়ার জন্য তার বন্ধুর মোটরসাইকেল থেকে ২৫০ এমএল পরিমাণ পেট্রোল বের করে টাইগার এনার্জি ড্রিংকের বোতলে ভরে ওইদিন সন্ধ্যায় আল আমিনের কাছে দেয়। গতকাল…

Read More

স্পেশাল করেসপন্ডেন্ট : ঢাকা: পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে গেছে ট্রেন। আনুষ্ঠানিক উদ্বোধনও হয়েছে আগেই। ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচলের ঘোষণা রয়েছে। আর সেই যাত্রার টিকিট বিক্রি হওয়ার কথা ছিল আজ মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে। তবে রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রস্তুতি শেষ না হওয়ায় এখনই সেই টিকিট বিক্রি সম্ভব হচ্ছে না। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিরউদ্দিন চৌধুরী বলেন, ঢাকা-কক্সবাজার রুটের জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল আগামীকাল মঙ্গলবার থেকে। কিন্তু আমাদের প্রস্তুতি এখনো কিছুটা বাকি আছে। ফলে কাল থেকে টিকিট বিক্রি করা যাচ্ছে না। খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে। রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা-কক্সবাজার রুটে শোভন…

Read More

জাবি প্রতিনিধি : আবাসন নিশ্চিতের কথা বলে পরীক্ষা শুরুর পাঁচ মাস পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের ক্লাস শুরু করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এবার আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনেই শুরু হতে যাচ্ছে প্রথম বর্ষের (২০২২-২৩ শিক্ষাবর্ষের) ক্লাস। বিষয়টিকে টালবাহানা বলছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। ২১ নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া একজন ডিন নাম না প্রকাশের শর্তে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনেই প্রথম বর্ষের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ সশীরে ক্লাস শুরু…

Read More

বিনোদন ডেস্ক :সৌন্দর্যের অন্যতম এক অভিনেত্রীর আরেক নাম ঐশ্বরিয়া রাই বচ্চন। বরাবরই যার সৌন্দর্যের কাছে ঘায়েল হয়েছে বহু পুরুষ । যার নজরকারা রুপ দেখে তাকে কাছে পেতে চেয়েছে অনেকেই। কিন্ত তাকে কাছে পাওয়া তো এতো সোজা নয়। তাকে কাছে পেতে হলে খরচা করতে হবে কাড়ি কাড়ি টাকা। প্রেম বিয়ে ব্যক্তিগত জীবন থেকে ক্যারিয়ার বারবার বিতর্কের মুখে পড়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘হাম দিল দে চুকে সনম’ থেকে ‘যোধা আকবর’, ‘গুরু’ তার জনপ্রিয় ছবির সংখ্যা প্রচুর। অভিনয়ের থেকেও বেশি তার রূপে মুগ্ধ গোটা দুনিয়া। বলিউড থেকে হলিউড সারা পৃথিবী জুড়ে রয়েছে অনুরাগীরা। তার রূপে গুণে মুগ্ধ সেরকমই এক অনুরাগী ছিলেন পাকিস্তানের প্রাক্তন…

Read More

নিজস্ব প্রতিবেদক : দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নভেম্বরের ২০ দিনে ডেঙ্গুতে ২০৬ জনের মৃত্যু হলো। আর চলতি বছর এডিস মশাবাহিত রোগে মৃত্যু হলো এক হাজার ৫৫৪ জনের। এছাড়া গত এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৯৭ জন। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় তিনজন ও ঢাকার বাইরে দুইজনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্ততর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা…

Read More

চট্টগ্রাম ব্যুরো : গতকাল ২০ নভেম্বর সোমবার চট্টগ্রাম মহানগরীর কে সি দে রোডে অবস্থিত চট্টগ্রাম রাইফেল ক্লাবে প্রথমবারের মতো শ্যুটিং কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রাইফেল ক্লাবের সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। প্রথমবারের মতো ২৪ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে এই কোর্স চালু হল। এই কোর্সে নারী ও যেকোনো লেভেলের শিক্ষার্থীদের জন্য কোর্স ফি ধরা হয়েছে ২ হাজার টাকা এবং অন্যান্যদের জন্য ৫ হাজার টাকা। জেলা প্রশাসক বলেন, আমরা চাই সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা শ্যুটিং এর প্রতি আকৃষ্ট হোক। এছাড়াও যাদের শ্যুটিং এর প্রতি আগ্রহ রয়েছে তাদের জন্য এ প্রশিক্ষণ চালু হল। আমরা ২৪ জনকে নিয়ে প্রথম ব্যাচটি পরীক্ষামূলক…

Read More

স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ট্র্যাভিস হেড। বিশ্বকাপের ফাইনালে খেললেন ১৩৭ রানের অনবদ্য এক ইনিংস। তার আগে বল হাতে ২ ওভারে মাত্র ৪ রান দিয়ে ভারতের ওপর চাপ বাড়িয়েছেন। ফিল্ডিংয়ে নিয়েছেন রোহিত শর্মার দুর্দান্ত এক ক্যাচ। ভারতের হৃদয় ভেঙে দেওয়া সেই হেডের পরিবারকে ধর্ষণের হুমকি দিয়েছেন এক ভারতীয়। রোববার আহমেদাবাদে ১৩তম বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের প্রথম ইনিংসে বিধ্বংসী হয়ে ওঠা রোহিত শর্মার দারুণ ক্যাচ তালুবন্দী করেন হেড। পরে চাপের মুখে ১২০ বলে ১৩৭ রানের নিখুঁত অপরাজিত ইনিংস খেলে স্বাগতিকদের বিশ্বকাপ জেতার লড়াই থেকে ছিটকে দিয়েছেন। তার অনবদ্য পারফরম্যান্স ফাইনালে দু’দলের মধ্যে পার্থক্য…

Read More

জাবি প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিনে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সোমবার (২০ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকায় এই মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চলমান একদফার গনতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও কারাবন্দী নেতাকর্মীদের সুস্থতাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এ বিষয়ে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান সোহান বলেন, ‘চলমান গনতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলনকে বিবেচনায় নিয়ে ক্ষুদ্র পরিসরে এই দোয়া অনুষ্ঠান। আগামী জন্মদিনে গনতান্ত্রিক বাংলাদেশে দেশনায়ক তারেক রহমানকে সাথে নিয়ে ছাত্রদল বৃহৎ পরিসরে উদযাপন করবে।’ এ সময় উপস্থিত…

Read More

নিজস্ব সংবাদদাতা: প্রথম যাত্রার তারিখ ০১-ডিসেম্বর-২০২৩ ইংরেজি । টিকেট পাওয়া যাবে অনলাইন ও কাউন্টারে – একই সাথে.. যেতে পারবেন একসাথে ৭৮০ জন যাত্রী!!! অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এই লিংক থেকে – Eticket.railway.gov.bd

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: হরতাল কর্মসূচির পর আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে দলটি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সোমবার বিকেলে অনলাইনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন। রিজভী বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। সরকারের সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, লুটেরা শাসকগোষ্ঠী সুষ্ঠু নির্বাচনকে অগ্রাহ্য করে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে চায়। তিনি বলেন, আওয়ামী শাসকগোষ্ঠী আবারও একতরফা নির্বাচনের বন্দোবস্ত করছে। নির্বাচন কমিশন যে সরকারের পথরেখা…

Read More