Author: Daily Dhaka Press

বিশেষ প্রতিবেদক, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় উপদেষ্টার সবাই নন, তিনজন পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী রোববার পদত্যাগপত্র জমা দেন। সরকারের মন্ত্রিসভার তিনজন টেকনোক্র্যাট (যাঁরা সংসদ সদস্য নন) মন্ত্রী ও প্রতিমন্ত্রীও পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পদত্যাগ করা মন্ত্রী ও উপদেষ্টাদের পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন। আর পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করে…

Read More

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, তানজিন তিশা আমাদের কাছে এসেছিলেন। তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেটির বিষয়ে আমরা কাজ করব। সোমবার (২০ নভেম্বর) বিকেলে অভিনয়শিল্পী তানজিন তিশা রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান। সন্ধ্যায় তিনি একটি লিখিত অভিযোগ দেন। তার অভিযোগের পর ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের এসব কথা বলেন। ডিবি প্রধান বলেন, তানজিন তিশার অভিযোগটি ডিবির সাইবার নর্থ বিভাগকে তদন্তের জন্য দেওয়া হয়েছে। মূলত কী ঘটনা ঘটেছিল তদন্ত করে আমাকে জানাবে তারা। তিনি বলেন, ধনী, গরিব, তারকা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ডিবির কাছে আসে এবং অভিযোগ করেন। আমরা…

Read More

এইচ এম বাবলু, বাউফল, পটুয়াখালী :বাউফলে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। বাউফলের বগা ইউনিয়নের বালিয়া গ্রামে মুক্তিযোদ্ধা চান মিয়া মাস্টারের বাড়িতে এ দুর্রধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। জানাগেছে,রবিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ডাকাতি সংঘটিত হয়। মুক্তিযোদ্ধা চান মিয়া মাস্টারের মেঝ ছেলে মোঃ মাসুদ জানান, তাদের দোতালা ভবনের পশ্চিম পাশের জানালার গ্রীল কেটে ৮-১০ জন মুখোশপড়া ডাকাত বাসার ভিতরে প্রবেশ করে নিচতলায় গিয়ে তার বাবা আলহাজ্ব চান মিয়া মাস্টার (৭১) ও তার আলহাজ্ব ফরিদা খাতুনকে(৬৬)অস্ত্রের মুখে জিম্মি করে দুজনকে দুই রুমে নিয়ে বেঁধে ফেলে। এর পর তাদের কাছে স্টীল আলমারির চাবি চায়। চাবি দিতে অস্বীকার করায় ডাকাতরা তার বাবা ও…

Read More

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা আজ ২০ নভেম্বর সোমবার বিকাল চারটায় নগরের চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন। ড. অনুপম সেন বলেন, জননেতা এম এ ওহাব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মল আদর্শ ও সততার প্রতিক। আজীবন জাতির জনকের আদর্শে জীবন ধারণ করে তিনি হয়েছেন একজন আদর্শিক চেতনার বাতিঘর। তার জীবনাদর্শ থেকে আজকের প্রজন্মের অনেক…

Read More

ধামরাই( ঢাকা) প্রতিনিধি: ঢাকা-২০ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিক নৌকা মার্কার মনোনয়ন ফরম উত্তোলন করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন। মনোনয়ন ফরম উত্তোলনের সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। সোমবার (২০ নভেম্বর) বিকেলে ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকালীন রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী’র নিকট থেকে সরকারিভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় সাধারন জনগন ও নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে উৎসব মুখর পরিবেশে উক্ত সংসদ সদস্য পদের জন্য মনোনয়ন ফরম উত্তোলনের কার্যক্রম সম্পন্ন করেন। মনোনয়ন ফরম উত্তোলনের পর নেতাকর্মী ও…

Read More

নিজস্ব প্রতিবেদক,ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর ও নাশকতার মূলহোতা এবং ৮ মামলার পলাতক আসামি আদাবর থানার যুবদলের যুগ্ম আহব্বায়ক রাকিব শেখকেকে গ্রেফতার করেছে র‍্যাব। এছাড়া নাশকতার অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা অন্যরা হলো- মো. মাসুম (৩২), মো. আলমগীর (৩৮), মো. রাসেল (৩৮), ও মো. জাহাঙ্গীর আলম(৫৫)। গতকাল রবিবার রাজধানীর বিভিন্ন এলাকা ও কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা শিহাব করিম। তিনি বলেন, গত কয়েকদিন ধরে চলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের নামে গ্রেফতারকৃত রাকিব শেখ এর নেতৃত্বে ও…

Read More

স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর ১০ নাম্বার গোলচত্তরে বিআরটিসির একটি দ্বিতল যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) বেলা :২:৩০ মিনিটে বাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনের খবরে ঘটনাস্থলে ছুটে আসেন ডিএমপির মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মো: জসিম উদ্দিন। রিপোর্ট লেখা পর্যন্ত আগুনে পুড়ে যাওয়া বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Read More

নিজস্ব প্রতিবেদক: শ্রম অধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের স্মারকে শ্রমিকদের অধিকার হরণ করলে বাণিজ্য নিষেধাজ্ঞাসহ নানা নিষেধাজ্ঞা কোন মানদণ্ডের ভিত্তিতে দেওয়া হবে, তা গভীরভাবে পর্যালোচনা করছে বাংলাদেশ সরকার। সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ। বাংলাদেশের রোডম্যাপ অনুযায়ী ৯০ শতাংশ অর্জিত হয়েছে। সম্প্রতি পোশাক শিল্পে ন্যূনতম মজুরি নিয়ে বিশৃঙ্খলা দেখা দিলেও তাতে বাণিজ্য নিষেধাজ্ঞার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে বাণিজ্য বিশেষজ্ঞরা এ বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন। রপ্তানিকারকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। কেননা, বাংলাদেশের একজন শ্রমিক অধিকারকর্মীকে উদাহরণ হিসেবে সামনে আনা হয়েছে। বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার বিষয়ে কাজ করার প্রত্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন…

Read More

অনলাইন ডেস্ক: সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, চলমান এ সংঘাতে এ পর্যন্ত নিহত ৪৮ সাংবাদিকের মধ্যে ৪৩ জন ফিলিস্তিনি, ৪ জন ইসরায়েলের ও ১ জন লেবাননের নাগরিক। গতকাল ইসরায়েলের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে প্রেস হাউস-প্যালেস্টাইনের প্রধান বেলাল জাদাল্লাহ নিহত হন। এ ঘটনায় তার বোনের জামাই গুরুতর আহত হয়েছেন। বেলালের স্বজনেরা এ কথা জানিয়েছেন। বেলাল ছাড়া নিহত অপর দুই সাংবাদিকের ব্যাপারে রয়টার্স স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত হতে পারেনি। তারা হলেন- ফ্রিল্যান্স সাংবাদিক হাসৌনা স্লিম ও স্যারি মনসুর।

Read More

নিজস্ব প্রতিবেদক : সবোর্চ্চ আদালতের আদেশ অমান্য করায় আইজি প্রিজন্স ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের একজন সচিবকে তলব করেছেন আপিল বিভাগ। এরা হলেন, আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। আগামী ৪ ডিসেম্বর তাদের সশরীরে হাজির হয়ে আদালত অবমানার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইব্রাহিম খলিল। বিবাদীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। পরে ব্যারিস্টার ইব্রাহিম খলিল সাংবাদিকদের বলেন, ‘গত বছরের ৭ এপ্রিল আপিল বিভাগ রিভিউ আবেদনের রায়ে…

Read More