Author: Daily Dhaka Press

চট্টগ্রাম ব্যুরো : আজ ২১ নভেম্বর সকাল ১২ টায় চট্টগ্রাম সার্কিট হাউজ এর সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে শেষ করার উপর তিনি গুরুত্বারোপ করেন। প্রতিটি প্রকল্পের কাজ মানসম্মত ও যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। এসময় তিনি স্ব স্ব জেলার উন্নয়ন কর্মকান্ড নিয়ে ভিডিও চিত্র তৈরী করতে জেলা প্রশাসকদের প্রতি অনুরোধ জানান। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার…

Read More

ছবি: পুলিশের জব্দকৃত বোমা তৈরীর উপকরণ । প্রতিনিধি, ভোলা : ভোলার লালমোহনে উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের জব্দকৃত আলামত ভোলার লালমোহন উপজেলায় বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় একজন আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজারসংলগ্ন আজাহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, বোমা বানানোর সময় বিস্ফোরণ হলে এই দুই ব্যক্তি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম মো. মনির বয়াতি (৪৭)। তিনি জনতা বাজার এলাকার তালেব আলীর ছেলে। বিস্ফোরণে আহত মো. ফিরোজ (৩৫) একই এলাকার অজিউল্লাহ মাঝির ছেলে। ফিরোজকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা…

Read More

স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আজ মঙ্গলবার চট্টগ্রাম দক্ষিণ জেলার এক জরুরী সভা অস্থায়ী কার্যালয়ে দক্ষিণ জেলা জাসদের সহ-সভাপতি অধ্যাপক মোঃ আওরঙ্গজেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব জসিম উদ্দিন বকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ জাসদ নেতা জাসদ দক্ষিণ জেলার সদস্য জনাব মোঃ কামাল মোস্তফা চৌধুরী। সভা সঞ্চালনা করেন জাসদ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোঃ হোসাইন। সভায় সর্বসম্মতিক্রমে জনাব মোঃ মোস্তফা কামাল চৌধুরীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য যে জনাব মো: মোস্তফা কামাল চৌধুরী জাসদ থেকে মনোনয়ন প্রত্যাশী।

Read More

নিজস্ব প্রতিবেদক: আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে আত্মোত্সর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল…

Read More

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি :গাছ কেটে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ভবন নির্মাণের প্রতিবাদ মানববন্ধন করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা। নির্মাণের জন্য গত ২০ থেকে ২৮ অক্টোবরের মধ্যে অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়েছে বলে দাবি করেছেন তারা। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে নির্মাণাধীন ওই ভবনের সামনে মানববন্ধন করেন তারা। ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক (একাংশ) ও শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, “আমাদের দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান প্রণয়ণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন মাস্টার প্ল্যানের আওতায় থাকবে। কিন্তু এই প্রশাসন মাস্টার প্ল্যান প্রণয়ন করতে ব্যর্থ হয়েছে। তারই ফলশ্রুতিতে নির্বিচারে গাছ কেটে ভবন নির্মাণে ব্যস্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের ইকোলজিকাল ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে…

Read More

নিজস্ব সংবাদদাতা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় পর পর দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে পর পর দুইটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। অপরটি সম্পূর্ণ অবিস্ফোরিত থাকে। এসময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

Read More

স্টাফ রিপোর্টার : বিকাশে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃতরা হলেন- আসামী মো. মনির মুন্সি (২৫), মো. ফয়সাল খালাসী (৩২) মো. মাহবুবুর রহমান (৩৩) ও মীর নিজাম (৩৬)। অভিযানে তাদের কাছ থেকে ১০ টি মোবাইলফোন সেট, ১৮ টি সিমকার্ড ও নগদ ৬১ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। সোমবার (২০ নভেম্বর) পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা, মাদারীপুর জেলার শিবচর থানা ও ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ ছানোয়ার হোসেন বিষয়টি…

Read More

ধামরাই ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের অভিযানে সরকারি খাস জমিতে নির্মিত প্রায় অর্ধ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট হোসাইন মোহাম্মদ হাই জকী। ওই জমিগুলো ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের আওতা ভুক্ত ছিল। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল ২ টা পর্যন্ত উপজেলার সানোড়া ইউনিয়নের কালামপুর বাজারে এই অভিযান চলে। অভিযানে কয়েক কোটি টাকার অবৈধ জায়গা উদ্ধার করেন উপজেলা প্রশাসন। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ভালুম আতাউর রহমান খাস স্কুল অ্যান্ড কলেজের আওতা ভুক্ত জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা দোকান পাট নির্মান করে ভোগ দখল করে…

Read More

চট্টগ্রাম ব্যুরো : আগামী ২২ নভেম্বর বুধবার বিকেল ৩ ঘটিকায় এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের রাঙ্গুনিয়া উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আহ্বায়ক ইস্কান্দর মিয়া তালুকদার ও সদস্য সচিব এস এম আবুল ফজল সহ নেতৃবৃন্দ।

Read More

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির নির্বাচন বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া ও এর বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়াবে কি না- এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ‘আমি আগেও বলেছি, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হোক, সবসময় এটাই আমাদের (যুক্তরাষ্ট্রের) চাওয়া।’ সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওই প্রশ্নে বলা হয়, ‘বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলকে (আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি) আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নিঃশর্ত সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ২০২৪ সালের…

Read More