Author: Daily Dhaka Press

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৬ নভেম্বর। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৬ নভেম্বর ফল প্রকাশের বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৩১ অক্টোবর তিনি জানিয়েছিলেন, ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এই তিন দিনের মধ্য থেকে যেকোনো দিন ফল প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় শিক্ষা বোর্ডগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়।

Read More

চট্টগ্রাম ব্যুরো : পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক আগামী ২৫-৩০ নভেম্বর পর্যন্ত ‘নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ ব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদযাপন করতে যাচ্ছে। এরই অংশ হিসাবে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ১৯ নভেম্বর রোববার বেলা ১২টায় সার্কিট হাউজ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী, অতিরিক্ত পুলিশ সুপার…

Read More

চট্টগ্রাম ব্যুরো : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নগরের তিন আসনে লড়তে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তিন আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। তিন আসনেই মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক মেয়র নাছির। গতকাল ১৯ নভেম্বর রবিবার দুপুরের দিকে তিনি মনোনয়নপত্রগুলো জমা দেন। গত ১৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চট্টগ্রাম-৯, ১০ ও ১১ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের এমপি নোমান আল মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু) ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।…

Read More

রাজিব রায়হান,জাবি প্রতিনিধি: ইন্টারন্যাশনাল আর্ট কনটেস্ট ফর মাইনোরিটি আর্টিস্টস ওয়ার্কিং ওয়ান ইন্টারসেকশন্যালিটি থিমস (International Art Contest For Minority Artists Working on Intersectionality Themes) প্রতিযোগিতায় জাতিসংঘ (UN) থেকে ‘International Recognition’ অ্যাওয়ার্ড পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী তরুণ আর্টিস্ট তুফান চাকমা৷ তিনি চারুকলা বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (২ নভেম্বর) তারিখে সুইজারল্যান্ডের জেনেভায় স্বশরীরে উপস্থিত থেকে এই অ্যাওয়ার্ড গ্রহন করেন তুফান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, “আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং আমার নিজের আর্থিক অবস্থা বিবেচনায় আমি আজীবন ও সুইজারল্যান্ডের মত স্বপ্নীল এবং ব্যয়বহুল জায়গায় নিজের পা রাখতে পারতাম কিনা জানিনা, তবে ওখানে যাওয়াটা ছিল ছোটবেলা থেকে স্বপ্নের মত। আমার রয়েছে…

Read More

চট্টগ্রাম ব্যুরো : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে নামছেন চট্টগ্রামের লক্ষ লক্ষ তরুণের অভিভাবক, তারুণ্যের প্রতীক, করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক, যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক ও নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গণে সম্ভাব্য পার্থী হিসেবে বেশ আলোচনায় আছে বাবরের নামটি। চা দোকান, হাট-বাজার, স্টেশন এলাকাসহ যেখানেই লোক সমাগম সেখানেই আলোচনা হচ্ছে বাবরকে নিয়ে। সমাজের বিভিন্ন স্তরে সেবামুলক বিশেষ কাজের ফলে জনমনে জায়গা করে নেয়া হেলাল আকবর চৌধুরী বাবর এমপি নির্বাচিত হলে দল, দেশ ও সমাজের জন্য আরো বেশি করে ভূমিকা রাখতে পারবে বলে তারা…

Read More

এস.এ সৌরভ: লক্ষাধিক দর্শকদের সামনে রেখে হ্যাক্সামিশন আদায় করে নিলো অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের শুরু থেকে অপরাজিত থাকা ভারতকে ফাইনাল ম্যাচে হেসে খেলে বিশ্বকাপ ট্রফি নিজ ঘরে নিয়ে আসলো টিম অস্ট্রেলিয়া। শুরুতে ৪৭ রানে ৩ উইকেট পড়ার পর চাপে থাকা অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান হেডের সেঞ্চুরি ও ল্যাবুসচেনের হাফ সেঞ্চুরির উপর ভর করে সহজেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। এদিন বুমরা ,শামি,সিরাজের মতো পেস বোলাররা এই দুই ব্যাটসম্যানের সামনে তারা দাঁড়াতেই পারেনি। টচে হেরে ব্যাটিংয়ে আসে টিম ইন্ডিয়া। তবে ব্যাটিংয়ে নেমে কোহলি ও রাহুলের অর্ধশতক ছাড়া আর কোন ব্যাটসম্যানই ভালো স্কোর দাঁড়া করাতে পারেনি। সবকটি উইকেট হারিয়ে মাত্র ২৪১ রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া।…

Read More

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিসের ইতিহাসে প্রথমবারের মতো ‘ফায়ারফাইটার (মহিলা)’ পদে যোগদান করেছেন ১৫ জন নারী। নিয়োগপত্রের শর্ত অনুযায়ী শনিবার (১৮ নভেম্বর) নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন ওই ১৫ জন নারী। রবিবার (১৯ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহজাহান শিকদার। তিনি জানান, যোগদানের পর তাঁদের মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে। এসময় অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে তাঁদের স্বাগত জানান। পরে নবীন ফায়ারফাইটারগণ মহাপরিচালক-এর সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। অধিদপ্তরের দুজন পরিচালকসহ ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ফটোসেশানে অংশ নেন।…

Read More

নিজস্ব প্রতিবেদক :আলোকচিত্র বিষয়ক সংগঠন পোর্ট্রেটের উদ্যোগে গত ১৭ ও ১৮ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হলো ৮ম ফটোগ্রাফিক কার্নিভাল। কার্নিভালের আহ্বায়ক বিশিষ্ট আলোকচিত্র সাংবাদিক বুলবুল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ৩জন বিশিষ্ট আলোকচিত্রীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণকারী ব্যক্তিরা হলেন বাংলাদেশ ফটো সাংবাদিক এসোসিয়েশনের সাবেক সভাপতি বেসরকারী টিভি চ্যানেল এনটিভির পরিচালক নূরদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির উপদেষ্টা কাশেম জামাল ও কুমিল্লার বিশিষ্ট আলোকচিত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী। সংবর্ধিত ব্যক্তিরা তাদের বক্তব্যে বলেন, পোর্ট্রেট ৩৪ বছর ধরে আলোকচিত্রসহ সংস্কৃতির বিভিন্ন শাখায় নিরলসভাবে কাজ করে চলেছে, যা এক অনন্য দৃষ্টান্ত। পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তীর সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন পোর্ট্রেটের উপদেষ্টা পিযূষ তালুকদার,…

Read More

খেলা ডেস্ক : টসে হেরে ব্যাটিংয়ে নামে টিম ইন্ডিয়া। শুরুতে সুবমান গ্রিল ও শ্রেয়াস আয়ারের উইকেট পড়লে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। ওপেনিংয়ে রোহিতের ৪৭, বিরাট কোহলির ৫৪ ও মিডল্ডারে রাহুলের ৬৬ রান ছাড়া আর কেউই এদিন রান করতে পারেনি। এদিন অস্ট্রেলিয়ার পেসারদের তোপের মুখে পড়ে টিম ইন্ডিয়া। অসহায়ের মত উইকেট দেয়া ছাড়া আর যেন কিছু করতে পারছিল না টিম ইন্ডিয়া। যার ফলে অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়ার সবকটি উইকেট ফালিয়ে ২৪০ রানের মধ্যে আটকে রাখতে সক্ষম হয়।

Read More

ধামরাই( ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। রয়েছে অবৈধ বিদ্যুৎ সংযোগ। এতে যএ কওন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। নিজেদের স্থানীয় প্রভাব খাটিয়ে দির্ঘদিন ধরে কয়লা তৈরির ব্যবসা করে থাকেন ওই ব্যক্তিরা। একাধিকবার উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেঙে দিলেও থেমে থাকেননি অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কার্যক্রম। লোকালয়ের মাঝখানে কয়লা তৈরির কাজ চলছে। অথচ, স্থানীয় সাধারণ জনগণ নিরব ভূমিকা পালন করছে। ওই প্রভাবশালীদের সামনে কথা বলতে সাহস পায়না স্থানীয়রা। অবৈধ কয়লা তৈরির সাথে ইউনিয়ন পরিষদের সদস্য ফরহাদ হোসেন , রাজনৈনিক দলের সদস্য হারুন ও হযরত আলী এবং শাহজানান…

Read More