Author: Daily Dhaka Press

জাবি প্রতিনিধি : বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটকসহ ছয়টি গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার সকাল সাড়ে সাতটায় ওই প্রবেশ পথগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট), জয় বাংলা গেট (প্রান্তিক গেট), মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেট, বিশমাইল গেট, ইসলামনগর গেট ও আমবাগানের প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন। তবে প্রায় আধাঘণ্টা পর সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের নির্দেশে তালা খুলে দেন নিরাপত্তার কাজে নিয়োজিত প্রহরীরা। প্রত্যক্ষদর্শী ও দায়িত্বরত গার্ডদের সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ছাত্রদলের ৫-৭ নেতাকর্মী মোটরসাইকেলযোগে এসে ওই ফটকগুলোতে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা প্রদান স্থগিত ঘোষণা করেছে ওমান। মঙ্গলবার (৩১ অক্টোবর) এ ঘোষণা দেয় রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। সংস্থাটি জানিয়েছে, আজ থেকে সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। দেশটির সংবাদমাধ্যম ওমান টাইমস এ খবর জানিয়েছে। আরওপি নিশ্চিত করেছে, ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে তা কাজের ভিসায় পরিবর্তন করতে পারতেন। কিন্তু এখন তাদের নিজ দেশে ফেরত যেতে হবে এবং কাজের ভিসায় আবার চাইলে আসতে পারবেন। তবে…

Read More

নিজস্ব সংবাদদাতা : আজ গাজীপুর মৌচাক স্কাউটস স্কুল এন্ড কলেজের পাশেই পুলিশ এবং গার্মেন্টস শ্রমিক দের দ্বিমুখী সংঘর্ষ চলছিলো। দীর্ঘসময় সংঘর্ষ চলার পর একটা সময় সংঘর্ষ থেমে নিয়ন্ত্রণে চলে আসে। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ স্কুল ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়। স্কুল ছুটির পর ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় ত্যাগ করতে শুরু করে। এক পর্যায়ে তাদের উপর অতর্কিত হামলা করেন বেতন বৃদ্ধির আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের কিছু সংখ্যক মানুষ। হামলায় মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের এক রোভার স্কাউট সদস্য আহত হয়েছেন। স্কাউটস নেটওয়ার্কের কাছে আসা সর্বশেষ তথ্য অনুযায়ী তাকে হাসপাতালে নিয়ে সেবা দেয়া হচ্ছে। উল্লেখ্য আগামী ৩ তারিখ থেকে পিএস/পিআরএস মূল্যায়ন ক্যাম্প গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত হবে। বর্তমান…

Read More

অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কোনো কোনো বিদেশি প্রতিষ্ঠানের (মনে হয়) দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হওয়া উচিত। তাদের বোধহয় রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা উচিত। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। এর আগে….. ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শর্তহীন সংলাপের কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। তাদের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা উচিত। তারা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান করবেন। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা রাজনৈতিক অবস্থান নেবেন। তারা একটা দল করুক। আর জনগণের কাছে দেখুক কয়টা ভোট পায়। চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে…

Read More

নিজস্ব সংবাদদাতা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতা মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহীদবাগ মসজিদের গলির বাসা থেকে মির্জা আব্বাসকে এবং একই এলাকার আরেকটি বাসা থেকে ওই সময়ে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা ও প্রধান ‍বিচারপতির বাসভবনে হামলা-ভাঙচুরসহ প্রায় সব মামলায় আসামি করা হয়েছে মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলালকে। এর আগে ২৮ অক্টোবর দলীয় নয়া পল্টনে বিএনপি…

Read More

সংবাদদাতা, নারায়ণগঞ্জ : গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিএনপির নেতা–কর্মীরা। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার এলাকায় গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিএনপির নেতা–কর্মীরা। নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী বাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহত তিন পুলিশ সদস্য হলেন—পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, কনস্টেবল নুরুলের অবস্থা আশঙ্কাজনক। তাঁর…

Read More

কূটনৈতিক প্রতিবেদক : সহিংসতা না করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি একই সঙ্গে বিএনপির রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সহিংসতায় উদ্বেগ জানিয়েছে। গত রাতে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক এ আহ্বান ও উদ্বেগের কথা জানান। স্টিফেন ডুজারিক বলেন, ‘আমাকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়েছে। আমি আপনাদের (সাংবাদিকদের) বলতে পারি, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশগুলোতে সহিংসতার খবরে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন।’ ডুজারিক বলেন, ‘তিনি (জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস) সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার বা মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ কিংবা নির্বিচারে আটক না করার আহ্বান জানিয়েছেন। মতপ্রকাশ ও শান্তিপূর্ণ জমায়েতের অধিকারের ওপরও তিনি জোর দিয়েছেন।’ বিএনপির ওপর হামলা, তাদের সব স্তরের…

Read More

রায়হান আহমেদ, ময়মনসিংহ: মুক্তাগাছা উপজেলার বাসাটি ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান বাবু উজ্জ্বল কুমার চন্দ। তিনি কাজ করছেন তৃণমূল মানুষের পাশে থেকে। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হবার পর ইউনিয়ন বাসের সার্বিক শর্ত রক্ষা করে তাদের সাথে কাধেঁ কাধঁ মিলিয়ে ইউনিয়নের উন্নয়নে একযোগে কাজ করে যাচ্ছেন। বাবু উজ্জ্বল কুমার চন্দ ৫ নং বাশাটি ইউনিয়নের নির্বাচিত, যোগ্য, সৎ ও পরিশ্রমী চেয়ারম্যান। তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বাশাটি ইউনিয়নের সার্বিক উন্নয়নের চিত্র পরিলক্ষিত হয়েছে। দাতা সংস্থার উন্নয়ন কর্ম চিত্র থেকে শুরু করে সরকারি সকল টিআর, কাবিটা, কাবিখা, চল্লিশ দিনের কর্মসূচি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া…

Read More

নিজস্ব সংবাদদাতা : ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর টানা তিন দিন বিএনপি অবরোধ কর্মসূচির ঘোষণার পর এবার আওয়ামী লীগের পক্ষ থেকে ফের শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সোমবার ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর শাখাসমূহকে ব্যাপকভাবে এই কর্মসূচি পালনের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে…

Read More

ছবিতে মৃত শিশুর উৎকণ্ঠিত মায়ের আহাজারি ফেসবুক লাইভে রাজধানীর  স্কয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু। বিস্তারিত আসছে………

Read More