Author: Daily Dhaka Press

কূটনৈতিক প্রতিবেদক : আজ সোমবার দেশে অবস্থানরত কূটনীতিক, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। কূটনীতিকদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি অতীত থেকে কিছুই শেখেনি। তাদের সহিংসতা ও ভাঙচুরের দীর্ঘ ইতিহাস আছে এবং আবারও তার পুনরাবৃত্তি করছে।’ গত শনিবার ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২৮ অক্টোবর যা হয়েছে, তাতে আমরা হতবাক। যদিও অতীতে বিএনপি-জামায়াতের ভয়ঙ্কর সহিংস ঘটনা দেখে আমরা বিস্মিত নই। তাদের খুব একটা পরিবর্তন হয়নি।’

Read More

অনলাইন ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি চলমান হামলায় তিন হাজারের বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। যা ২০১৯ সাল থেকে প্রতিবছর সারা বিশ্বে সংঘাতের কারণে যত শিশু নিহত হয়েছে তার চেয়েও বেশি। সেভ দ্য চিলড্রেনের হিসাবে, ‘৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলের হামলায় গাজায় তিন হাজার ১৯৫টি শিশু নিহত হয়েছে।’ গতকাল রবিবার শিশুবিষয়ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন এ তথ্য জানায়। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের জন্য আহ্বান জানায় সংস্থাটি। নিহত শিশুর সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করছে সেভ দ্য চিলড্রেন। এখনো এক হাজার শিশু নিখোঁজ বলে দাবি করেছে সংস্থাটি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের উল্লেখ করে রবিবার বেসরকারিভাবে…

Read More

এইচ এম বাবলু, প্রতিনিধি বাউফল : পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে, বাউফল থানা পুলিশ অভিযান চালিয়ে, নাশকতার অভিযোগ সন্দেহে,পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জন বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদেরকে সোমবার সকালে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সাজাহান হাওলাদার পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি, মো. ফজলুর রহমান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর, নিউটন কালাইয়া ইউনিয়ন বিএনপি সদস্য, জাফর খান সূর্যমনি ইউনিয়ন কৃষক দল সাধারণ সম্পাদক, কামরুল ওরফে হাসিব সিপাই পৌর যুবদল সদস্য এবং কাছিপাড়া ইউপির খোরশেদ আলম, কনকদিয়া ইউয়িনের আ: মান্নান ও আদাবাড়িয়া ইউপির বাদশা লাঠিয়াল । তাদের সকলকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা…

Read More

নিজস্ব প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা। হঠাৎ এই নিত্যপণ্যের দাম বাড়ার কারণে বিপাকে পড়েছেন পাইকার ও ভোক্তারা। তবে আমদানিকারকদের দাবি, ভারতে পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য বেঁধে দেওয়ায় দাম বাড়ছে। ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজায় টানা সাত দিন আমদানি বন্ধ থাকা, ভারতে দাম বৃদ্ধি ও নতুন করে ডলার সংকটে ব্যাংকগুলো চাহিদামতো এলসি (লেটার অব ক্রেডিট) না দেওয়ার প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরের পেঁয়াজের বাজারে। দুই দিনের ব্যবধানে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা। আমদানিকারকরা জানান, পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়েছে ভারত সরকার। প্রতি মেট্রিক…

Read More

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে পুনেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। সোমবার দুপুর আড়াইটায় মুখোমুখি হবে দুই দল। প্রত্যেক দলই একাদশে পরিবর্তন এনেছে। আগের ম্যাচে পাকিস্তান বধের নায়ক নুর আহমেদকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে ফজলহক ফারুকিকে। অন্যদিকে দুটি বদল এনেছে শ্রীলঙ্কা। লাহিরু কুমারা ও কুশল পেরেরার জায়গায় খেলছেন দুশমন্থ চামিরা ও দিমুথ করুনারত্নে। শ্রীলঙ্কা একাদশ পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহিশ থিকশানা, কসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা। আফগানিস্তান একাদশ রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান,…

Read More

কূটনৈতিক প্রতিবেদক : ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করবে সরকার। আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আমন্ত্রিতদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কূটনীতিকসহ জাতিসংঘের এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে। জানা গেছে, ব্রিফিংয়ে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার সরকারি ভাষ্য আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে। ব্রিফিংয়ে মোমেন ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও থাকতে পারেন মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা। এতে প্রস্তুতি হিসেবে ২৮ অক্টোবরের সার্বিক ঘটনার অডিও-ভিডিও রাখা…

Read More

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবলের আপগ্রেডেশনের কাজ চলমান থাকায় ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহারে সাময়িক ধীরগতি বা বাধা পেতে পারেন। দুই দিনে ২০ ঘণ্টা আংশিক সংযোগ বিচ্ছিন্ন থাকবে সি-মি-উই ৪। এ জন্য আগামী ৩১ অক্টোবর ও ২ নভেম্বর প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে। রবিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সাবমেরিন কেবল কম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ ৪ (সি-মি-উই ৪) সাবমেরিন কেবলের মাধ্যমে কক্সবাজারে স্থাপিত সার্কিটগুলো ৩০ অক্টোবর দিবাগত রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টা এবং ১ নভেম্বর দিবাগত রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টা…

Read More

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় (মামলা নং-১৯) তাঁকে কারাগারে পাঠানো হলো। এর আগে রবিবার সন্ধ্যায় তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। এ সময় তাঁকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অপরদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রবিবার (২৯ অক্টোবর) রাতে তাঁকে ডিবি অফিস থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় চলমান বিমান হামলার মধ্যে গত শুক্রবার সন্ধ্যা থেকে যোগাযোগের সব ধরনের নেটওয়ার্ক ভেঙে পড়েছিল। যা ওই অঞ্চলটিকে সম্পূর্ণভাবে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে করে ফেলে। তবে আজ রবিবার সকাল থেকে সেখানকার টেলিফোন ও ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হতে শুরু করে। বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্যালেস্টাইন টেলিকমিউনিকেশন কোম্পানি (প্যাল্টেল) এক্স বার্তায় জানিয়েছে, আমাদের টেকনিক্যাল টিম এমন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে অভ্যন্তরীণ নেটওয়ার্ক অবকাঠামোর ক্ষতিগুলো গুরুত্বের সঙ্গে মোকাবিলা করছে। রিয়েল-টাইম নেটওয়ার্ক ডেটাতেও দেখায় যে গাজা উপত্যকায় ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার হয়েছে। ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লক্স এক্স বার্তায় যোগাযোগ পুনরুদ্ধারের কথা জানায়। গাজার কিছু সাংবাদিকও টুইট করেছেন, তারা ফোন কল করতে…

Read More

নিজস্ব সংবাদদাতা : বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ আগ বাড়িয়ে কোনো সংলাপের উদ্যোগ নেবে না। বিএনপি যদি চারটি মূল বিষয়কে বাইরে রেখে শুভবুদ্ধির উদয় হয়, তাহলে সংলাপ হতে পারে। রোববার (২৯ অক্টোবর) বিকাল ৫টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে গোপনে সন্ত্রাসী ধারা বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছিল। ভয়ংকর রাজনীতির পুরোনো চেহারায় ফিরে আসতে তারা সময় নিচ্ছিল। সময় মতো তারা তাদের পরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়নের পথ বেছে নিয়েছিল। এই ঘটনার মাধ্যমে বিএনপির স্বরূপ উন্মোচিত…

Read More