Author: Daily Dhaka Press

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে। আজ রোববার সারাদেশে হরতাল কর্মসূচি শেষে সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনলাইন সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন যুক্ত ছিলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিএনপি এই কর্মসূচির কথা জানায়। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ঢাকায় শনিবারের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ি বাড়ি…

Read More

নিজস্ব প্রতিবেদক : প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিরাত দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরোনো একটি নাশকতার মামলায় আলতাফ হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। আমিনুল ইসলাম জানান, আজ রোববার সকালে আলতাফ হোসেনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে। সম্প্রতি আলতাফ হোসেনের বাসায় একটি নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওই নৈশভোজে বিএনপির বেশ কয়েকজন নেতা এবং সরকারের একজন মন্ত্রীও যোগ দিয়েছিলেন।

Read More

এইচ এম বাবলু বাউফল প্রতিনিধিঃ বাউফলে আজ রবিবার ইসরাইলি হামলার প্রতিবাদে স্থানীয় যুবসমাজের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাউফলে কালাইয়া ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে যুর সমাজ ও ধর্মপ্রান মুসল্লীরা। বিক্ষোভকারীরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, জেগেছে জেগেছে বিশ্ব মুসলিম জেগেছে, ইসরাইলের পন্য বয়কট বয়কট শ্লোগানে মুখরিত হয় । যুব সমাজের উদ্দোগে রবিবার আছর নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কালাইয়া ডাক বাংলোর সামনে থেকে শুরু হয়ে বাজার রোড সহ ভিবিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। এ সময় বক্তব্য রাখেন কালাইয়া মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক, রসিদিয়া মসজিদের খতিব…

Read More

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে বিএনপি জামাতের ঢাকা হরতালে নৈরাজ্য ঠেকাতে মহাসড়কে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শত শত মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগের শোডাউনে অংশগ্রহণ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি জামাতের ডাকা হরতালে সাধারণ মানুষের যেন ক্ষতি না হয়ে থাকে সেজন্য মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় ছিলেন । রোববার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকা আরিচা মহাসড়কে আওয়ামী লীগের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এম এ মালেক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন এর নেতৃত্বে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের ইসলামপুর…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে তাঁদের ঢাকা ও গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীতে গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ (৩২) নিহত হন। এ ঘটনায় আজ সকালে পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এরপর দুজনকে গ্রেপ্তারের কথা জানানো হলো। পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন হলেন—শামীম রেজা ও মো. সুলতান। শামীম গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার যুবদলের আহ্বায়ক। তাঁকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়েছে। সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকার ডেমরা এলাকা থেকে। নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলামের…

Read More

নিজস্ব প্রতিবেদক : অনেকদিন ধরেই ‘অহিংস’ রাজনীতির পথে হাঁটছিল রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। বহুল আলোচিত মহাসমাবেশের দিন সেই অবস্থান ধরে রাখতে পারেননি দলটির নেতাকর্মী। জ্বালাও-পোড়াও, ভাঙচুরের সঙ্গে পুলিশের অ্যাকশন আর আওয়ামী লীগের ‘প্রতিরোধ’ চেষ্টায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর বিশাল এলাকা; যার পরিণতিতে হরতালের ডাক। রাজধানীতে গতকাল শনিবারের আওয়ামী লীগ-বিএনপিসহ অনেক রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে এমনিতেই ছিল প্রবল উত্তেজনা; সারাদেশের মানুষ ছিল উৎকণ্ঠায়। সংঘাতের শঙ্কা ছিল জনমনে। শেষ পর্যন্ত রক্তাক্তই হলো রাজপথ। প্রতিবারের মতো এবারও জাতীয় নির্বাচনের আগে রাজনীতি জন্ম দিল উদ্বেগ-উৎকণ্ঠার। মহাসমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীর সঙ্গে পুলিশের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ২৮ অক্টোবরের মহাসমাবেশের জন্য নয়াপল্টনের বিকল্প খোঁজাসহ সাত তথ্য জানতে পুলিশ যে চিঠি দিয়েছিল, তার জবাব দিয়েছে বিএনপি। দলটি বলেছে, ২৮ অক্টোবরের সমাবেশ তারা নয়াপল্টনেই করতে চায়। বিকল্প কোনো স্থানে তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। ওই দিনের সমাবেশে এক থেকে সোয়া লাখ লোক হতে পারে বলেও দলটি উল্লেখ করেছে তাদের চিঠিতে। বিএনপির পক্ষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ চিঠি দিয়েছেন। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৮ অক্টোবর নয়াপল্টনে সমাবেশ করার জন্য পুলিশকে চিঠি দিয়েছিল বিএনপি। তাদের চিঠির জবাবে গতকাল বুধবার বিকল্প দুটি স্থানের নামসহ সাত তথ্য চায় পুলিশ। সেই চিঠিতে সমাবেশে লোকসমাগমের সংখ্যা,…

Read More

আন্তর্জাতিক ডেস্ক :  বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাতে মাঝারি ধরনের এই ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। আফগানিস্তানের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ১৫০ কিলোমিটার গভীরে। রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানা যায়নি। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত দেশটি চলতি মাসে এ নিয়ে চারবার ভূমিকম্পে কেঁপে উঠল। গত সপ্তাহে হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৪ হাজার প্রাণহানি ঘটে। অনেক বাড়িঘর, ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। এর আগে গত ১৫ অক্টোবর ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল পাকিস্তানে। ১৩ অক্টোবর ৪ দশমিক ৬…

Read More

নিজস্ব সংবাদদাতা : দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। নভেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে আগেই জানিয়ে রেখেছে নির্বাচন কমিশন। আর ভোট হবে জানুয়ারির শুরুতে। বিএনপিসহ বিরোধী দলগুলো নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে আসছে। নির্বাচনকালীন সরকারের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, তখন থেকে এই সরকার নির্বাচনকালীন সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই জানিয়ে আনিসুল হক বলেন, বিএনপি-জামায়াত…

Read More

ধামরাই( ঢাকা) প্রতিনিধি : রবি মৌসুমে সরিষা, ভূট্রা, খেসারী, মসুর এবং গম ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা সহায়তার আওতায় ঢাকার ধামরাইয়ে ৪ হাজার ৭৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। যার ভর্তুকি মূল্য ২৭ লক্ষ ৬৬ হাজার টাকা। বৃহস্পতিবার( ২৬ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাহিন মিয়ার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান । বক্তারা বলেন, শুধু ধামরাইতেই নয় সারাদেশে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। বর্তমান সরকার কৃষি বান্দম সরকার। ধামরাই…

Read More