Author: Daily Dhaka Press

জাবি প্রতিনিধি: ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ কর্তৃক আয়োজিত শহীদ তাজুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ। ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদকে ১৫ রানে হারিয়ে এ জয় অর্জন করে তারা। শুক্রবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক্সটেনশন মাঠে ফাইনালে মুখোমুখি হয় ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। ফাইনাল ম্যাচে টসে হেরে প্রথম ইনিংসে জাবি সংসদ ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫০ রান। জবাবে ব্যাট করতে নেমে ঢাবি সংসদ ৮ ওভারে সংগ্রহ করে ৩৫ রান। এতে জাবি সংসদ সহজ জয় পায়। প্রথম ইনিংসে এক প্রকার বিপর্যয়ে পরে জাবি সংসদ। ৭ম ওভারের ২২ রানের বিশাল সংগ্রহে মোট রান ৫০ পর্যন্ত…

Read More

ডেস্ক রিপোর্ট : অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার বন্ধু মো. জিয়াউদ্দিন ওরফে রুফিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (৩ নভেম্বর) রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন। তিনি বলেন, অভিনেত্রী হিমুর মৃত্যুর সাথে তার সংশ্লিষ্টতার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। হিমু-রুফির ‘দ্বন্দ্ব’ নিয়ে যা বলছে পুলিশ ‘নাশকতার সঙ্গে জড়িতদের পাঁচ তারকা হোটেলে রাখা হচ্ছে’

Read More

স্বপ্নতে প্রয়োজনীয় অনেক পণ্যের ‍অবিশ্বাস্য ছাড় / খোলা বাজারের চেয়ে কম দামে অনেক পণ্য অবিশ্বাস্য ছাড়ে পাওয়া যাচ্ছে স্বপ্নতে অর্থনৈতিক রিপোর্টার : দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হলো দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’ । বাজারে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, সে সময় পরিবারের  প্রয়োজনীয় সামগ্রী যেমন- চাল, সয়াবিন তেল, লবণ, বডি লোশন, শ্যাম্পু, চা, মিল্ক পাউডার, বেবি ডায়পারসহ প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপারশপটি । পণ্যের নাম খোলা বাজারের দাম স্বপ্নতে পাওয়া যাবে ভ্যাটসহ  সেভিংস (প্রায়) পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৮০-৮২৫ টাকা ৭৫০ টাকা ৮০ পয়সা  ২৯-৭৪ টাকা  রুপচাদা সয়াবিন তেল (৫ লিটার) ৭৮৫-৮২৫ টাকা ৭৭৭ টাকা …

Read More

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি : যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’র (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিং-২০২৪ প্রকাশিত হয়েছে। প্রকাশিত র‌্যাঙ্কিং এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভৌত বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান অনুষদ যৌথভাবে দেশসেরা হয়েছে। লন্ডনে বৃহস্পতিবার (২৬) অক্টোবর আনুষ্ঠানিক ভাবে টাইমস হায়ার এডুকেশনের বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিং উন্মোচন করা হয়। বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে সমাজবিজ্ঞান অনুষদ ৫০১-৬০০ ব্যান্ডের মধ্যে স্থান লাভ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে এবং ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে ৬০১-৮০০ এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। র‍্যাংকিং এ স্থান পাওয়ায় গাণিতিক এবং পদার্থবিজ্ঞান(ভৌত বিজ্ঞান) অনুষদের ডিন অধ্যাপক ডঃ ফরিদ আহমদ বলেন, “প্রথমে অনুষদের সকল শিক্ষককে…

Read More

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি: বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ আইইই—এক্সট্রিম আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার ১৭ তম আসরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)। গত শনিবার (২৮ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির ল্যাব—১ এ বিশ্বের মোট সাত হাজার ৭১টি টিমের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ—সাউথ, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ মোট ২০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৫টি টিম অংশগ্রহণ করে। আইআইটির জেইউআইটিএএস টিম বাংলাদেশের মধ্যে প্রথম স্থান লাভ করে। এছাড়াও বিভাগটি গ্লোবাল র‌্যাংকিংয়ে ১৯২তম স্থান অর্জন করে।…

Read More

এইচ এম বাবলু, বাউফল প্রতিনিধি, পটুয়াখালী : শেখ রাসেল একাডেমী কালাইয়া এর আয়োজনে আজ শুক্রবার ৩ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ মাঠে, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেখ রাসেল একাডেমি ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর জমজমাট পূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন, আরামবাগ একাদশ বনাম বারিধারা একাদশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,মোহাম্মদ মোশারফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান বাউফল উপজেলা পরিষদ ও সহ-সভাপতি, বাউফল উপজেলা আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব মোঃ জাকির হোসেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ কালাইয়া, জনাব আলহাজ্ব আ.স.ম কবিরুজ্জামান,সহকারী অধ্যাপক আব্দুর রশিদ…

Read More

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) স্থায়ী ভবন নির্মাণের জন্য গাছ কাটার প্রতিবাদে দিনব্যাপী বিক্ষোভ মিছিল ও উপাচার্যকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) অবিলম্বে মাস্টারপ্ল্যান প্রণয়ন করে ‘পরিকল্পিত উন্নয়ন ও প্রাণপ্রকৃতি’ রক্ষার দাবিতে দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ ও উপাচার্যকে অবরুদ্ধ করে ছাত্র ইউনিয়নের একাংশ (অর্ণব—অমর্ত্য)। উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের বলেন, “২০১৬ সালে সিন্ডিকেটের সিদ্ধান্তের ভিত্তিতে আইবিএর ভবন নিমার্ণের জন্য স্থান নিধার্রণ করা হয়েছে। এ সিদ্ধান্ত পরিবর্তন করতে চাইলে পুনরায় সিন্ডিকেটে উত্থাপন করতে হবে। বিষয়টি সময়সাপেক্ষ। তবে রাতের আঁধারে গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনার…

Read More

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘সুন্দরবন’ এলাকায় রাতের আধারে নির্বিচারে অর্ধশত গাছ কাটার প্রতিবাদে পথনাটক ও বৃক্ষরোপণ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন তারা। এসময় ফলজ, কাষ্ঠল সহ মোট ২০টি বৃক্ষরোপণ করেন শিক্ষার্থীরা। বৃক্ষরোপণ শেষে ওই স্থানে একটি পথনাটক পরিবেশন করেন তারা। এসময় বঙ্গবন্ধু তুলনামূলক ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মেহরাব সিফাত বলেন, “রাত্রীকালীন যেই বৃক্ষনিধন প্রশাসন করেছে। এটি ন্যাক্কারজনক ঘটনা।” আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলো একটি ইকোলজিক্যাল হটস্পট। বিশেষজ্ঞদের মতামত না নিয়ে বৃক্ষনিধন করা হচ্ছে। উন্নয়নের জন্য গাছ কাটতে হবে। কিন্তু সেটা হতে হবে…

Read More

জাবি প্রতিনিধি: নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও চলমান অবরোধের সমর্থনে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তবাদী শিক্ষক ফোরাম। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরি গেট) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের সঞ্চালনায় নেতৃবৃন্দ “সাধারণ জনগণ এ সরকার চায় না” উল্লেখ্য করে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের আটক ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম বলেন, “আমরা এই জবরদস্তি সরকারের পদত্যাগ চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ সকল রাজবন্দীর অবিলম্বে মুক্তির দাবি জানাই।” দর্শন বিভাগের অধ্যাপক…

Read More

ধামরাই( ঢাকা) প্রতিনিধি : বিএনপি জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নতিকরণের লক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগ ও পৌর যুবলীগের” তারুণ্যের জয়যাত্রা সমাবেশ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ধামরাই পৌরসভার ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় তারুণ্যের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হক সুজনের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলামের সভাপতিত্বে তারুণ্যের জয়যাত্রা সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মোহাদ্দেছ হোসেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল…

Read More