Author: Daily Dhaka Press

১১ অক্টোবর, গাজা সিটিতে, ছবি: এএফপি আন্তর্জাতিক : ইসরায়েলি বোমায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িঘর। হতাহত হয়েছেন বহু স্বজন। উদ্বেগ আর আতঙ্ককে সঙ্গী করে এলাকা ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনি নারী ও শিশুরা। কোথায় যাবেন, ঠিকানা জানা নেই। ইসরায়েলি বোমায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িঘর। হতাহত হয়েছেন বহু স্বজন। উদ্বেগ আর আতঙ্ককে সঙ্গী করে এলাকা ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনি নারী ও শিশুরা। কোথায় যাবেন, ঠিকানা জানা নেই। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলা ও বৃষ্টির মতো বোমাবর্ষণে বিপর্যস্ত সেখানকার মানুষ। প্রাণভয়ে এর মধ্যে চার লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ আজ শনিবার এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় মানুষ গণহারে…

Read More

বিশেষ প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি ভার্সনে যাত্রা শুরু হয়েছে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। শুরুতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মশিউর রহমান। চলতি বছরের জানুয়ারি মাসে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিন শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে শ্রেণী কার্যক্রম বৃদ্ধি পাবে বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ,…

Read More

রিফাত কান্তি সেন রাজধানী শহর থেকে নদী পথে মাত্র তিন ঘন্টার দূরত্ব। নদীর দু’পাশের মনোরম সৌন্দর্যে কিছুটা সময়ের জন্য হলেও আপনি মুগ্ধ হবেন। আর যারা নৌযানে চলতে স্বাচ্ছন্দবোধ করেন তাঁদের জন্য আশির্বাদ হয়ে ধরা দেবে যাত্রা। বলছিলাম ইলিশের বাড়ি চাঁদপুরের কথা। দেশের রাজধানী যদি ঢাকা হয়, তবে ইলিশের রাজধানী চাঁদপুর। চারদিকে নদী বেষ্টিত শহরটিকে আগলে রেখেছে তিন নদী। ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনার শহর চাঁদপুর তাইতো নামেই নয়, গুণেও মুগ্ধতার আচড় কাটে। জাদুর শহর যেমন ঢাকা তেমনি আবার মন খারাপের শহর ও ঢাকা। এখানে যেমন সুখ আছে আবার অসুখও মনের মাঝে ঘুরপাক খায় প্রতিনিয়ত। ইট-পাথরের এ শহরে তাই মাঝে মাঝে দম…

Read More

তুষার আহমেদ:বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্খিত হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আজ।বানিজ্যিক দৃষ্টিকোন কিংবা ম্যাচের আমেজ সব দিক দিয়েই আজ পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকবে প্রতিবেশী এই দুই দেশের ম্যাচের দিকে। আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের মহারন। খেলা শুরুর আগে দেখে নেই দুই দলের সক্ষমতা.. শক্তিমত্তা কিংবা অতীত ইতিহাস সব কিছুই আছে ভারতের পক্ষে। বিশ্বকাপের মঞ্চে ৭ বারের দেখায় প্রতিবারই জয়ের দেখা পেয়েছে ভারত।সাথে এবারের ভারত দল ও যথেষ্ট ভারসাম্যপূর্ণ।চিরকাল পেস আক্রমণে ভোগা ভারতীয় পেসাররা এবার আছেন ফর্মের চুড়ায়,সাথে স্পিনারাও আছে ভালো অবস্থায়।আর ভারতীয় ব্যাটিংতো বরাবরই বিশ্বসেরা আর ভারতীয় ব্যাটারাও আছে রানের মধ্যে।ইনজুরি মুক্ত হয়ে আজ…

Read More

ফিলিস্তিনির উত্তর গাজার সব বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে পালাতে বলেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী আজ শুক্রবার সরাসরি গাজা সিটির (উত্তর গাজা) বাসিন্দাদের উদ্দেশে এ কথা বলেছে। এ আদেশ প্রত্যাহার করে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা গাজা সিটির সব বেসামরিক নাগরিককে তাঁদের বাড়িঘর থেকে সরে যেতে বলছে। নিরাপত্তার স্বার্থে তাঁদের উপত্যকার দক্ষিণে চলে যেতে বলছে তারা। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে আগামী দিনগুলোতে গাজা সিটিতে বড় ধরনের অভিযান চালানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা গাজা সিটির বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করবে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, হামাসের সদস্যরা গাজা সিটির ঘরবাড়ির নিচে…

Read More

পূর্ব ঘোষণা ছাড়াই মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীন অদ্য ১৩.১০,২০২৩ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিতব্য অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডে-কেয়ার ইনচার্জ পদের বাছাই/নির্বাচনী পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। ফলে ভোগান্তিতে পরেছে সারাদেশ থেকে রাজধানীতে আসা হাজারো প্রার্থী । পরবর্তিতে পরীক্ষার তারিখ ও সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েব সাইটে জানানো হবে বলে পরীক্ষাকেন্দ্রে নোটিশ টানিয়ে কর্তৃপক্ষ দায় সেরেছেন। খোঁজ নিয়ে জানা যায় পরীক্ষা শুরুর নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার কিছুক্ষণ পরেই প্রার্থীদের মোবাইলে এমন মেসেজ পাঠিয়ে দেয় মন্ত্রণালয়। বিস্তারিত আসছে…….

Read More

রায়হান আহমেদ (পানছড়ি) খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকা পানছড়ি উপজেলার ৩ নং ইউপি ৪ নং ওয়ার্ডর যৌথ খামার মারমা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (ব্যাগ,খাতা, কলম,ছাতা) বিতরণ করেছে খাগড়াছড়ি সদর জোন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১.৩০ টার সময় খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি সাবজোন এর আয়োজনে পানছড়ির যৌথ খামার মারমা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এই সময় শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি, জোন কমান্ডার, খাগড়াছড়ি জোন। এছাড়াও উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার মেজর মোঃ জোবায়ের মাহমুদ এবং লেঃ সাদ হোসেন। এইছাড়াও উক্ত অনুষ্ঠানে স্কুলের…

Read More

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক স্বেচ্ছায় অবসরে গিয়েও পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে বহাল তবিয়তে আছেন রেহেনা বেগম। বিদ্যালয় ম্যানেজিং কমিটি, সহকারী শিক্ষক ও কর্মচারীদের অভিয়োগ, সেচ্ছায় অবসরে যাওয়ার পরেও নিয়ম বহির্ভূতভাবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন তিনি। এবিষয়ে জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজি হয়নি পদে থাকা প্রধান শিক্ষক রেহেনা বেগম। বিদ্যালয় সূত্রে জানা যায়, রেহনো বেগম বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা দপ্তরে অবসর গ্রহণের অভিপ্রায় লিখিতভাবে ব্যক্ত করে অবসর গ্রহণ করেন। সেই মোতাবেক চলতি বছরের ২৫জুলাই ছিল তার শেষ কর্মদিবস। তবে অবসরে…

Read More

ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির একটি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে গুলশানে আমেরিকান ক্লাবে এই বৈঠক হয়। দুপুর পৌনে ১টা থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত চলে এই বৈঠক। বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ডেপুটি কাউন্সিলর (পলিটিক্যাল অ্যান্ড ইকনমিক) আরতুরো হাইন্স উপস্থিত ছিলেন। তবে মির্জা ফখরুলের সঙ্গে দলের আর কেউ ছিলেন না বলে জানায় ওই সূত্রটি। বৈঠকে পিটার হাসকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। পরে সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমকে ফখরুল বলেন, পিটার হাসের আমন্ত্রণে তার দূতাবাসে প্রায় এক ঘণ্টা…

Read More

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতছবি ‘মুজিব : একটি জাতির রূপকার’ শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পাচ্ছে। সারা দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির পরিচালক ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বাংলাদেশের ৬০ শতাংশ ও ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এ বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়, আর শেষ হয় একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আর তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয়…

Read More