Author: নিজস্ব প্রতিনিধি

“শান্তির জন্য পানি”,এই প্রতিপাদ্য নিয়ে দিবস টি উপলক্ষে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ ও বাংলাদেশ মুঠোফোনে গ্রাহক অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা তিনটায় এক আলোচনা সভা ও ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান জনাব মোস্তাক হাসান মোহাম্মদ ইফতেখার , জলাধার রক্ষা আন্দোলন এর সভাপতি জনাব ইবনুল সাঈদ রানা, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট বিল্লাল হোসেন,রাজনৈতিক ব্যক্তি সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।নদ-নদী, খাল বিল ও ও জলাধার সুরক্ষায় ডিজিটাল ডাটাবেজ প্রণয়ন এর দাবি নিয়ে আলোচনায় বক্তারা বলেন,…

Read More

দেশে দুর্যোগের সময় ইউনূস ব্যস্ত থাকেন বিদেশে: পররাষ্ট্রমন্ত্রী শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশের গণতন্ত্রকে বারবার ধ্বংস করতে চেয়েছে। গত নির্বাচনের আগেও তারা দেশের গণতন্ত্রকে বারবার ধ্বংস করার উদ্দেশ্যে নির্বাচনকে প্রতিহত করার ডাক দিয়েছে। কিন্তু তারা (বিএনপি) নির্বাচন প্রতিহত করতে পারেনি। সেই রাজনৈতিক অপশক্তির (বিএনপি) সঙ্গে কতিপয় ব্যক্তি বিশেষও যুক্ত হয়েছেন— যিনি (ড. ইউনূস) দেশের মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে চিন্তিত নয়, যিনি (ড. ইউনুস) দেশকে পৃথিবীর সামনে একটি দরিদ্র দেশ এবং পিছিয়ে পড়া দেশ হিসেবে উপস্থাপন করে পুরস্কার গ্রহণ করেন। আজ শুক্রবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ…

Read More

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ (২২ মার্চ) থেকে বাসের অগ্রিম টিকিট শুরু হয়েছে। রাজধানী বিভিন্ন বোর্ডিং পয়েন্ট বা কাউন্টার থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারছেন। শুক্রবার (২২ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল থেকেই আন্তঃজেলা সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যাত্রীরা অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে রমেশ চন্দ্র ঘোষ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাস মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে…

Read More

বুবলী-শাকিবের ছেলে বীরের জন্মদিন ২১ মার্চ। ছেলের বিশেষ দিন উপলক্ষ্যে সামাজিকমাধ্যমে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন তিনি। প্রায় ৫ মিনিটের সেই ভিডিওটি নাকি আরেক অভিনেত্রী পরীমনির একটি ভিডিও থেকে ধারণা নিয়ে করা। অভিনেত্রী নাম উল্লেখ না করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তার পর সোশ্যালে ভার্চুয়ালি লড়াই শুরু হয় পরী-বুবলীর। এবার সেই লড়াইয়ের মাঝে সামাজিকমাধ্যমে রহস্যময় পোস্ট দিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। গত বুধবার রাতে ছেলেকে নিয়ে ভিডিও পোস্ট করেন বুবলী। এর পর তাকে খোঁচা দিয়ে ফেসবুকে পরীমনি লেখেন— ‘আপা গো আপা। পুরাটাই কপি মারলেন। কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব। কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা।’ বুবলীও…

Read More

আগামী ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কুয়েতের জাবের আল আহমেদ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। বিশ্ব র‍্যাংকিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ শুরুটা ভালোই করেছিল। বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেছে। প্রসঙ্গত: ম্যাচে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেই সুযোগ হাতছাড়া করার পর বিরতির আগেই দুই গোলে ম্যাচ থেকে দূরে সরে যায় বাংলাদেশ। ৪৩ মিনিটে ওদে দাবাঘ গোল করে ফিলিস্তিনকে এগিয়ে দেন। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশ আবারও পিছিয়ে পড়ে। কর্নার থেকে সোহেল রানার পায়ে লেগে বল সামনে পড়লে তা থেকে শিহাব কামবার সহজেই ব্যবধান দ্বিগুণ করেন। এতে…

Read More

শেষ পর্যন্ত আশঙ্কাই সত্য হলো। ভারতের লোকসভা ভোটের মুখে আবগারি দুর্নীতির মামলায় গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে পৌঁছায় ইডির ১২ জনের একটি দল। সেখানে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি শেষে রাতেই গ্রেফতার করা হয় কেজরিওয়ালকে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আবগারি দুর্নীতি মামলায় নয়বার ইডির সমন এড়িয়েছেন এই আম আদমি নেতা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ওই ঘটনায় তার বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। বাজেয়াপ্ত করা হয় তার ফোন। এরপরই তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাসভবন ঘিরে আশপাশে জারি করা হয়েছে ১১৪ ধারা। এদিকে, কেজরিওয়ালকে গ্রেফতারের পরেই তার বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। দিল্লি…

Read More

আগামী সপ্তাহেই কুড়িগ্রাম সফরে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। তিনি আগামী ২৮ মার্চ বাংলাদেশ ও ভুটান সরকারের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে জিটুজি ভিত্তিক প্রস্তাবিত ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’-এর জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করবেন। বৃহস্পতিবার (২১ মার্চ) কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান পরির্দশন শেষে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এ তথ্য জানান। পূর্ব নির্ধারিত সফরসূচি থেকে জানা গেছে, ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক আগামী ২৫ মার্চ একটি বিশেষ বিমানে তিন দিনের সফরে বাংলাদেশ আসবেন। রাজধানীতে অবস্থান কালে তিনি সমঝোতা স্মারকে সই করবেন। ২৮ মার্চ বাংলাদেশ ও ভুটান সরকারের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে প্রস্তাবিত ‘ভুটানিজ…

Read More

ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী ধামরাই প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) পৌরসভার মুন্নু কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রায় ৫০০ লোকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির সাংবাদিক আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ এম এ জলিল, সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মদ হোসেন ও আজাহার আলী, পৌরযুবলীগের সভাপতি আমিনুর রহমানসহ…

Read More

গতকাল ২০ মার্চ বুধবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্র সংগঠক সম্রাট চৌধুরীর উদ্যোগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সিনেমা প্লেস অন্তগর্ত ক্যাম্পাসে গরীব-দুস্থ ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়! ইফতার বিতরণ করার সময় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সম্রাট চৌধুরী বলেন; “বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় আমরা সাধারণ মানুষের জন্য, ও সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি! যেকোনো সংকটে,দুর্দিনে সাধারণ মানুষের পাশে থাকে ছাত্রলীগ! আমরা ছাত্রলীগে যেকোন মানবিক কাজে সাধারণ মানুষের কাছে থাকি,তারই ধারাবাহিকতায় আমরা গরীব দুস্হ ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করছি সাধারণ মানুষের যেকোন প্রয়োজনে আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে সজাগ রয়েছি”। এতে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ফাহাদ, ইমতিয়াজ সাকিব,ওমর,নেজাম,নাহিদ, রায়হান, অনিক,…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই নিজ বিভাগের শিক্ষার্থীকে বাঁচাতে ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে নবনিযুক্ত প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আলমগীর কবিরের বিরুদ্ধে। গতকাল বুধবার (২০ মার্চ) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজ মাঠে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরবর্তীতে রাত ১০ টার দিকে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ নিয়ে প্রক্টর অফিসে যায়। কিন্তু তিনি লিখিত অভিযোগ গ্রহণ করেন নি। অভিযুক্ত শিক্ষার্থীরা প্রক্টরের নিজ বিভাগের হওয়ায় ঘটনাটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন তিনি। এসময় বিষয়টি রাজনৈতিকভাবে মীমাংসার জন্য হলের ছাত্রলীগকেও ফোন দেন তিনি। পরে ঘটনাস্থলে সাংবাদিকরা উপস্থিত হওয়ায় বিষয়টি আর ধামাচাপা দেওয়া সম্ভব হয়নি। জানা যায়, ভুক্তভোগী চার এসএসসি ফলপ্রার্থী…

Read More