Author: আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক: জানুয়ারির প্রথম থেকেই বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। পৌষের শেষ সময়ে এসে শীত জেঁকে বসেছে সারাদেশে। শীতের কাঁপুনি থেকে বাদ যায়নি রাজধানী ঢাকাও। তবে শুধু বাংলাদেশ না, বিশ্বের বেশিরভাগ দেশই তীব্র শীতের কবলে পড়েছে। বিশ্বজুড়ে এমন শীতল অবস্থায় অসহায় মানুষদের সমস্যা বহুগুণে বেড়ে গেছে। বিভিন্ন দেশে পূর্বের তুলনায় আরও বেশি তাপমাত্রা কমেছে। যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে শীতকালীন ঝড়। শুক্রবার আঘাত হানা ঝড়ের কারণে মিশিগান এবং উইসকনসিন অঙ্গরাজ্যের আড়াই লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। বাতিল ও বিলম্বিত হয়েছে হয়েছে হাজার হাজার ফ্লাইট। রয়টার্সের খবরে বলা হয়েছে, ঝড়ো বাতাস ও ভারী তুষারপাতের কারণে বাতিল করা হয়েছে দুই হাজারের বেশি ফ্লাইট।…

Read More

আনন্দলোক প্রতিবেদক: জয়া আহসানের পর এবার বাংলাদেশের আরও এক নায়িকা পা রাখছেন কলকাতার সিনেমায়। তিনি বহুল আলোচিত নায়িকা বুবলী। বাংলাদেশের পরিচালক রাশেদ শাহার থ্রিলারধর্মী সিনেমায় আরও অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এই প্রথম কৌশিক গঙ্গোপাধ্যায় বাংলাদেশের পরিচালকের পরিচালনায় অভিনয় করলেন। ছবির গল্প অনেকটা এ রকম। মঞ্চের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন। বহুদিন তিনি সব ছেড়েছুড়ে সবকিছু থেকে দূরে। মাঝে এখনও অঞ্জন অভিনয় করেন। তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। অন্যদিকে, ছবিতে অন্য এক চরিত্র ডিকে ভবঘুরে। কোথাও তার স্থায়ী ঠিকানা নেই। এই দুই চরিত্রের সঙ্গে তাল মিলিয়ে সমান গুরুত্বপূর্ণ চরিত্র ছবির পরিচালক শ্বেতা। তিন ভিন্ন ধারার মানুষকে জীবন অদ্ভুত ভাবে মিলিয়ে…

Read More

গোপালগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা ও মতবিনিময় সভা উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় বইছে উৎসবের আমেজ। উপজেলা সদরসহ আশপাশের এলাকা তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। রাস্তার দু‘পাশ লাল নীল, সবুজ হলুদসহ বর্ণিল পতাকা দিয়ে সাজানো হয়েছে। নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দিপনা সৃষ্টি হয়েছে এবং এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। আজ রোববার (১৪ জানুয়ারি) কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। দুপুরে টুঙ্গিপাড়ার বাসভবন থেকে প্রধানমন্ত্রী সড়ক পথে কোটালীপাড়া যাবেন। সেখানে উপজেলায় আওয়ামী লীগ আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় ভাষণ দেবেন। উপজেলা…

Read More

নিজস্ব প্রতিবেদক ঢাকা: বিএনপিসহ সমমনা দলগুলোর নতুন করে নির্বাচনের দাবিকে মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রীর কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নতুন সরকারের সামনে কী চ্যালেঞ্জ রয়েছে- এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, মানুষের জীবনে রাজনীতি বলুন, অর্থনীতি বলুন সর্বক্ষেত্রেই জীবন চ্যালেঞ্জিং। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সেই চ্যালেঞ্জ আরও কঠিন। তবে আমি মনে করি কোনো চ্যালেঞ্জই মোকাবিলা করা অসম্ভব নয়। আমরা যখন পদ্মাসেতু কাজ শুরু করেছিলাম তখন কেউ ভাবেনি এটা শেষ করা সম্ভব হবে। বিশ্বব্যাংকও পাশে ছিল না। কিন্তু আমরা পদ্মাসেতু করতে পেরেছি। মেট্রোরেল দিয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আওয়ামী লীগের যৌথ সভা আগামীকাল সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এই যৌথসভায় অংশ গ্রহণ করবেন। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Read More

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ঘন কুয়াশায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন। রোববার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর ওপর এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার শুনশি গ্রামের অমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) এবং কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯)। তারা দুইজনই মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার সৈয়দ কালু শাহ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নাগরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতাসির বিল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ঘন কুয়াশার কারণে শেখ হাসিনা সেতুর এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না। এতে মোটরসাইকেলের চালক ও ট্রাকচালক একে অপরকে দেখতে না পেয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে।…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে ২৮৫ জন শারীরিক প্রতিবন্ধীকে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এমন নির্দেশ দেয়। রোববার (১৪ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এমন আদেশ দেন। রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লা মিয়া জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২০২০ সালের নিয়োগ পরীক্ষায় ১০ শতাংশ প্রতিবন্ধী কোটা পূরণ করে ২৮৫ প্রতিবন্ধী প্রার্থীকে নিয়োগ দেয়া প্রশ্নে রিট জারি করা রুলের ওপর এ রায় ঘোষণা করে আদালত। ছিদ্দিক উল্লাহ মিয়া আরও বলেন, প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় হাইকোর্টের আজকের রায়টি যুগান্তকারী। কর্তৃপক্ষ অবিলম্বে হাইকোর্টের রায় বাস্তবায়ন করবেন…

Read More

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ান ক্রিকেট দল আর বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ যেন ক্রিকেটের সবচেয়ে দুর্লভ ফিক্সচার। শেষবার অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করেছিল ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। এবার আরও একটি বিশ্বকাপের আগে বাংলাদেশে আসতে চায় অস্ট্রেলিয়া। তবে, পার্থক্য সেবার পুরুষ দল এলেও, এবার আসতে চায় নারী দল। ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসবে নারী টি-২০ বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই টাইগ্রেসদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে লড়তে চায় অস্ট্রেলিয়ার মেয়েরা। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যতীত এটিই অ্যালিসা হিলি, বেথ মুনিদের প্রথম বাংলাদেশ সফর। আর এই সফরেই বিশ্বকাপের দলটা চূড়ান্ত করে নিতে চায় অস্ট্রেলিয়া। যে কারণে দলে দেখা যেতে পারে বেশ কয়েকজন স্পিনার। বাংলাদেশের কণ্ডিশনে…

Read More

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশে ঘন কুয়াশা পড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে ঢাকাসহ সারাদেশেই গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুরের দিকে ঘন কুয়াশা কমবে বলে জানিয়েছে অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। রোববার (১৪ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এ আবহাওয়াবিদ এমন তথ্য জানান। তিনি বলেন, আজকে দেশের চারটি জেলার উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। তার মানে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮.৫…

Read More

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: আলোচনায় থাকা নতুন শিক্ষাক্রম ও এর মূল্যায়নে পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে এখন যে একেবারে শতভাগ স্থায়ী তা কিন্তু নয়। আমরা আগেও বলেছি, আমাদের সে কারেকশনগুলো আসবে সেগুলো সমাধান করবো। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। রাজধানীর বনানীতে মন্ত্রীর নিজ বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, নতুন শিক্ষাক্রমে অনেক চ্যালেঞ্জ রয়েছে। মূল্যায়ন পদ্ধতির চ্যালেঞ্জের কথা যদি বলেন, সেক্ষেত্রে বলবো- নতুন শিক্ষাক্রমে বেশকিছু সংযোজন আসছে, এগুলো আমরা দেখছি। এখানে মূল্যায়ন…

Read More