Author: DDP Digital

তথ্যপ্রযুক্তি ডেস্ক: এবার হোয়াটসঅ্যাপে পাবেন ডিফল্ট থিম কালার বেছে নেওয়ার সুযোগ ব্যবহারকারীরা। আপনার ইচ্ছামতো হোয়াটসঅ্যাপের সবুজ থিম কালারটি বদলে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে আরও নতুন ফিচার যুক্ত হতে চলেছে। এরই মধ্যে একটি হলো অ্যাপের থিম নির্বাচন। আইওএস ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন বলে জানা গেছে। গত এক বছরের বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপ তার অ্যাপ্লিকেশনে এনেছে একের পর এক পরিবর্তন। কখনো তা নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় নতুন কবচ যুক্ত করতে তো কখনো ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে। বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। ওয়েববিটাইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ তার আইওএস অ্যাপের জন্য একটি…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান। সাংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী এ শপথ নেন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ৩৭ সদস‌্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। এরমধ‌্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টা ৫০ মিনিটে নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে প্রবেশ করেন। এ শপথ নেওয়ার মাধ্যমে টানা চতুর্থ ও…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে অস্ত্র মামলায় বিচারিক আদালতে দেয়া যাবজ্জীবন দ- থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। সাহেদের পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট এস এম শাহজাহান ও এডভোকেট শাহ মঞ্জুরুল হক। সিনিয়র এডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, উভয় পক্ষে শুনানি নিয়ে আদালত মোঃ সাহেদের আপিল মঞ্জুর করে খালাস দিয়ে রায় দিয়েছেন। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর এ মামলায় সাহেদকে যাবজ্জীবন কারাদ- দেন ঢাকার বিশেষ আদালত। মামলায় সাহেদকে ১৮৭৮ সালের…

Read More

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৪৬ জন ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকাতে ১৪ জন এবং ঢাকার বাইরে ৩২ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৮২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ১৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে থেকে ৬৩ জন ছাড়পত্র পেয়েছেন।…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দীর্ঘ পাঁচ মাসের অধিক সময় হাসপাতালে থাকার পর বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশে বের হন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গুলশানের বাসায় থেকে চিকিৎসা নেবেন খালেদা জিয়া। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গত ৯ আগস্ট মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ৫ মাস ২ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম…

Read More

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় অধীভুক্ত ও উপাদানকল্প সরকারি সাত কলেজ, প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ আগামী ২১ মার্চ থেকে শুরু হয়ে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১০ মে তারিখ থেকে। সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ মে, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ মে অনুষ্ঠিত হবে। এছাড়া, প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৮ মে এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত…

Read More

আনন্দলোক  ডেস্ক বলিউড তারকা অক্ষয় কুমার। একের পর এক ফ্লপ সিনেমায় নাজেহাল অক্ষয় কুমারের ক্যারিয়ার। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পারছেন না। এরমধ্যে নিলেন নতুন সিদ্ধান্ত। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে পড়বেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক অত্যন্ত মধুর। মোদির ইচ্ছাতেই বিজেপি অক্ষয়কে চাঁদনি চক থেকে প্রার্থী করার বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে বলে সূত্রের খবর। অক্ষয়ের জন্ম ও বেড়ে ওঠা চাঁদনি চক এলাকাতেই। কানাডার নাগরিকত্ব থাকলেও অক্ষয় কিছুদিন আগেই ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন। গত বছর স্বাধীনতা দিবসের দিন অক্ষয় নিজেই জানিয়েছিলেন, তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং ভারতীয় আইন…

Read More

আনন্দলোক ডেস্ক বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘদিন পর পর্দায় ফিরেই যেনো ঝড় তুলেছেন। শেষবার তাকে বড়পর্দায় ২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় দেখা গিয়েছিল। দীর্ঘ চার বছর পর আবার কিং খান ফিরলেন ‘পাঠান’ সিনেমা নিয়ে। ‘পাঠান’ সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। মুক্তির পরপরই এ সিনেমা বক্স অফিসে ঝড় তোলে। বিশ্বব্যাপী ১০৫০ কোটি রুপিরও বেশি ব্যবসা করে এ সিনেমা। গত বছর শাহরুখের ‘জাওয়ান’ নামের আরো একটি বড় সিনেমা মুক্তি পায়। এ সিনেমা ১ হাজার ১৪৮ কোটি রুপিরও বেশি ব্যবসা করে। এটি পরিচালনা করেছেন অ্যাটলি। এ সিনেমাও বক্স অফিসে দারুণ ব্যবসা করে। এরকম দুটি বড় সিনেমা উপহার দেওয়া সত্ত্বেও তিনি থামেননি। ২০২৩ শেষ হয় বলিউড…

Read More

আনন্দলোক প্রতিবেদক ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয় ছাড়াও নাচ, ছবি আঁকা নিয়েও ব্যস্ততা রয়েছে তার। এখানেই শেষ নয়, লেখালেখিও করেন এই অভিনেত্রী। এরমধ্যেই ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার নায়িকার লেখা বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে। এগুলো হলো উপন্যাস ‘গুলনেহার’, ‘তারা’, ‘গোলাপী জমিন’ এবং কবিতার বই ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’। এরই ধারাবাহিকতায় আসছে বইমেলায় নতুন বই ‘কাজের মেয়ে’ নিয়ে হাজির হতে যাচ্ছেন ভাবনা। বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। উপন্যাসটি প্রকাশ হবে কিংবদন্তি পাবলিকেশন থেকে। বইটির প্রচ্ছদ করেছেন আসাদুজ্জামান সোহেল। ভাবনার কথায়, ‘প্রেম যদি প্রতারণা করে শিল্প দেবে আমাকে আশ্রয়, আমার শিল্পের হাত কেঁড়ে নেয় আছে সাধ্য! আমার উপন্যাস…

Read More

আনন্দলোক  প্রতিবেদক ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ। উচ্চতা অনুযায়ী পাত্র না পাওয়ায় বিয়ে করছেন না বলে অনেকবারই জানিয়েছেন এই অভিনেত্রী। সেই মৌসুমী এবার বিয়ের পিঁড়িতে বসছেন। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় হয়ে গলে তার গায়ে হলুদ। শুক্রবার (১২ জানুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে। মৌসুমীর বরের নাম আবু সাইয়িদ। ঢাকার বাসিন্দা তিনি। অভিনেত্রী ও তার স্বামী দু’জনেই শোবিজ অঙ্গনের সঙ্গে জড়িত। তবে সাইয়িদ লেখালেখি ও কাজ করেন ক্যামেরার পেছনে। তার লেখা গল্পে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এর মধ্যে ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ উল্লেখযোগ্য। জানা গেছে, বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন আবু সাইয়িদ ও মৌসুমী হামিদ। এরপর পারিবারিক সিদ্ধান্তেই বিয়ের…

Read More