Author: Toufiq Apu

খান মোহাম্মদ সালেক: ভাইবোন হচ্ছে প্রকৃতির শ্রেষ্ঠ উপহার। জন্মের মধ্য দিয়েই ভাইবোনের আত্মার বন্ধন শুরু হয় যা কখনোই ভাঙ্গা সম্ভব নয়। জীবনের সর্বে️াচ্চ স্থায়ী ভাইবোনের সম্পর্ক️ টিকে থাকে মৃত্যুর মুহূর্ত️ পর্য️ন্ত। শৈশব থেকে শুরু করে খেলাধুলা, ঝগড়া ঝাটি আর দুষ্টুমির অংশীদার অকৃত্রিম বন্ধু ভাইবোন। ভাইবোনের ভালবাসা ও আস্থা সবসময়ই একে অন্যের জন্য পরিপুরক। সেই ভাই বোনদের নিয়েই একটি বিশেষ দিন আজ ১০ এপ্রিল আন্তর্জ️াতিক ভাইবোন দিবস বা ইন্টারন্যাশনাল সিবলিংস ডে। বিশে^র অনেক দেশে দিবসটি পালিত হলেও বাংলাদেশে এই দিনটি নিয়ে কোন আয়োজন হয় না। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে️র নাগরিক ক্লডিয়া এভার্টে️র বয়স সখন মাত্র ১৭ বছর তখন তার বড় বোন লিসেটে ১৯…

Read More

নিজস্ব প্রতিবেদক : ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি পালন করেছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’। প্রতি বছর ৭ ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এই দিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর প্রতিষ্ঠা স্মরণে উদযাপিত হয়। এর মূল উদ্দেশ্য মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্ক সচেতনতা বৃদ্ধি করা। ১৯৪৮ সালের ৭ এপ্রিল এই ‘সংগঠন আইন’ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এ দিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। প্রতি বছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়,…

Read More

নিজস্ব প্রতিবেদক : “নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” এই থিমকে সামনে আজ ৮ এপ্রিল ২০২৬ নানা কর্মসূচির মাধ্যমে দেশ্যাপী উদযাপিত হচ্ছে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬। দিবসের প্রারম্ভে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দফতর, কাকরাইল, ঢাকার প্রাঙ্গণে কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটদের অংশগ্রহণের সকাল: ০৮.০০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ স্কাউটস এর অর্ন্তবর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় জনাব আবদুল খালেক, স্কাউট পতাকা উত্তোলন করেন বাংলাদেশ স্কাউটস এর অর্ন্তবর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ, পরিচালক (মাধ্যমিক) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকা ও গণপ্রজাতন্ত্রী…

Read More

বিশ্বজুড়ে ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং শান্তি চুক্তি চূড়ান্ত করার আলোচনা শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে শুরু করতে যাচ্ছে। ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ যুদ্ধবিরতির ঘোষণা দেন। দুই পক্ষের সমঝোতার ফলে ইরান হরমুজ প্রণালিও পুরোপুরি খুলে দেবে বলে আশা করা যাচ্ছে। সঙ্কীর্ণ এ প্রণালি দিয়েই বিশ্বের এক পঞ্চমাংশ তেল গন্তব্যে যায়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ইরানও সাম্প্রতিক যুদ্ধবিরতিকে ‘বড় বিজয়’ বলে উল্লেখ করেছে। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা ইরানিয়ান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বিবৃতি থেকে জানা গেছে এ তথ্য। বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে বলা…

Read More

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদের নবম দিনে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন। এতে ২০২৫ সালের শেষ নাগাদ দেশে খেলাপি ঋণের ভয়াবহ চিত্র উঠে এসেছে। এসব কোম্পানির কাছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। অর্থমন্ত্রীর দেওয়া তথ্যমতে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। সোমবার (৬ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে কুমিল্লা-৪ আবুল হাসনাত এর লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অর্থমন্ত্রী কর্তৃক প্রকাশিত শীর্ষ ২০…

Read More

নিজস্ব প্রতিবেদক : ১২ মে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ। এছাড়া আসন্ন সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৮ এপ্রিল। সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের ২০২৬ খ্রিস্টাব্দের ১১তম বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। বৈঠকে সংরক্ষিত নারী আসন ছাড়াও নির্বাচনী মামলা, ইভিএমের ভবিষ্যৎ এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ১২ মে ভোটের তারিখ চূড়ান্ত করা হলেও মনোনয়নপত্র দাখিল ও অন্যান্য ধাপগুলোর বিস্তারিত সময়সূচি তফসিল ঘোষণার দিন জানানো হবে জানান ইসি সচিব। আইন অনুযায়ী, ৫০টি সংরক্ষিত নারী আসন ৩০০ সাধারণ আসনের ভিত্তিতে ভাগ করা…

Read More

বিশেষ প্রতিনিধি: সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। হামের মতো টিকাদান ব্যবস্থাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার মতো ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস, তার সব বিশেষ সহকারী, উপদেষ্টা ও তৎকালীন প্রেস সচিবের বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান। নোটিশে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম নামে এক আইনজীবী সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠান। ব্যারিস্টার মোহাম্মদ…

Read More

নিজস্ব প্রতিবেদক : হামের প্রাদুর্ভাব বিস্তার রোধে জরুরি ভিত্তিতে রোববার থেকে শিশুদের হামের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। তিনি বলেন, রোববার থেকে পুরো জেনারেশন কাভার হওয়া পর্যন্ত ৬ মাস থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠিয়ে দেওয়া হবে । সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে বলে জানান মো. সাখাওয়াত হোসেন। তিনি আরও…

Read More

বিশেষ প্রতিনিধি : দেশের আলোচিত সমস্যা হচ্ছে জ্বালানি তেল। তেল নিয়ে রীতিমতো তেলেসমাতি কারবার চলছে দেশে। তেলের মজুদ থাকা সত্বেও তেলেও সংকট সৃষ্টি করছে তেলের পাম্প মালিকরা। তবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। আমরা ক্লিয়ার নির্দেশনা দিয়েছি, কৃষিখাতকে অগ্রাধিকার দিতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউএনওর মাধ্যমে যাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষকরা ডিজেলটা পায় সে চেষ্টা করছি। রাশিয়া থেকে ছয় লাখ টন জ্বালানি তেল কিনতে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ…

Read More

তৌফিক অপু : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। ডেইলি ঢাকা প্রেসের পক্ষ রইলো বিনম্র শ্রদ্ধা । সকাল থেকেই রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে । অটুট থাকুক স্বাধীনতামন্ত্র, এগিয়ে যাক দেশ।

Read More