Author: Toufiq Apu

বিশেষ প্রতিনিধি : দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পানিতে পড়ে গিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৬। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান। রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান বলেন, দৌলতদিয়া নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩নং পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

Read More

বাংলাদেশে এক নতুন রাজনৈতিক বাস্তবতায় জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের প্রথম ৩০ দিন অতিক্রান্ত হলো। গত এক মাসে সরকারের গৃহীত পদক্ষেপগুলো রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের একটি ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে জনতুষ্টির ঊর্ধ্বে উঠে দীর্ঘমেয়াদী জনকল্যাণমূলক কাজের যে সূচনা দেখা গেছে, তা নাগরিক মনে নতুন আশার সঞ্চার করেছে। নতুন সরকারের গত এক মাসের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে গৃহীত সমন্বিত পদক্ষেপ। দেশব্যাপী নদীখাল খনন এবং ব্যাপকহারে বৃক্ষরোপণ কর্মসূচি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় একটি দূরদর্শী সিদ্ধান্ত। এর পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য বিদেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ এবং সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তন সামাজিক…

Read More

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে জ্বালানি তেলের দাম না বাড়ার বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই পেট্রোল পাম্পের মালিকসহ কেউ তেল মজুত করলে লাভবান হতে পারবে না বলে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়) জাহেদ উর রহমান। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। আজ (বুধবার) সচিবালয়ে সরকারের এক মাস…

Read More

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটি কাটিয়ে পরিপূর্ণভাবে অফিস আদালত খুলে গেলেও সেখানে যোগদানের কর্মী সংখ্যা কম। কেউ কেউ ২৪ ‍ও ২৫ মার্চ অগ্রিম ছুটি নিয়ে রেখেছেন এবং কিছু বেসরকারী প্রতিষ্ঠান একেবারে আগামী শনিবার অথবা রোববারে খুলবে। যার ফলে এই দুইদিনের কর্মদিবেসে কর্মীদের উপস্থিত সংখা কম। ঢাকার বিভিন্ন বাস স্টেশন এবং ট্রেন স্টেশন ঘুরে দেখা গেছে উল্টো চিত্র। অর্থাৎ ঢাকার বাইরে থেকে ঢাকায় ফেরার চেয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার যাত্রীর সংখ্যা বেশি। আগামী তিনদিনের ছুটি উপভোগ করতে এখনো ঢাকা ছাড়ছে প্রচুর মানুষ। ঈদের সাত দিনের ছুটি শেষে গতকাল ও আজ অফিস করেই আগামীকাল থেকে শুরু হচ্ছে আরও তিন দিনের নতুন ছুটি। যারা…

Read More

বিশেষ প্রতিনিধি : জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এর আগে, গত ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় থেকে অ্যাটর্নি জেনারেলের পদটি শূন্য রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের…

Read More

বিশ্বজুড়ে ডেস্ক : ইরান-ইসরাইল-যুক্তরাস্ট্রের চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি ১৫ দফা শান্তি পরিকল্পনা হস্তান্তর করেছে বলে নাম প্রকাশ না করা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে মার্কিন ও ইসরায়েলি কিছু সংবাদমাধ্যম। বিবিসি গ্লোবাল নিউজ পডকাস্ট উত্তর আমেরিকার সংবাদদাতা অ্যান্থনি জার্কারের সঙ্গে কথা বলেছে। তিনি চলতি সপ্তাহে প্রেসিডেন্টে ট্রাম্পের সঙ্গে টেনেসি সফরে গিয়েছিলেন। এ সময় তিনি ট্রাম্পের যুদ্ধসংক্রান্ত লক্ষ্য সম্পর্কে যা জানতে পেরেছেন তার বর্ণনা দিয়েছেন। প্রেসিডেন্ট সেসময় বলেছেন, তিনি অভিযানের মাত্রা ‌‘ধীরে ধীরে কমিয়ে আনছেন’। কী কী দফা বা পয়েন্ট আছে সেই প্রস্তাবে তা এখনও প্রকাশ করা হয়নি, তবে ট্রাম্প প্রশাসনের দু’জন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথা বলে সেই প্রস্তাবের বিষয়বস্তুর…

Read More

খান মোহাম্মদ সালেক: ঈদ সব মুসলমানের জন্যই একটি আনন্দ উৎসবের দিন। আর এই আনন্দটা সবচেয়ে বেশী উপভোগ করে শিশুরাই। তাই ঈদ এলেই শৈশবের ঈদ আনন্দের কথা মনে পড়ে যায়। আমার শৈশব কেটেছে টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র আকুর টাকুরে। তখন মহকুমা শহর। শহর জুড়ে ছিল খোকসা জঙ্গল, কাশবন আর বিস্তির্ণ ফসলি জমি। শেয়াল, খাট্টাস, বাগদাশা, বেজি, গুই সাপসহ নানা ধরণের বিষাক্ত সাপ দেখা যেত শহরে। শহরের বুক চিড়ে প্রবাহিত লৌহজং নদীর সাথে যুক্ত ছিল অনেক খাল যা ছিল নৌপথ। সরকারী দালান-কোঠা ছাড়া হাতে গোনা কয়েকটি দালান বাড়ি, বাকি অধিকাংশই টিনের ঘর কিংবা তালাই বাঁশের বেড়া দিয়ে তৈরি। প্রায় সব বাড়ির আঙ্গিনায় ছিল…

Read More

জীবনশৈলী ডেস্ক: ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই দিনটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং আনন্দ, ভালোবাসা এবং মিলনের এক অনন্য উপলক্ষ। রমজানের এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদের খুশির বার্তা, যা সবার জীবনে নতুন আনন্দের রং ছড়িয়ে দেয়। প্রস্তুতির শুরু ঈদের আয়োজন শুরু হয় অনেক আগে থেকেই। নতুন পোশাক কেনা, ঘর পরিষ্কার করা, বাজার করা—সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ছোটরা নতুন জামা পাওয়ার অপেক্ষায় থাকে, আর বড়রা পরিবার ও আত্মীয়স্বজনের জন্য নানা প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়ে। ঈদের সকাল ঈদের সকাল শুরু হয় ভোরের আলো আর আনন্দের আবহে। সবাই গোসল করে নতুন পোশাক পরে ঈদের…

Read More

ডিডিপি ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ভাগিনা ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য। এ সময় তিনি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেছেন। মির্জা আব্বাসের সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন। গত কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মির্জা আব্বাস। বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার…

Read More

নিজস্ব প্রতিবেদক: “মানুষ মানুষের জন্য’ এই মূলমন্ত্রকে ধারণ করে এক যুগেরও বেশি সময় ধরে রাজধানীর পথশিশু, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষ’ বাংলাদেশ। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। রাজধানীর মগবাজার, মৌচাক, কাকরাইল ও প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই কার্যক্রম পরিচালিত হয়। দুই শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উন্নতমানের শাড়ি ও পাঞ্জাবি বিতরণ শেষে উপস্থিত সকলকে নিয়ে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিডিয়ার সম্মানিত ব্যক্তিবর্গসহ রাজনৈতিক নেতৃবৃন্দ অতিথি ও মানবসেবক হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনটির বিশেষ বৈশিষ্ট্য হলো গত ১২ বছর ধরে এটি অন্য…

Read More