Author: Toufiq Apu

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এখন থেকে জাতীয় সংসদ হবে দেশের সব যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু। তিনি বলেন, গত দেড় দশকের বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল এবং সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যের আগে তিনি বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। আজ থেকে স্পিকার আর কোনো দলের…

Read More

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :পাহাড় কেটে সমতল করে ফেলা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের জালিয়ারচাং এলাকা থেকে দেখা যায় এ নারকীয় দৃশ্য। দেড় মাস আগেও ছিল এটা আস্ত পাহাড়। বড় বড় গাছের সারি। ঘন জঙ্গল। আশপাশে এত বড় ও উঁচু পাহাড় আর না থাকায় পাহাড়টি স্থানীয় লোকজনের কাছে ‘আসমানের খুঁটি’ নামেও পরিচিত ছিল। মাত্র দেড় মাসের ব্যবধানে পাহাড়টির এক-তৃতীয়াংশ যেন নাই হয়ে গেছে। রাতে-দিনে দুটি এক্সক্যাভেটর (খননযন্ত্র) দিয়ে আড়াই একরের পাহাড়টি কেটে সমতল ভূমি বানিয়ে ফেলা হয়েছে। এটি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের জালিয়ারচাং এলাকার একটি পাহাড়ের চিত্র। বিশালাকৃতির এই পাহাড় স্থানীয়…

Read More

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও লেখালিখির আয়োজনে সিনেমার ‘পিচ’ নিয়ে কর্মশালা ৪ মার্চ ২০২৬, বুধবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও কন্টেন্ট ভিত্তিক প্রতিষ্ঠান লেখালিখির যৌথ আয়োজনে ‘পিচ ইওর ফিল্ম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বর্তমান যুগে সিনেমা শিল্পে ‘পিচ’ বা ’পিচ ডেক’ একটি পরিচিত শব্দ। সিনেমাকে নির্মাতা কিভাবে নির্মাণ করবেন, তার প্রযোজনায় সহায়তায় প্রয়োজন কিনা বা এই সিনেমার সম্ভাবনা কতটুকু- সবকিছুই এই পিচের অন্তর্ভুক্ত। বৈশ্বিক মঞ্চ তো বটেই, জাতীয় পর্যায়েও অনুদান থেকে শুরু করে বেসরকারীভাবেও সিনেমার পিচ গ্রহণযোগ্যতা পেয়েছে। একারণেই আগ্রহীদের নিয়ে লেখালেখি এই কর্মশালার আয়োজন করে। এতে মূল কর্মশালা পরিচালা করেন নির্মাতা ও প্রযোজক রাকা নোশিন নাওয়ার। এবং সার্বিক তত্বাবধানে ছিলেন লেখালিখির…

Read More

আনন্দলোক ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি-তে সম্প্রতি প্রচারিত হয়েছে নাটক “এতদিন কোথায় ছিলে”। নির্মাণে ছিলেন মিডিয়ার দক্ষ ও মেধাবী পরিচালক রানা বর্তমান। প্রচারের পর থেকেই নাটকটি দর্শক মহলে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে নির্মাণ, লোকেশন, গল্প, অভিনয় ও আবেগঘন উপস্থাপনার কারণে। নাটকটি রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল এবং প্রযোজনা করেছেন সাহেদ চৌধুরী। অভিনয়ে ছিলেন সোহেল মন্ডল, লামিমা লাম, তারিক নেওয়াজ ও হাসি মুনসহ আরও অনেকে। তাঁদের স্বতঃস্ফূর্ত অভিনয় নাটকটিকে দিয়েছে আলাদা প্রাণ। “এতদিন কোথায় ছিলে” নাটকের গল্প আবর্তিত হয়েছে গ্রামবাংলার প্রেক্ষাপটে-মা-সন্তানের আবেগময় সম্পর্ক, ধনী-গরিব বৈষম্য এবং দীর্ঘ প্রতীক্ষার ভালোবাসা নিয়ে। নির্মাতা রানা বর্তমান চমৎকার একটি টুইস্টের মাধ্যমে গল্পকে এগিয়ে…

Read More

মারুফ হোসেন : স্বাধীনতার মাসে দুই গৃহহীন নারী পেলেন নতুন বাড়ি, অসহায়দের পাশে বহুমুখী সহায়তা। স্বাধীনতার মাস মার্চকে সামনে রেখে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল স্বেচ্ছাসেবী সংগঠন “চেষ্টা”। ২ মার্চ ২০২৬, সোমবার শেরপুর জেলার দশকাহনিয়া গ্রামে আয়োজিত এক সেবামূলক কর্মসূচিতে দুই অসহায় ও গৃহহীন মহিলার হাতে নতুন বাড়ির চাবি এবং প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে এক নারীকে স্বাবলম্বী করতে সবজি ও কাঁচাবাজারসহ একটি সবজির ভ্যান প্রদান এবং এক প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়। দু’জন অসহায় নারীর জন্য নতুন আশ্রয় কর্মসূচির আওতায় “চেষ্টা বাড়ি নং–৫” প্রদান করা হয় ময়না বেগমকে। তাঁর স্বামী মৃত জুলহাস উদ্দিন। তিনি দীর্ঘদিন…

Read More

ডিডিপি ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এক অনন্য ইসলামিক আয়োজন, প্যারাগন ক্যাটারিং গ্লোবাল রামাদান ফেস্ট। আজ ২৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত গুলশান শ্যুটিং ক্লাব কনভেনশনে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ এই আয়োজন। মুসলিম বিশ্বের বৈচিত্র্যময় সংস্কৃতি, খাবার ও লাইফস্টাইলকে এক ছাদের নিচে নিয়ে আসাই এই উৎসবের মূল লক্ষ্য। ১৫ দিনব্যাপী এই জমকালো আয়োজনে আছে বিভিন্ন মুসলিম দেশের ১০০টিরও বেশি ফুড ও লাইফস্টাইল স্টল। পাশাপাশি আছে প্রিয় নবীজি (সা.) এর জীবনযাপন প্রদর্শনমূলক বিশেষ কর্নার, ইসলামিক কালচারাল এক্সপ্লোর জোন, ইলমভিত্তিক হালাকা সেশন, নারী ও পুরুষদের জন্য পৃথক নামাজের সুব্যবস্থা এবং সেহরি, ইফতারের বিশাল আয়োজন। ঐতিহাসিক এই ফেস্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন প্যারাগন…

Read More

ডিডিপি ডেস্ক : ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছেন। সোমবার (২ মার্চ) দিনভর এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটির ম্যানহাটনে বিক্ষোভকারীরা একটি সংক্ষিপ্ত সমাবেশের পর শহরের রাস্তায় শান্তিপূর্ণ মিছিল করেন। ‘হ্যান্ডস অফ ইরান নাউ’ (ইরান থেকে হাত সরাও) স্লোগান দিতে দিতে তারা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও। লস অ্যাঞ্জেলসে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে ‘নো ওয়ার অন ইরান’ (ইরানে যুদ্ধ নয়) স্লোগান দেন এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা বন্ধের দাবি জানান। একই ধরনের প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে শিকাগো, পোর্টল্যান্ড এবং…

Read More

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল ২৬ ফেরুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। মেলা শুরুর আগের দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেখা গেছে শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যস্ততা। বিভিন্ন প্রকাশনা সংস্থার কর্মীরা স্টল সাজানো, বই গোছানো ও ব্যানার-ফেস্টুন টানানোর কাজে সময় পার করছেন। ২৫ ফেব্রুয়ারি সকালে উদ্যান ঘুরে দেখা যায়, মেলার মূল ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে তৈরি করা হয়েছে সারিবদ্ধ স্টল। কোথাও কাঠের কাঠামোয় রঙের শেষ প্রলেপ, কোথাও বইয়ের তাক বসানো, আবার কোথাও নতুন প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচনের প্রস্তুতি চলছে। ২৬ ফেব্রুয়ারি থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত…

Read More

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনুসরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আলাদা প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নম্বর ১২৭, ১৯৭২)–এর ১০(৫) অনুচ্ছেদ অনুযায়ী মো. মোস্তাকুর রহমান এফসিএমএ-কে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার (৪) বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের…

Read More

নিজস্ব প্রতিবেদক : সকালে ঠিকঠাক অফিস করেলেও হঠাৎ নতুন গভর্নর নিয়োগের গুঞ্জনে অফিস ত্যাগ করেন বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আহসান এইচ মনসুর। গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন তথ্য ছড়িয়ে পড়ার পর কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই তিনি কেন্দ্রীয় ব্যাংক কার্যালয় ত্যাগ করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়ার প্রস্তুতি চলছে। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক শিক্ষাবিদকে গভর্নর পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ…

Read More