Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই-আগস্ট আন্দোলনে যাত্রাবাড়ীতে শহীদ ওবায়দুল ইসলামের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার (২৬) জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ চৌধুরী ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কো-অর্ডিনেটর প্রকৌশলী রাকিবুল হাসান চৌধুরী। ঈদ উপহার পেয়ে শহীদ ওবায়দুল ইসলামের পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের শক্তিশালী হস্তক্ষেপ প্রত্যাশা করেন।

Read More

 নিজস্ব প্রতিবেদক : গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের একটি গণশুনানী অনুষ্ঠান উত্তর পূর্ব বিক্রয় ও বিতরণ বিভাগের সেবা কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ সবুর হোসেন। গণ শুনানিতে অংশ নেয়া গ্রাহকগণ বিদ্যুতের ডিমান্ড চার্জ, মিটার ভাড়া, সোলার প্যানেল স্থাপন, প্রি-পেইড মিটারের রিচার্জ সুবিধা, কল সেন্টারের মাধ্যমে সেবা গ্রহণ , বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ , নতুন বিদ্যুৎ সংযোগ গ্রহণ ও লোড বৃদ্ধি করাসহ ডেসকো’র বিভিন্ন সেবা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব মোঃ সবুর হোসেন গ্রাহকদের নানান প্রশ্নের উত্তর দেন। প্রশ্নোত্তর…

Read More

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে তিন দিনব্যাপী নাইট কার্নিভাল ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০, ২১ ও ২২ মার্চ প্রতিদিন দুপুর ২টা থেকে গভীর রাত ৪টা পর্যন্ত জমকালো এই মেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শনার্থীর পদচারণায় মুখরিত ছিল আয়োজনটি। কেনাকাটা, খাবার এবং উদ্যোক্তাদের নানাবিধ স্টলের মাধ্যমে এটি এক মিলনমেলায় পরিণত হয়েছিল। নাইট কার্নিভালের আয়োজন করে ই বিটস, যারা বরাবরের মতো এবারও এক ব্যতিক্রমী ও আকর্ষণীয় মেলার ব্যবস্থা করেছে। কেনাকাটা ও বিনোদনপ্রেমী দর্শকদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা ছিল। মেলার বিস্তৃত পরিসরে দেশীয় ও আন্তর্জাতিক নানা পণ্যের সমাহার ছিল, যা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের মাধ্যমে তাদের আগ্রহের প্রতিফলন…

Read More

ডিডিপি ডেস্ক: সঠিক, সৎ এবং দক্ষ নেতৃত্বের জন্য এবারের পবিত্র মাহে রমজানে ডেসকোসহ সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে। কোন যাদু মন্ত্র নয়, শুধু সঠিক নেতৃত্বের সুনির্দিষ্ট নির্দেশনায় রমজান মাসে সারাদেশে শতভাগ গ্রাহকসেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন প্রধান নির্বাহী কর্মকর্তা, পিপিপি এ (সচিব) ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম। ২৩ মার্চ ২০২৫ রবিবার ডেসকো বোর্ডের ৫০০ তম বোর্ড সভা বিকাল ৩ টায় মিরপুরস্থ ডেসকো’র স্ক্যাডা সেন্টারে অনুষ্ঠিত হয়। ডেসকো বোর্ডের মাননীয় চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম ৫০০ তম সভা উপলক্ষে বোর্ডের সকল সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক ক্রেস্ট প্রদানের মাধ্যমে সভা শুরু করেন। এসময় ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক…

Read More

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : মননশীল প্লাটফরম ব্লগবাড়ির আয়োজনে ও ফুলের হাসি ফাউন্ডেশন তত্ত্বাবধানে “হিফজুল কুরআন প্রতিযোগিতা “নূরের পাখি সিজন-২ ২০২৫” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। ফুলের হাসি ফাউন্ডেশন সভাপতি অধ্যক্ষ ডা সানাউল্লাহর সভাপতিত্বে দিনব্যাপী এই প্রতিযোগিতায়, ব্লোগ বাড়ির চেয়ারম্যান কাজী সাঈদের তত্বাবধানে, গিয়াস উদ্দীন ও তসলিম হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল কলেজের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান এবং হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আইয়ুব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক…

Read More

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর ইফতার মাহফিল। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি নিজেকে সাব এডিটর দাবি করে বলেন, আমার জীবনে প্রথম সাংবাদিকতায় অভিজ্ঞতাই হচ্ছে সাব এডিটর হিসেবে। তিনি বলেন, সাব-এডিটররা সবচেয়ে বেশি বঞ্চিত। সাব-এডিটররা বেতনের ক্ষেত্রে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার উল্লেখ করে শফিকুল আলম বলেন, যেসব গণমাধ্যম সাংবাদিকদের সম্মানজনক বেতন ভাতা দেবে না। সেসব গণমাধ্যম আর দরকার নাই। একজন সাব এডিটরদের ৩০, ৪০ বা ৫০ হাজার বেতন…

Read More

ডিডিপি ডেস্ক: বাংলাদেশের ফুড ডেলিভারি ভিত্তিক জনপ্রিয় ফুডি অ্যাপ একটি ব্যতিক্রমধর্মী ফেস্টিভ্যাল আয়োজন করতে যাচ্ছে। ফুডি ইফতার ও সাহরী ফেস্ট ২০২৫, আজ ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে বিরতিহীনভাবে রাত ১১টা পর্যন্ত আধুনিক ঢাকার কেন্দ্রস্থল বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ এর মাঠে অনুষ্ঠিত হবে। এ মেলার মাধ্যমে পবিত্র রমজান মাসে নানাবিধ আয়োজনের সমাহার নিয়ে উপস্থিত থাকবে নতুন, পুরাতন ঢাকার জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর মধ্যে প্রায় ৩০টি স্টল। একই ভেন্যুতে আপনার পছন্দের সকল ধরনের খাবার সামগ্রী পেতে সহায়তা করবে এ ব্যতিক্রমধর্মী মেলা। ফুডি ইফতার ও সাহরী ফেস্টকে আকর্ষণীয় করার জন্য এ মেলার সাথে সংযুক্ত রয়েছে পাওয়ার্ড বাই জনপ্রিয় ও বিশ্বস্ত…

Read More

আনন্দলোক প্রতিবেদক : ঈদে সবারই বাড়ি ফেরার একটি গল্প থাকে, সেই বাড়ি ফেরার গল্প নিয়েই হাজি হচ্ছে নির্মাতা শরিফুল ইসলাম শামীম। সময়ের প্রয়োজনে শিরোনাম নামে নাটকটির পটভুমি একজন দারোয়ানের ও ইচ্ছে থাকে বাড়ি গিয়ে মেয়ে ও স্ত্রী কে ঈদ পালন করার, ছোট্ট মেয়ে সেতুর ও ইচ্ছে বাবার সাথে ঈদের মাঠে ঘুরতে যাবে তাই গ্রাম থেকে মেশে বার বার ফোন করে বলে বাবা, তুমি কবে আসবে। সেই প্রশ্নমুখি বাবা কোব জবাব খুজে পায় না, কারণ প্রতি বছর যাবে যাবে বলে বাবা আর যেতে পারে না। কারণ দারোয়ান হিসেবে তাকে অনেক দায়িত্ব পালন করতে হয়। দারোয়ান হিসেবে দেখা যাবে মনোজ প্রামাণিক কে।…

Read More

‎আনন্দলোক প্রতিবেদক : শিরোনাম দেখেই অনুমান করা যায় বিশ্বাসের অভাব রয়েছে বলেই বলা হচ্ছে বিশ্বাস করেন ভাই। সত্যিকার অর্থেই মানুষের বিশ্বাস একবার ভেঙ্গে গেলে তা জোড়া লাগানো মুশকিল। আর এই বিশ্বাস অবিশ্বাসের টানাপোড়েনে নির্মিত হয়েছে “আমাকে বিশ্বাস করেন ভাই”চলচ্চিত্রটি। রাইসুল ইসলাম অনিক পরিচালিত এ সিনেমায় রাতেন চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা যোজন মাহমুদ। মানুষের জীবনে টাকা যেমন অপরিহার্য ঠিক তেমনি অতিরিক্ত টাকার বাহার যেন গলার কাটা হয়ে দাঁড়ায়। প্রাত্যহিক জীবনে টাকার এই ওঠা নামা এবং মানুষের বিশ্বাস অবিশ্বাস নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এ প্রসঙ্গে অভিনেতা যোজন মাহমুদ বলেন, ভিন্নধর্মী এক গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটি। তবে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে…

Read More

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম নগরের খুলশীর ফয়েজ লেক এলাকায় পাহাড় কেটে ভবন নির্মাণের দায়ে খুলশী ক্লাব কর্তৃপক্ষকে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল ১১ মার্চ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক (চলতি দায়িত্ব) সোনিয়া সুলতানা এ ক্ষতিপূরণ আরোপ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন একই দপ্তরের পরিদর্শক রুম্পা শিকদার। তিনি জানান, খুলশী থানাধীন ফয়েজ লেক এলাকায় খুলশী ক্লাব সংলগ্ন পাহাড় কেটে ভবন নির্মাণের দায়ে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ মার্চ দপ্তরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, পরিদর্শক রুম্পা শিকদার, মো. সাখাওয়াত হোসাইন, মনির হোসেনসহ এনফোর্সমেন্ট…

Read More