Author: Toufiq Apu

২০২৩ সালে ওয়েব ফিল্ম বিভাগে শ্রেষ্ঠ ওয়েব ফিল্মের পাশাপাশি শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ পরিচালক হিসেবে অ্যাওয়ার্ড জিতেছেন ‘বাবা সামওয়ান ইজ ফলোয়িং মি’ এর নির্মাতা শিহাব শাহীন। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ এ মুক্তি পায় ‘বাবা সামওয়ান ইজ ফলোয়িং মি।’ বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্মটি ১৫ মে থেকে সম্পূর্ণ ফ্রিতে দর্শকরা দেখতে পাবেন বিঞ্জ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে। বিঞ্জ এর হেড অব কন্টেন্ট উম্মে খাইরুন ইসলাম (সুইজী) বলেন, ‘কন্টেন্টপ্রেমিদের জন্য শিহাব শাহীনের অ্যাওয়ার্ড জয়ী এই ফিল্মটি আনতে পেরে আমরা রোমাঞ্চিত। শিহাব শাহীনের এই অনবদ্য অর্জন তাঁর ব্যতিক্রমী মেধা ও প্রয়াসের বহিঃপ্রকাশ।’

Read More

ইকোবিজ ডেস্ক : নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত । এ সময় সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন ,আমরা বায়ু দূষণের কথা শুনে থাকি বা পানি দূষণের কথা শুনে থাকি। কিন্তু ইন্টারনেটে যে পরিবেশ দূষিত হচ্ছে সে কথা এখনও উচ্চারিত হয়নি। কিন্তু ইন্টারনেটের অপব্যবহার এবং সাইবার ঝুকি সেই সাথে ইন্টারনেটের আসক্তি বলে দিচ্ছে ইন্টারনেটে পরিবেশে দূষণ হচ্ছে। অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের কারণে নিদ্রাহীনতা , বা ইনসোমনিয়া রোগের অন্যতম কারণ হচ্ছে। ইন্টারনেটে বেশি সময় ব্যবহার করার কারণে পিঠ, ঘাড় ও চোখের সমস্যা বেড়েই চলেছে। মানসিক স্বাস্থ্যঝুঁকি অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। বয়স্কদের নির্ধারিত চ্যাটিং রুম বা সাইবার পণ্যের…

Read More

আনন্দলোক ডেস্ক, ঢাকা : জনপ্রিয় সংগীতশিল্পী, আইটি উদৌক্তা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ফাহিম ফয়সালের পিতা বিশিষ্ট আলেমে দ্বীন ও জনসেবক মাওলানা নূরুল আমিন কাজি মারা গেছেন । গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪) দিবাগত রাত ২টায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না-ইলাইহি রা-জিউ’ন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ছেলে, ৫মেয়ে, পুত্রবধূ, মেয়ের জামাই, নাতি-নাতনী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা নূরুল আমিন কাজির মৃত্যুতে দেশ-বিদেশের বহু মানুষ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, মাওলানা নূরুল আমিন কাজি বহুদেশ ভ্রমণ করেছেন। জীবনের দীর্ঘ সময়…

Read More

ক্রীড়াঙ্গন ডেস্ক, ঢাকা : দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে টস হেরে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। আরিফুলের সেঞ্চুরিতে ভর করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্লুমফন্টেইনে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটির পর  বড় ইনিংস করতে পারছিলেন না কেউ। শেষমেশ তা আসলো আরিফুল ইসলামের হাত ধরে। তরুণ এই অলরাউন্ডার ঝোড়ো এক ইনিংসে তুলে নিলেন সেঞ্চুরি। ভারতের বিপক্ষে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে পরের ম্যাচেই আইরিশদের হারিয়ে ঘুরে দাঁড়ায় এশিয়ার চ্যাম্পিয়নরা। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে পারলে সুপার সিক্স নিশ্চিত হবে টাইগারদের।

Read More

আনন্দলোক ডেস্ক, ঢাকা : সাংস্কৃতিক প্রতিষ্ঠান জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট তাদের অগ্রণী ব্যাংক পিএলসি ইউনিটের নতুন কমিটি ঘোষাণা করেছে। ২ বছর মেয়াদী ২১ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন যথাক্রমে জনাব বদিউজ্জামান চৌধুরী ও জনাব মো: নাসির উদ্দিন। আগামী ২ বছর তাদের নেতৃত্বে কাজ করবে জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট অগ্রণী ব্যাংক পিএলসি ইউনিট।

Read More

আদালত প্রতিবেদক,ঢাকা : দেশের চলমান পরিস্থিতির মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় এখন সপ্তম শ্রেণি পাঠ্যবইয়ের সামাজিক বিজ্ঞান বইয়ের শরীফ ও শরীফার গল্প। যা জনমনে নানা ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আপাতত এ অবস্থা নিরসনে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে শরীফ ও শরীফার গল্প বাদ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ নোটিশ পাঠান শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবির) চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফার গল্প বলা হয়েছে। এখানে শরীফ আহমেদ একজন ছেলে এবং তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ…

Read More

তৌফিক অপু : যেন জেকে বসেছে। তাই বলে থেমে নেই মানুষের জীবন গতি, বরং শীতকাল এলেই সে গতি যেন আরও বেড়ে যায়। সারা বিশ্বে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে গৌরবান্বিত পরিচয় রয়েছে, ঠিক তেমনি রয়েছে উৎসবপ্রিয় জাতি হিসেবে। দিনক্ষণ মেপে কোন উৎসব নয়। একেবারেই প্রাণের আবেগ নিয়ে বাঙ্গালি জাতি পালন করে তাদের উৎসব। আবেগময়তার কারণেই উৎসবে যোগ হয় ভিন্নমাত্রা। উৎসবগুলোও যেন প্রকৃতি কেন্দ্রিক। সারা বছর বিভিন্ন আচার অনুষ্ঠান পালিত হলেও  শীতকালে এর মাত্রা বেড়ে যায়। অর্থাৎ নানা উৎসব আয়োজন, পালা-পার্বন ও মৌসুমকে ঘিরেই যেন আবর্তিত হয়। আর উৎসব-পার্বনে যোগ দিয়ে যে বিষয়টি সবার আগে মাথায় আসে তা হলো পোশাক, ঋতুর…

Read More

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২৯৮ টি আসনের পরিপ্রেক্ষিতে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। এই জয়ের ফলে একটানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় নতুন সংসদ সদস্যরা ইতোমধ্যে শপথ গ্রহণ করেছেন এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। ৯ জানুয়ারি মঙ্গলবার মন্ত্রিসভা সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। এবারও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাই দায়িত্ব নেবেন বলে আওয়ামী লীগের বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে মন্ত্রিসভায় আরও কারা স্থান পাচ্ছেন তা নিয়ে চলছে নানামুখী আলোচনা। আওয়ামী লীগ ও সরকারের একাধিক ঘনিষ্ঠ সূত্র বলছে, বর্তমান মন্ত্রিসভায়…

Read More

আনন্দলোক ডেস্ক : এ মাসের ১২ থেকে ১৮ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ২০তম আসর। এবারের চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন’র ‘সাঁতাও’, নূর ইমরান মিঠু’র ‘পাতাল ঘর’ এবং সৈয়দা নিগার বানু’র ‘নোনা পানি’ আসরে মনোনীত হয়েছে। পুতুল এবং তার প্রিয় গাভী প্রায় একই সময়ে গর্ভধারণ করে। কিন্তু দুর্ভাগ্যবশত পুতুল তার শিশু সন্তান হারায় আবার প্রসবের পরে গাভীটিও মারা যায়। এত কষ্টের মাঝে পুতুল মাতৃত্বের নতুন অনুভূতি খুঁজে পায় তার অনাথ বাছুর লালুর মাঝে। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র “সাঁতাও’’। ‘সাঁতাও’-এর প্রধান চরিত্রে অভিনয়…

Read More

ঢাকা : রাজধানীর উত্তর বাড্ডার তারুণ্যনির্ভর সংগঠন ‘পূ্র্বাচল ইয়ুথ ক্লাব’-এর ২০২৪-২৫ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৮  জানুয়ারি) ক্লাবের নিজস্ব কার্যালয়ে সদস্যদের ভোটাধিকারের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন গিয়াসউদ্দিন আহমেদ তুষার। এছাড়াও সহ সভাপতি হিসেবে মশিউর রহমান মিল্টন, সহ সাধারণ সম্পাদক তৌফিক  অপু, কোষাধ্যক্ষ আতিক জামান পারভেজ নির্বাচিত হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে তৌহিদুজ্জামান নিপু, দপ্তর সম্পাদক মামুন কবির, প্রকাশনা সম্পাদক শফিকুর রহমান, কল্যাণ সম্পাদক সাঈদ উদ্দিন শিশির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম বিপ্লব, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক…

Read More