Author: Toufiq Apu

জাবি প্রতিনিধি : শুক্রবার বিকেলে বর্ষার ভেজা দিনে রিক্সাচালক ভাইদের দৈনন্দিন জীবনে স্বস্তি দিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এর উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিক্সাচালকদের মাঝে রেনকোট বিতরণ করা হয়েছে। লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রেনকোট বিতরণের এই অনন্য কর্মসূচিতে পথিমধ্যেই এই ভ্রাম্যমাণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) জনাব অধ্যাপক ড. সোহেল আহমেদ। সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে রিক্সাচালক ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রেনকোট বিতরণ করেন৷ লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এই অনন্য কাজগুলোকে সাধুবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) জনাব অধ্যাপক ড. সোহেল আহমেদ। তিনি পথিমধ্যেই রেনকোট বিতরণ কর্মসূচিতে যুক্ত হয়ে…

Read More

জাবি প্রতিনিধি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে আজ ৩০ মে, শুক্রবার ২০২৫ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা হল প্রভোস্ট মাহমুদুর রহমানের উপস্থিতিতে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়,অনুষ্ঠানে শতাধিক সাধারণ শিক্ষার্থীসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয় পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।অনুষ্ঠানে উপস্থিত সদস্য সচিব অনিক…

Read More

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি : তারিখ ও সময় পাল্টায় রাত ১২ টা পর কিন্তু টোকাই রাজন পাল্টায় সেকেন্ডে সেকেন্ডে। এই সে রাজন কিছু দিন আগে ছাত্রলীগ, এরপর করে যুবলীগ। তারপর শুরু হয় তার কিছু মাদক সেবনকারীদেরকে দিয়ে ও মোবাইলচোরাই এবং ছিনতাইকারীদেরকে নিয়ে খাইয়া ফালামু নামের একটি কিশোর গ্যাং গ্রুপ তৈরি করে। সেই কিশোর গ্যাং গ্রুপের লিডার টোকাই রাজন বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাক্টরি এবং ২/৩ বছর আগে লালমাটিয়া ব্লক-ই ৬ নাম্বার লেইনের মুসলিম বেকারি নামক বেকারিতে দিন দুপুরে রাজন ও তার কিশোর গ্যাং ২০/২৫ জন নিয়ে বেকারিতে গিয়ে চাঁদাবাজি করে। সে সময়ে তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। এই বেকারির…

Read More

জাবি ক্যাম্পাস প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. লুৎফল এলাহীকে জাতীয় আর্কাইভসের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে তিনি দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ সংরক্ষণের কাজে মতামত ও দিকনির্দেশনা প্রদান করবেন।

Read More

ডিডিপি ডেস্ক : বৃহস্পতিবার (২৯ মে) টোকিওতে ‘নিক্কেই ফিউচার অব এশিয়া’ বার্ষিক সম্মেলনের ফাঁকে নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন,যুক্তরাষ্ট্র থেকে তুলা, তেল ও গ্যাস আরও বেশি পরিমাণে কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এবং এই প্রস্তাব ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনায় ব্যবহার করা হবে। বাংলাদেশি পণ্যের ওপর ওয়াশিংটনের ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা ও তেল আমদানি করতে চায় ঢাকা। এই বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাবও দেওয়া হয়েছে। এই প্রস্তাব ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে বাংলাদেশ আলোচনা করবে বলেও জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিটি…

Read More

ডিডিপি ডেস্ক : নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া দিয়ে বৃহস্পতিবার বিকেলে বা সন্ধ্যায় উপকূল অতিক্রম করবে। যার প্রভাবে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইবে বলে সতর্কতা দেয় ভারতীয় আবহাওয়া বিভাগ। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার নিকট দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলামিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, ক্রমিক নম্বর-০৩ এ জানানো হয়েছে এসব তথ্য। সাগরে সৃষ্ট…

Read More

ক্রীড়ঙ্গন প্রতিবেদক: বিসিবির শীর্ষ পদে পরিবর্তনের কথা ভাবছে সরকার, এর রেশ ধরেই গত রাত থেকেই জল্পনা-কল্পনা চলছে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন ফারুক আহমেদ। বৃহস্পতিবার সকাল হতে না হতেই ক্রিকেট পাড়ায় চাউর হয়ে গেছে, বিসিবি সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি প্রধানের চেয়ারে বসানোর কথা ভাবা হচ্ছে এবং ক্রীড়া উপদেষ্টা ফারুক আহমেদকে পদত্যাগের কথা বলেছেন। এর মধ্যে শোনা যায়, বিসিবির দায়িত্ব নিতে পারেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব পেয়ে বিসিবিতে আসতে রাজিও আছেন তিনি। তবে সেক্ষেত্রে আগে ফারুককে পদত্যাগ করতে হবে। অন্যথায় তাকে সরিয়ে দেওয়া হলে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ রয়েছে। হঠাৎ…

Read More

ডিডিপি ডেস্ক: আজ বাংলাদেশের আকাশে আরবী ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন (শনিবার) সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। বুধবার (২৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায়ের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এরই প্রেক্ষিতে ৭ জুন হবে পবিত্র ঈদুল…

Read More

ইন্জিনিয়ার বাকের সরকার বাবর, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলা আইন শৃঙ্খলা এবং চোরাচালান কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ মে বুধবার  উপজেলা নির্বাহী অফিসার মোঃছামিউল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কসবা মোঃ আবদুল কাদের,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তৌহিদ,  বিএনপির  সাধারণ সম্পাদক  মোঃ শরিফুল হক স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি  মোঃ আলী আশরাফ, জামাত ইসলামের উপজেলা নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী, এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কসবা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আবুল কালাম আজাদ, এনসিপির প্রতিনিধি মোঃ শাহিন, বিজিবির…

Read More

তিতুমীর কলেজ প্রতিনিধি:: সরকারি তিতুমীর কলেজে সাংবাদিকদের ওপর হামলা করেছে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা। জানা গেছে, মেধার ভিত্তিতে হোস্টেলে হলের সিট বরাদ্দের দাবিতে আন্দোলন করে আসছিলেন কয়েকজন শিক্ষার্থী। কথা কাটাকাটির এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বেধরক পেটায় ছাত্রদলের নেতা-কর্মীরা। সেই ঘটনার দৃশ্য ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে পিটিয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। এবং নারী সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে হুমকি-ধুমকি দেওয়া হয়েছে। সাংবাদিকদের মোবাইল কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলার পাশাপাশি জিহ্বা ছিড়ে ফেলার হুমকি দেয় হামলাকারীরা। আক্রান্ত সাংবাদিকদের সকলেই সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্য। হামলায় গুরুতর আহত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক ও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আমান…

Read More