Author: Toufiq Apu

গ্লোবালাইজেশনের এই যুগে ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের টিকে থাকার মূল চাবিকাঠি হলো দক্ষ ও সুসংগঠিত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (SCM)। উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে পরিকল্পনা, বিশ্লেষণ এবং সিদ্ধান্তগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এই খাতকে নতুন মাত্রা প্রদান করেছে, যার ফলে সাপ্লাই চেইনের কার্যক্রম আরও দ্রুত, দক্ষ এবং খরচ-সাশ্রয়ী হচ্ছে।

Read More

নিজেস্ব প্রতিবেদকঃ শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের ন্যায় পদ-পদবি সৃষ্টির দাবি করেছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ৷ সেসঙ্গে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে এ দাবি বাস্তবায়ন করা না হলে ৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিসহ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে৷ সংগঠনটির সভাপতি আবু নাসির খান এবং মহাসচিব মো. বেল্লাল হোসেন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া বাস্তবায়ন কমিটি ও বিধি অনুবিভাগ গণকর্মচারীদের মধ্যে সৃষ্ট এ বৈষম্যটি নিরসনে নিম্ন গ্রেডের কর্মচারীদের নিয়ে তামাশা করছেন। ২০১২ সাল থেকে সংগঠন পক্ষ থেকে পদবি বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করা…

Read More

নিজস্ব প্রতিবেদক: “রান ফর দ্য হেল্পলেস চিল্ড্রেন এডুকেশন” স্লোগানকে প্রতিপাদ্য করে আজ ৩১ জানুয়ারি শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়ে গেল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এ ম্যারাথন দৌড়ের মূল উদ্দেশ্য ছিল সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করানের জন্য তহবিল গঠন করা। রেজিস্ট্রেশনের মাধ্যমে ৪৮০ জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নেয়। তিনটা ক্যাটাগরিতে ম্যারাথন অনুষ্ঠিত হয়, ২ কিলো, সাত কিলো এবং ২১ কিলো। ২১ কিলোর জন্য বরাদ্দ ছিল দুই ঘন্টা দশ মিনিট। সময় মতো দৌড় সম্পন্নকারীদের জন্য ছিলো বিশেষ মেডেল, জার্সি, খাবার কুপন ও অন্যান্য উপহার সামগ্রী। প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের ধারণকারীদের জন্য ছিল বিশেষ সম্মাননা ক্রেস্ট। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে…

Read More

ডিডিপি ডেস্ক : আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুকে সম্প্রতি বিএনপির মহা সচিব মির্জা ফখরুলের করা নিরপেক্ষ সরকারের দাবি প্রসঙ্গে একটি বিশদ স্টাটাস দেন। তাতে তিনি বলতে চেয়েছেন নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ফেসবুক স্টাটাসে নাহিদ বলেন, “বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা এক-এগারো সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্ব মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। ৫ আগস্ট যখন ছাত্র-জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপসকামী অনেক জাতীয় নেতা…

Read More

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে তিনি সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছান। সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড পৌঁছানোর খবর নিশ্চিত করেন। জানা গেছে, চার দিনের সফরে গতকাল সোমবার ভোররাতে দেশটির উদ্দেশে যাত্রা করেন প্রধান উপদেষ্টা। সফরকালে সুইজারল্যান্ডের দাভোসে আগামী ২০-২৪ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও প্রধান উপদেষ্টা দাভোসে ফোরামের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ…

Read More

স্টাফ রিপোর্টার : পুলিশের বিভিন্ন ইউনিটে বিভিন্ন ধরনের পোশাক প্রচলিত ছিল, তবে এখন থেকে তা আর থাকছে না। পুলিশ বাহিনীসহ র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। গতকাল (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীর জন্য পরিবর্তন হতে যাওয়া মূল পোশাকটিই পরবে বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা। আগের মতো আর ইউনিট অনুযায়ী আলাদা পোশাক থাকবে না। সবাই একই পোশাক পরবে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পুলিশের পোশাকের সঙ্গে কি ডিএমপির পোশাকও বদলাচ্ছে, জানতে চাইলে…

Read More

বিশ্বজুড়ে ডেস্ক : সারা বিশ্ব তাকিয়ে ছিলো যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারের এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দেশটির রাষ্ট্র ক্ষমতায় বসলেন তিনি। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ট্রাম্প যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বেশ কিছু বড় ধরনের ঘোষণা দিয়েছেন। তার মধ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির কথা বলেছেন। সে সঙ্গে, পানামা খাল আবারও ফিরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন। এবারের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে আমেরিকার স্বর্ণযুগে পা দিয়েছে বলেও ভাষণে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি বেশ জোড় গলায় বলেন ”আমেরিকার স্বর্ণযুগ…

Read More

বিশ্বজুড়ে ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান নিজ বাড়িতে হামলার শিকারে রীতিমতো নড়েচড়ে বসে বলিউড প্রাঙ্গন। প্রশ্ন ওঠে সাইফের বাড়ির নিরাপত্তা নিয়ে। এরপর থেকেই তদন্তে নামে মুম্বাই পুলিশ। রোববার ভোরের দিকে মহারাষ্ট্রের থানে জেলা থেকে ৩০ বছর বয়সী শরিফুল নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রায় ডাকাতির উদ্দেশে সাইফ আলি খানের বাড়িতে গভীর রাতে হানা দেয়ার তিন দিন পর তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে শরিফুল ঘটনার সত্যতা স্বীকার করে। সাইফ আলি খানের ওপর ছুরি হামলার ঘটনায় গ্রেপ্তার ঝালকাঠির শরিফুল ইসলাম শেহজাদ সাত মাস আগে অবৈধ পথে ভারতে প্রবেশ করেন। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে প্রবেশের পর সেখানকার এক বাসিন্দার…

Read More

আনন্দলোক ডেস্ক: জীবনের সন্ধিক্ষণে মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী অঞ্জনা রহমান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। এক শোক বার্তায় বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘সদা হাস্যোজ্জ্বল গুণী অভিনেত্রী অঞ্জনার মৃত্যুতে চলচ্চিত্রে যে শূন্যতা সৃষ্টি হলো তা আর পূরণ হবার নয়। আমরা এই গুণী মানুষের মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। অভিনেত্রী অঞ্জনা শুধু আমাদের সজন নন, অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দেশ তথা দেশের মানুষকে ঋণী করে রেখেছেন। অনবদ্য অভিনয়ের জন্য তিনি…

Read More