Author: Toufiq Apu

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ উল আজহা কে কেন্দ্র করে বিপণিবিতান ও দোকানপাট সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হবে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বরাত দিয়ে ডেইলি ঢাকা প্রেসকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। একই তথ্য জানিয়েছে এ খাতের আরেক সংগঠন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতিও। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রতিবেদককে বলেন, ‘মন্ত্রী মহোদয় জানিয়েছেন, রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। আমরা দুদিন ধরে বলছিলাম, আগে থেকে না জানালে দোকানদাররা প্রস্তুতি নিতে পারবেন না। তারা মাল কিনবেন না, সাজাবেনও না। কারণ যদি…

Read More

জীবন শৈলী ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ডগুলোর অন্যতম স্কিন ক্যাফে সারা দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য তাদের জাতীয় পর্যায়ের বিজনেস কেস প্রতিযোগিতা “স্কিনক্যাফে সান-ফানডে” আয়োজনের ঘোষণা দিয়েছে। মার্কেটিং ভিত্তিক এই প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের জন্য বাস্তব জীবনের ব্র্যান্ড চ্যালেঞ্জের সঙ্গে সম্পৃক্ত হওয়ার একটি অনন্য সুযোগ তৈরি করেছে, যেখানে তারা তাদের কৌশলগত চিন্তাভাবনা তুলে ধরতে পারবে এবং বহু উদ্ভাবনী ও সৃজনশীল ধারণা উপস্থাপন করতে পারবে। এই প্রতিযোগিতাটি একাডেমিক জ্ঞানকে বাস্তব শিল্পখাতের অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করে ভবিষ্যৎ প্রজন্মের মার্কেটিং পেশাজীবীদের গড়ে তুলতে সহায়তা করবে। প্রতিযোগিতাটি সম্পূর্ণ অনলাইনে দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে অংশগ্রহণকারী দলগুলো নির্ধারিত একটি বিজনেস কেসের ওপর ভিত্তি করে একটি মার্কেটিং…

Read More

ক্রীড়া প্রতিবেদক: বিপিএল ২০২৫ নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ৫ জনের বিপক্ষে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। এই ৫জনের মধ্যে রয়েছেন অমিত মজুমদার নামে চট্টগ্রাম রয়্যালসের এক ক্রিকেটার। এছাড়া রয়েছেন ফ্রাঞ্চাইজি মালিক, কর্মকর্তার নাম। দুর্নীতি দমন বিধিমালার বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে চার জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিসিবি। তাদের মধ্যে আছেন ক্রিকেটার অমিত মজুমদারও। বিপিএলের দ্বাদশ আসরে (২০২৫-২৬) দুর্নীতিমূলক আচরণ, জুয়া কার্যক্রম, দুর্নীতি দমন তদন্তে অসহযোগিতা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগে বিসিবি ইন্টেগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে এই অভিযোগগুলো আনা হয়েছে। অভিযুক্ত বাকি…

Read More

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১০ জুন ধার্য করেছেন আদালত। আইনগতভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার রায় জানা যাবে আগামী ১০ জুন। অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে এই মামলা করেন তামিমার সাবেক স্বামী রাকিব হোসেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রায়ের এ দিন ঠিক করে দেন। বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান জানান, এদিন মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিল। বাদীপক্ষে তিনি যুক্তি তুলে ধরেন।…

Read More

বিশ্বজুড়ে ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তপ্ত হাওয়া। টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার পর নির্বাচনে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে পরাজিত হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ফলাফলে কারচুপির অভিযোগ তুলে ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি হারিনি, তাই আমি রাজভবনে যাবো না। আমি পদত্যাগও করবো না। তার এই অবস্থানের কারণে নতুন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, যা রাজ্যের গভর্নর আর এন রবি-এর কাছে নিষ্পত্তির জন্য যেতে পারে বলে মনে করা হচ্ছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা…

Read More

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি- আমরা চাই, চেষ্টা করবো, এক বছরের মধ্যে আগামী স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়ার জন্য।’ স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার শক্তিশালী করতে পারলে রাষ্ট্র শক্তিশালী হবে। ডিসি সম্মেলনে আমরা তাদের সামনে এই কথাটাই বলার চেষ্টা করেছি।’ জনগণকে সঙ্গে নিয়ে…

Read More

আনন্দলোক ডেস্ক: সময়ের জনপ্রিয়, মেধাবী, তরুণ নাট্য নির্মাতা মো. ইয়াসির আরাফাত দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের নাট্যনির্মাণ করে আসছেন। এবার তিনি আমাদের সামনে হাজির হয়েছেন নতুন পরিচয়ে। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় স্বনামধন্য ইউটিউব চ্যানেল ‘সরকার মিডিয়া’র হেড অফ প্রোগ্রাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ ব্যাপারে ইউটিউব চ্যানেলটির প্রতিষ্ঠাতা ও কর্ণধার সরকার সুমনের সাথে কথা বলে খবরটি নিশ্চিত হওয়া গেছে। ‘সরকার মিডিয়া’ এরই মধ্যে কুঞ্জস, বিলোপ, বেয়াদব, মোর দেন ফ্রেন্ড, ডার্টি পলিটিক্স, নীল অপরাজিতা, সে আমার, প্লাস সাইজ, পিচাশ, বিয়ের ডাবল সাইড ইফেক্ট’সহ অসংখ্য জনপ্রিয় নাটক নির্মাণ করে দর্শক প্রিয়তার তুঙ্গে অবস্থান করছে। অনুষ্ঠান প্রধান ইয়াসির আরাফাতের সাথে কথা বলে জানা গেছে, সরকার…

Read More

বিশ্বজুড়ে ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে পিছিয়ে পড়েছে মমতা বন্দোপাধ্যায়। পশ্চিমবঙ্গের ২৯৪ টি আসনের মধ্যে বিজেপি ১৯৯ টি আসনে এখন পর্যন্ত এগিয়ে আছে। মমতার তৃনমূল এগিয়ে আছে মাত্র ৮৮ আসনে। সোমবার সোমবার ভারতের স্থানীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) থেকে শুরু হয়েছে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএম-এর কাউন্টিং শুরু হয়েছে। গণনায় দিনের শুরুতে তেমন পার্থক্য না থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিজেপি-তৃণমূল কংগ্রেসের ব্যবধান এবং বর্তমানে তৃণমূলের থেকে প্রায় ১০০ আসনে এগিয়ে আছে বিজেপি। রাজ্যের ২৯৪ আসনের মধ্যে একটি আসনের ভোট স্থগিত হওয়ায় সোমবার ২৯৩ আসনের ফল জানা যাবে। সরকার গঠন করতে…

Read More

নিজস্ব প্রতিবেদক: একই ব্যাচের সহপাঠীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ১লা মে-র বিকেলে উত্তরার বিজিএমইএ অডিটোরিয়ামে ফিরে গিয়েছিলেন সেই স্কুল-কলেজের দিনগুলোতে। এসএসসি ১৯৯৮ এবং এইচএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের আয়োজনে গত শুক্রবার সফলভাবে সম্পন্ন হলো বর্ণাঢ্য মিউজিক্যাল ইভেন্ট “Melodies of Memory Lane”। প্রায় আট শতাধিক বন্ধুর উপস্থিতিতে অডিটোরিয়ামটি যেন হয়ে উঠেছিল এক টুকরো নস্টালজিয়া। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতিয়েছেন দেশের জনপ্রিয় পপ গায়িকা মিলা এবং কালজয়ী ব্যান্ড সোলস (Souls)। “দেখা হবে বন্ধু, কারনে আর অকারনে” কিংবা ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’—সোলসের এমন সব জনপ্রিয় গানে মেতে ওঠে পুরো গ্যালারি। অন্যদিকে পপ আইকন মিলার গানে নেচে গেয়ে উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেন উপস্থিত বন্ধুরা।…

Read More

নিজস্ব প্রতিবেদক : লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেল চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খোলা সয়াবিন তেল লিটারে দুই টাকা বাড়িয়ে ১৭৯ টাকা করেছে সরকার। বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন এ তথ্য। বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পণ্যের উৎসে মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আমরা আশা করি আমাদের ভোক্তার বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এতে বাজারের সরবরাহ পরিস্থিতিও আগের চেয়ে স্বাভাবিক হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Read More