Author: Toufiq Apu

বিশ্বজুড়ে ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে বুধবার দ্বিতীয় দফায় রাজ্যটির মোট সাতটি জেলায় ভোট গ্রহণ করা হচ্ছে। রাজ্যের ৮ জেলায় ১৪২টি আসনে একযোগে চলছে ভোটগ্রহণ, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। প্রথম দফার ভোটের প্রায় এক সপ্তাহ পর দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। এ পর্বে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৮৩৭। পুরুষ ভোটার ১ কোটি ৬৪ লক্ষের বেশি, নারী ১ কোটি ৫৭ লক্ষের বেশি। সোমবার রাতে ট্রাইব্যুনালের রায়ে ১ হাজার ৪৬৮ জনের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে, বাদ পড়েছেন ছয় জন। শেষ দফার ভোটে ৮ জেলায় বুথের মোট সংখ্যা ৪১ হাজার একটি। এর মধ্যে ৪…

Read More

বিশেষ প্রতিনিধি : কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের দেয়া বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ কক্ষ। মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য হয়ে ‘জামায়াতে ইসলামী করা যায় না’ মন্তব্য করে জাতীয় সংসদে বিরোধী দলের তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান। বিরোধী দলের সদস্যদের কঠোর সমালোচনা এবং ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে ফজলুর রহমান যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন দফায় দফায় হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকারকে বারবার হস্তক্ষেপ করতে হয় এবং সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য কড়া হুঁশিয়ারি দেন তিনি। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “আমি আবারও বলে রাখলাম, “শহীদ…

Read More

নিজস্ব প্রতিবেদক : নতুন বাংলাদেশে নতুর পরিস্থিতিতে গণতন্ত্রের নবযাত্রায় প্রতিদিনের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেছেন সংবাদকর্মীরা। তারা পত্রিকাটিকে দেশের আপামর জনতার কাছে আরও গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, প্রতিদিনের বাংলাদেশ হবে দেশের গণমানুষের কন্ঠস্বর।গতকাল শনিবার প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি সভা-২০২৬ অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ বিভাগীয় ব্যুরো, জেলা ও উপজেলা প্রতিনিধি অংশ নিয়ে এই প্রত্যয় ব্যক্ত করেন। পত্রিকাটির প্রচার-প্রসারে মুদ্রণ সংস্করণের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করার কথা বলেন তারা। রাজধানীর বিশ্বরোডস্থ কুড়িলে রংধনু কর্পোরেট অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনে উৎসবমুখর পরিবেশে সারা দেশ থেকে আগত প্রতিনিধিরা তাদের আবেগময় অনুভূতি ব্যক্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক : প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যার ফলে শেষ ম্যাচটি হয়ে উঠে সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার ব্যাটে ভর করে আড়াইশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ। ব্যাটারদের পর কিউইদের ওপর ছড়ি ঘুরিয়েছেন বোলাররাও। বিশেষ করে মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের ফাইফারে কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট হয় নিউজিল্যান্ড। ৫৫ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। মেহেদী হাসান মিরাজের ঘটনাবহুল ওভারে সমাপ্তি হলো সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের। ৪৪.৫ ওভারে নিউ জিল‍্যান্ডকে ২১০ রানে থামিয়ে ৫৫ রানের জয় পেল বাংলাদেশ। চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে…

Read More

ডিডিপি ডেস্ক : বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে আজ (বুধবার) প্রধানমন্ত্রী তারেক রহমান এর সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতে দেশের স্কাউটিং আন্দোলনের উন্নয়ন ও এর পরিধি আরও বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের প্রশংসা করে প্রধানন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং এর কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করা এবং তরুণদের সেবামূলক কাজে আরো উৎসাহিত করার পরামর্শ দেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী স্কাউটদের মানবিক কর্মকান্ডের প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে সব…

Read More

ডিডিপি ডেস্ক: বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক পূর্বাভাসে জানান, দেশের ১৪টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের…

Read More

বিশ্বজুড়ে ডেস্ক : ইরান বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে—তা ঠিক করতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার স্থানীয় সময় বিকালে হোয়াইট হাউসে তার জাতীয় নিরাপত্তা দলকে নিয়ে জরুরি এক বৈঠকে বসেছিলেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়ে বলেন, ইরান প্রস্তাব না দেওয়া পর্যন্ত এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বজায় থাকবে। তবে ইরান এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের অবস্থান পরে জানানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা…

Read More

জাবি প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কলেজে ‘শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার রাত ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সালাম-বরকত হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “৫ অগাস্টের গণঅভ্যুত্থানের পর থেকে আমরা ক্যাম্পাসে সহিষ্ণু ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই।” তিনি বলেন, “চট্টগ্রাম সিটি কলেজে যে হামলার ঘটনা ঘটেছে, তা ন্যাক্কারজনক।” হুঁশিয়ারি দিয়ে তিনি…

Read More

নিজস্ব প্রতিবেদক: ছোটবেলা থেকেই নিজেকে পরিপাটি রাখতে ও দেখতে খুবই ভালো লাগতো আমার। যে কারণে টিভিতে প্রচার করা বিজ্ঞাপনের মডেলদের খুব ভালো লাগতো। পাশাপাশি ফ্যাশন শো কিংবা ফ্যাশন রিলেটেড ছবি খুব আকর্ষণ করতো আমাকে। এছাড়া আরেকটা বিষয় খুব টানতো, সেটা হলো নাচ। ভীষণ আগ্রহ ছিল নাচটার উপরে। ছোট বেলায় মডেলিং বা র‍্যাম্পের উপর দক্ষতা বৃদ্ধির কোন প্রতিষ্ঠান হাতের কাছে না থাকায় নাচ শেখার আগ্রহ প্রকাশ করি, তবে বাসা থেকে অনাগ্রহ না দেখালেও ড্রয়িং শেখাকে প্রাধান্য দেয়। যেই বলা সেই কাজ সাথে সাথে আমি একদম ছোটবেলা থেকে ড্রয়িংটা শুরু করি এবং মনে হয় আস্তে আস্তে আমি অয়েল পেইন্টিং, স্কেচ করা তারপরে…

Read More

নিজস্ব প্রতিবেদক: অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ গুলশানের একটি ক্যাফেতে সংশ্লিষ্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ঘোষণা করে। সোমবার (২০ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ-এর প্রেসিডেন্ট মুহাম্মদ তারিকুজ্জামান। তিনি বলেন, ইভেন্ট ম্যানেজমেন্ট ও ওয়েডিং প্ল্যানিং খাতে দক্ষতা ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, ইভেন্ট ম্যানেজমেন্ট এখন আর কেবল সাজসজ্জা বা খাবার আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ শিল্পখাত, যা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল সম্ভাবনা তৈরি করছে। তিনি আরও জানান, সংগঠনটির প্রধান লক্ষ্য তিনটি—নতুন উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণের মাধ্যমে কাজের মান উন্নয়ন এবং এই পেশার টেকসই ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা। এই খাতে…

Read More