Author: Toufiq Apu

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে জয়লাভ করা কেবল একটি যাত্রার শুরু, গন্তব্য নয়। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর সরকার গঠন করে প্রধানমন্ত্রী তারেক রহমান যে দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত মতবিনিময় সভায় তাঁর বক্তব্য মূলত ‘নির্বাচনী প্রতিশ্রুতি’কে ‘রাষ্ট্রীয় দলিলে’ রূপান্তর করার একটি রূপরেখা। দলের নেতা-কর্মীদের প্রতি তাঁর এই দিকনির্দেশনা একটি জবাবদিহিতামূলক ও সুশাসিত রাষ্ট্র গঠনের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রধানমন্ত্রী অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে উল্লেখ করেছেন যে, নির্বাচনের আগে যা ছিল একটি রাজনৈতিক দলের ‘ম্যানিফেস্টো’, বিজয় পরবর্তী সময়ে তা এখন ‘জনগণের ইশতেহারে’ পরিণত হয়েছে। এই বক্তব্যটি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে…

Read More

বিশ্বজুড়ে ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বহুল প্রতীক্ষিত চীন সফর শুরু করেছেন। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় ওয়াশিংটন থেকে চীনের উদ্দেশ্যে রওনা হয়ে বুধবার (১৩ মে) বেইজিং পৌঁছান তিনি। চীন সফরে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ইরানে তার ব্যয়বহুল ও খুবই অজনপ্রিয় যুদ্ধের সমাধানে বেইজিংয়ের সহায়তা চাইবেন বলে অনেকেই ধারণা করছেন। যদিও এ সহায়তা পাওয়ার সম্ভাবনা তার নেই বললেই চলে। আগামী ১৫ মে পর্যন্ত ট্রাম্প চীনে অবস্থান করবেন এবং দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে সংঘাতের এই সংকটময় মুহূর্তে…

Read More

জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১তম ব্যাচ)এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযুক্তকে গ্রেপ্তারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বেধে দিয়েছেন। একইসঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারসহ ছয় দফা দাবি তুলে ধরেছেন তারা। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে এসব দাবি উপস্থাপন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার ও দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা; নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে দায় স্বীকার করে প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ; হেনস্তা প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠন ও জরুরি হটলাইন চালু; ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার; নারী নিরাপত্তাকর্মী নিয়োগ; এবং শিক্ষার্থীদের জন্য সাইবার…

Read More

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোতে প্রতিবছরের ন্যায় এবারও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিশেষ প্রীতিভোজের (ফিস্ট) এর আয়োজিত হয়েছে। ১৩ মে বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের ন্যায় শের-এ বাংলা এ কে ফজলুল হক হলে এ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।উক্ত প্রীতিভোজ অনুষ্ঠান শের-এ বাংলা এ কে ফজলুল হক হলের প্রভোস্ট, ওয়ার্ডেন, আবাসিক শিক্ষকবৃন্দ ও শের-এ বাংলা এ কে ফজলুল হক হল সংসদের নেতৃবৃন্দ উদ্বোধন করেন।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…… শেরে বাংলা এ কে ফজলুল হক হলের প্রভোস্ট:অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ওয়ার্ডেন:ড. মো. আল মামুন এবং জনাব তরুন কুমার সরকার এছাড়া উক্ত হলের আবাসিক শিক্ষক জনাব মো. মাসুম…

Read More

নিজস্ব প্রতিবেদক: গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আযহা উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি শুরু হবে। তবে ক্যালেন্ডার অনুযায়ী ২৪ মে থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাসের পরেই লম্বা ছুটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে। এ হিসেবে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের বিরতি পাচ্ছে। ‎অন্যদিকে দেশের সব মাদ্রাসার আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। পরবর্তী…

Read More

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহায় নারী যাত্রীদের জন্য আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। আইনজীবী আজমল বলেন, ‘রাতে কোনো নারী একা ট্রেনে ভ্রমণ করতে চাইলে তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। তাই নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দ দিলে দিনে কিংবা রাতে নারীরা তাদের কামরায় নির্দ্বিধায় উঠে আসনে বসতে পারবেন। এতে তাদের নিরাপত্তা নিয়ে ঝুঁকিও কমবে। এছাড়া ট্রেনে ভ্রমণের সময় যদি নামাজের সময় হয়, তখন তারা নিয়মিত সেখানে নামাজও আদায়…

Read More

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে হাম আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে নয় জন শিশু মারা গেছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৫৬ জন। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৫৬৭ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা…

Read More

ক্রীড়াঙ্গন ডেস্ক: প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানকে টেস্টে হারালো বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হারালেও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে কখনো জয় পায়নি। পাকিস্তানের মাটিতে ২০২৪ সালে টেস্ট জিতে আসলেও এবারই প্রথম পাকিস্তানকে ঘরের মাঠে টেস্টে হারালো বাংলাদেশ। শেষ বিকেলে নাহিদ রানার তাণ্ডবে কুপোকাত হলো পাকিস্তান। ২০২৪ সালে পাকিস্তানে গিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে এলেও দেশের মাঠে তাদের বিপক্ষে প্রথম টেস্ট জয় এটিই। সূত্রমতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের হ্যাট্রিক জয়। ২৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানি ওপেনার ইমাম-উল হককে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। তার করা বলে কটবিহাইন্ড হন ইমাম। আউট…

Read More

নিজস্ব প্রতিবেদক: শোকে বিহ্বল নাট্য জগত। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য অভিনেতা-নির্দেশক আতাউর রহমানের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়জীদ মঙ্গলবার জানিয়েছেন, শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আতাউর রহমানের মরদহে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর সেখান থেকে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হবে। এর আগে মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেডে তার বাসার সামনের খোলামাঠে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বায়জীদ।

Read More

জাবি প্রতিনিধি:‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের উদ্যোগে পাকিস্তান আন্দোলন:উদ্ভব, বিকাশ এবং মুসলমানপ্রধান দলগুলোর ভূমিকা বিষয়ক বক্তৃতামালা অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎১০ মে( রবিবার) বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগে বক্তৃতামালা অনুষ্ঠিত হয়।বক্তৃতামালায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। এতে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তৃতামালার বক্তা: গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ তাঁর আলোচনায় পাকিস্তান আন্দোলনের রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট, মুসলমানপ্রধান রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং উপমহাদেশের রাষ্ট্রগঠনের জটিল বাস্তবতাকে বিশ্লেষণধর্মীভাবে তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশ্ন, মতামত ও উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

Read More