Author: Toufiq Apu

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব: জাতীয় জনস্বাস্থ্যে উদ্বেগ ও সংকট উত্তরণের পথ। হাম একটি অত্যন্ত সংক্রামক এবং প্রতিরোধযোগ্য ভাইরাসজনিত রোগ, যা সাধারণত শিশুদের আক্রান্ত করে। এক সময় বাংলাদেশ হাম ও রুবেলা নির্মূলের কাছাকাছি পৌঁছালেও সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে টিকাদানের ক্ষেত্রে এক ধরনের প্রাতিষ্ঠানিক শৈথিল্য এবং করোনা মহামারী-উত্তর সময়ে নিয়মিত টিকাদান কর্মসূচি (EPI) বিঘ্নিত হওয়ায় রোগটি আবার রুদ্রমূর্তি ধারণ করেছে। দেশের বিভিন্ন জেলায় শিশুদের আক্রান্ত হওয়া এবং মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়া আমাদের চিকিৎসা ব্যবস্থা ও প্রতিরোধ কাঠামোর জন্য একটি বড় সতর্কবার্তা। সাম্প্রতিক স্বাস্থ্য বুলেটিন ও মাঠ পর্যায়ের তথ্যানুযায়ী, বাংলাদেশে হামের প্রাদুর্ভাব অতীতের যেকোনো সময়ের চেয়ে তীব্র আকার ধারণ করেছে। সরকারি ও বেসরকারি হিসাব…

Read More

আনন্দলোক ডেস্ক: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বিনোদন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়াকে মোবাইল ফোনে শারীরিকভাবে আঘাত করার হুমকি দেয়ার ঘটনায় বাচসাস-এর সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে জয় চৌধুরীর এই হুমকির তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। তারা অবগত হয়েছেন, রুহুল আমিন ভূঁইয়া তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই হুমকির সম্মুখীন হয়েছেন। জয় চৌধুরী শুধু হুমকিতেই সীমাবদ্ধ থাকেননি, রুহুল আমিনের চাকরি খেয়ে ফেলার হুমকিসহ নানাভাবে তাকে হয়রানি করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক…

Read More

আনন্দলোক ডেস্ক : সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাওয়া ছয় জন ব্যতিক্রমী মানুষকে “এম-রাইজ হিরো” সম্মাননায় ভূষিত করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ। ১৪ মে বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত জাঁকজমকপূর্ণ ‘এম-রাইজ গালা নাইট’-এ হিরোদের জীবনভিত্তিক ডকুমেন্টারি, হিরো রিভিল ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন দেশের জনপ্রিয় মেগাস্টার শাকিব খান। চলচ্চিত্রের পর্দার হিরোর হাত থেকে সমাজের বাস্তব জীবনের হিরোরা গ্রহণ করেন এই বিশেষ সম্মাননা। এ সময় উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপ এর গ্রুপ হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল শেখ শাবাব আহমেদ। এম-রাইজের প্রথম আসরে সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের প্রযুক্তি উদ্ভাবক জয় বড়ুয়া…

Read More

আদালত প্রতিনিধি : ঢাকার রাস্তায় এবং ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আইন সচিব,স্থানীয় সরকার সচিব,ঢাকার দুই সিটির প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান।

Read More

আনন্দলোক ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমায় কাজ করলেও সেগুলো মুক্তির খবর নেই। নাটকেও নেই তিনি অনেক দিন। হুট করে সম্প্রতি এই নায়িকা সচেতনতামূলক একটি প্রামাণ্যচিত্রে অংশ নিয়েছেন। ‎১৯৭০ সালে ভোলায় ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ‘প্রেমের তাজমহল’খ্যাত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্রটি। এফডিসিতে দৃশ্য ধারণ দিয়ে এরই মধ্যে শেষ হয়েছে শুটিং। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান মানবসুর উন্নয়ন সংস্থা (মাউস)-এর জন্য প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা…

Read More

নিজস্ব প্রতিবেদক : ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ ও মূল্যস্ফীতির ঝুঁকি বিবেচনায় নিয়ে নতুন এই পে-স্কেল একসঙ্গে নয়, তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরো পে-স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ কারণে প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। এর জন্য আসন্ন বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এরই মধ্যে। গত বুধ (১৩ মে) ও বৃহস্পতিবার (১৪ মে)…

Read More

জীবন জীবনশৈলী ডেস্ক: বাংলাদেশে পারফেক্ট ইলেকট্রনিক্স এর ফাউন্ডার এন্ড সিইও গোলাম শাহরিয়ার কবীর `সোহানা ইন্টারন্যাশনাল এওয়ার্ড’ এ ভূষিত ইলেকট্রনিক্স শিল্পের মান ও সেবার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পারফেক্ট ইলেকট্রনিক্স এর প্রতিষ্ঠাতা ও সিইও, গোলাম শাহরিয়ার কবীর `সোহানা ইন্টারন্যাশনাল এওয়ার্ড’ এ ভূষিত হয়েছেন। এই স্বীকৃতি তার ব্যবসায়িক উৎকর্ষতা, পেশাদারিত্ব এবং উদ্ভাবনী মনোভাবকে সম্মান জানাচ্ছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে সোহানা স্টার ক্লাব, যা `সোহানা ইন্টারন্যাশনাল এওয়ার্ড’ ২০২৬ এর অংশ। গোলাম শাহরিয়ার কবীর এর নেতৃত্বে পারফেক্ট ইলেকট্রনিক্স দেশজুড়ে গ্রাহক সন্তুষ্টি, মানসম্মত পণ্য এবং দ্রুত সেবা নিশ্চিত করছে। পুরস্কারের মূল বৈশিষ্ট্যসমূহ : * উদ্যোক্তা উৎকর্ষতা : ব্যবসায়িক দক্ষতা ও নেতৃত্ব প্রদর্শন। * বাংলাদেশের…

Read More

জীবনশৈলী ডেস্ক: হোম ডেলিভারির বিশ্বস্থ প্রতিষ্ঠান সুহৃদ ঈদ উপলক্ষে নান্দনিক নকশার পাঞ্জাবি এনেছে। ফরমায়েশ দিলে ঘরে বসেই এসব পোশাক পাওয়া যাবে। সুহৃদ নন্দিত ব্র্যান্ড ব্যাং এবং মানসম্মত পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়েস ফ্যাশন’র পাঞ্জাবি সমগ্র উত্তরবঙ্গে পাইকারী, খুচরা এবং অনলাইন এ বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান! এছাড়াও সুহৃদ কম মূল্যের, তারুণ্য নির্ভর, স্টাইলিস্ট, আরামদায়ক, পুরোটাই সুতি ফ্রেবিকস এবং মার্জিত, বাহারী ডিজানের নিজস্ব উৎপাদিত পাঞ্জাবিও এনেছে। নানা রঙের মানসম্মত, আরামদায়ক এইসব পাঞ্জাবিগুলো পেতে হলে আপনাকে আসতে হবে রানার প্লাজা, ৩য় তলা, দোকান নং : ৫২, নবাববাড়ি রোড, বগুড়া। মাত্র ৪৯৯-৬৯৯ টাকায় আপনার পছন্দের পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ! দেখতে পাবেন সুহৃদ’র নিজস্ব পেজ এ এবং অর্ডার…

Read More

বাংলাদেশে উন্নয়নের গল্প বহুদিন ধরেই রাজনীতির সবচেয়ে শক্তিশালী প্রচারণার হাতিয়ার। উঁচু সেতু, ঝকঝকে এক্সপ্রেসওয়ে, টানেল, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কিংবা বিশাল অবকাঠামো-এসবকে সামনে রেখে সাধারণ মানুষকে বোঝানো হয়েছে, দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই উন্নয়ন কার জন্য? জনগণের জন্য, নাকি একটি সুবিধাভোগী গোষ্ঠীর সীমাহীন লুটপাটের জন্য? গত ১২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুর প্রকল্পে “৮০ হাজার টাকার বালিশ” কেনার প্রসঙ্গ টেনে যে প্রশ্ন তুলেছেন-“৮০ হাজার টাকার বালিশে কি ঘুম হয়?” তা নিছক একটি রাজনৈতিক বক্তব্য নয়; এটি গোটা রাষ্ট্র ব্যবস্থার গভীরে জমে থাকা দুর্নীতির বিরুদ্ধে জনগণের বহুদিনের ক্ষোভের প্রতিধ্বনি। একটি রাষ্ট্র যখন উন্নয়নের নামে অস্বাভাবিক ব্যয়ের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়ে, তখন…

Read More

নিজস্ব প্রতিবেদক : কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় পলাতক গৃহকর্তা ফোরকান মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পরিকল্পিতভাবে স্ত্রী, তিন কন্যা ও শ্যালককে গলা কেটে হত্যার প্রধান আসামি ফোরকান মোল্লা পদ্মা সেতু থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি করেছে পুলিশ। তিনি জানান, পদ্মা সেতুতে থাকা সিসি ক্যামেরার ফুটেজে তা নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও ফোরকানের ব্যবহৃত মুঠোফোন ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৃশংসভাবে হত্যাকাণ্ডের পর ফোরকান সেতু থেকে নদীতে…

Read More