Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনে ছাত্রীদের সাফল্য ছেলেদের তুলনায় বেশি। এ বছর ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বছর সব শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী ৩.৭৯ শতাংশ বেশী পাস করেছে এর মধ্যে মেয়েরা ছেলেদের তুলনায় ৮ হাজার ২০০ জন বেশি জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। এবার মেয়েদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। সেই হিসেবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এ বছর সব শিক্ষা বোর্ডে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৩.৭৯ শতাংশ বেশি পাস করেছে এবং ৮,২০০ জন বেশি…

Read More

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৪ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২১৭ জন। বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪…

Read More

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৯৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এই সংখ্যাটি ছিল ২ হাজার ৯৬৮টি। ফলে এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে এ বছর ১৩৪টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১টি। সেই হিসেবে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান এবার বেড়েছে ৮৩টি। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ—এই ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে। প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। তবে সার্বিক…

Read More

এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বোর্ডেই গণিতে পাসের হার আশঙ্কাজনক হারে কমেছে। বিশ্লেষণে দেখা গেছে, অন্যান্য বিষয়ের তুলনায় গণিতেই বেশি সংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি। ফলে সব শিক্ষাবোর্ডে গণিতেই ভরাডুবি ঘটেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। ঢাকা পোস্টের হাতে আসা ১১টি বোর্ডের বিভিন্ন বিষয়ের পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে ভালো ফল হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে, যেখানে গণিতে পাসের হার ৮৮ দশমিক ৭২ শতাংশ। এই ফল অন্যান্য বোর্ডের তুলনায় অনেকটাই ভালো হলেও বাকি সব বোর্ডেই চিত্রটা হতাশাজনক। ঢাকা শিক্ষা বোর্ডে গণিতে পাস করেছে ৭৫ দশমিক ১৪ শতাংশ শিক্ষার্থী। রাজশাহী বোর্ডে এ হার কিছুটা ভালো—৮৬ দশমিক ৫২…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলেছেন, ‘জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা সংঘটনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য। এ ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি। আমি রাজসাক্ষী হয়ে জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে যে অপরাধ সংঘটিত হয়েছে, তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই। রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই।’ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দায় স্বীকার করে এমন বক্তব্য দেন তিনি। এ সময় ট্রাইব্যুনাল তার রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করে আদেশ দেন। রাজসাক্ষী হওয়ায় চৌধুরী মামুনের…

Read More

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গত কয়েক বছরের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। তবে, ছেলেদের তুলনায় মেয়েরা বেশি জিপিএ-৫ পেয়েছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী। যা গতবারের তুলনায় ৪৩ হাজার ৯৭ কম। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৪.৯৫ শতাংশ। বোর্ড ওয়ারি ২০২৪ ও ২০২৫ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তির তুলনামূলক বিশ্লেষণ- ঢাকা বোর্ড ২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ১৭০৭৬ জন। মেয়ে…

Read More

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৪.৯৫ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে। প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। তবে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে মতবিনিময় সভা হয়। সেখানে কথা বলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বাংলাদেশ আন্তঃশিক্ষা…

Read More

নির্বাচন কমিশন (ইসি) আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনপত্রগুলো যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেছে। এ প্রক্রিয়ার জন্য ইসি একটি বিশেষ কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা প্রাথমিকভাবে যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি-বিচ্যুতি বা কাগজপত্রের ঘাটতি থাকলে সংশ্লিষ্ট দলগুলোর কাছে সেগুলো পূরণের জন্য ১৫ দিন সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি সময়সীমাবদ্ধ সুযোগ, যাতে আবেদনকারীরা প্রয়োজনীয় তথ্য ঠিক করতে পারে এবং যেকোনো ভুল সংশোধন করা সম্ভব হয়। এই যাচাই-বাছাই প্রক্রিয়ার পর, যাচাইয়ের মাধ্যমে টিকে থাকা দলগুলোর গঠনতন্ত্র পর্যালোচনা করা হবে। সেইসঙ্গে দলের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের অফিসের নথিপত্র, নিবন্ধনের শর্তাদি ও অন্যান্য দলিলের সঠিকতা যাচাই করার জন্য প্রয়োজনীয় তদন্ত চালানো…

Read More

কুমিল্লার মুরাদনগরে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা মামলায় গ্রেফতার ৮ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (০৯ জুলাই) কুমিল্লা জেলা ও দায়রা জজের ১১নং আমলী আদালতের বিচারক মমিনুল হক এ আদেশ দেন। রিমান্ডে নেয়া আসামিদের মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল বিল্লাল ও বাচ্চু মিয়াও রয়েছেন। তাদের সবাইকে পৃথক পৃথক অভিযানে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রিমান্ড পাওয়া আসামিরা হলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল ও ইউপি সদস্য বাচ্চু মিয়া, রবিউল আউয়াল, আতিকুর রহমান (৪২), বায়েজ মাস্টার (৪৩), দুলাল (৪৫), আকাশ (২৪), মো. সবির আহমেদ (৪৮) এবং নাজিমুদ্দিন বাবুল (৫৬)। কোর্ট…

Read More

‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী সংস্থাটির চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন। তারা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলেন। মঙ্গলবার (০৮ জুলাই) তারা চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন বলে এনবিআর সূত্র জানিয়েছে। জানা গেছে, প্রায় দুশোর মতো আয়কর ক্যাডার কর্মকর্তা চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে ব‍্যাচভিত্তিক ক্ষমা চেয়েছেন। এসব ব‍্যাচের মধ‍্যে ৪০, ৩৮, ৩৩, ৩১, ৩০, ২৯, ২৮ ব‍্যাচের কর্মকর্তা বেশি ছিল। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯ টার দিকে তারা আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের কাছে ক্ষমা চান। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, চেয়ারম্যান হিসেবে ব্যক্তিগতভাবে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের আমি ক্ষমা…

Read More