Author: আনন্দলোক প্রতিবেদক, ঢাকা

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। তিন দিন আগে শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এই শিল্পী। শুরুতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসাসেবা দেওয়ার পর রোববার (৬ জুলাই) থেকে তাকে সাধারণ কেবিন দেওয়া হয়েছে। তার ছেলে ইমাম জাফর নোমানি বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে ফরিদা পারভীন চিকিৎসার জন্য সহায়তা চাইছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর বেরিয়েছে। তবে এই কথা নাকচ করে তার ছেলে নোমানি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা যে কজন ভাইবোন আছি। আমরা ওয়েল এস্টাবলিশ। আমরা আমাদের মায়ের চিকিৎসার ব্যয়ভার বহন করতে সক্ষম। আর আমরা যদি চিকিৎসা ব্যয় বহন না-ও করি তাহলে আমার মায়ের যে…

Read More

তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুরে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কাকররাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সরে যাওয়ার আহ্বান জানায় পুলিশ। কিন্তু সেই আহ্বানে তারা সাড়া না দিলে বেলা সোয়া ১২টার দিকে পুলিশ জলকামান ও কমপক্ষে ছয়টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পুলিশসহ আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে আটকও করতে দেখা যায়। পরে পুলিশ ধীরে ধীরে আন্দোলনকারীদের মৎস্যভবনের দিকে নিয়ে যায়। এদিকে চাকরিচ্যুত…

Read More

আজ রবিবার, ১০ মহররম ১৪৪৭ হিজরি। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন আজ। হিজরি প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবে সমধিক পরিচিত। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করবেন। পবিত্র আশুরা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দিবসটি পালন উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর আশুরা মানে দশম। আর মহররম অর্থ সম্মানিত। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ…

Read More

পঞ্চগড়ে দেড় বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ জুলাই) রাতের ওই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, ওই নারীকে তার শিশুসন্তানসহ সড়কের পাশের ঝোপ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভিকটিম চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। গ্রেপ্তাররা হলেন— জনি ইসলাম (২৭), বিপ্লব হোসেন (২৫), মোকসেদুল ইসলাম (৩২) ও সাদেকুল ইসলাম (৩২)। হাসপাতালে সাংবাদিকদের ওই নারী বলেন, কয়েক মাস আগে আমার স্বামী ছেড়ে যাওয়ার পর বাবার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে কাজের…

Read More

এমএলএস ম্যাচে দীর্ঘ এক মাস পর জয়ে ফিরল ইন্টার মায়ামি। আর এই জয়ের নায়ক লিওনেল মেসি। জোড়া গোলের পাশাপাশি একটি গোল অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন তারকা। তার দুর্দান্ত পারফরম্যান্সে মায়ামি ৪-১ গোলে হারিয়েছে কানাডার ক্লাব সিএফ মন্ট্রিয়ালকে। ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না। মাত্র দ্বিতীয় মিনিটেই মেসির একটি ভুল পাস কেড়ে নিয়ে প্রিন্স ওউসুর গোলে এগিয়ে যায় মন্ট্রিয়াল। গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে মায়ামি। ৩৩ মিনিটে মেসির পাস থেকে গোল করেন তাদেও আলেন্দে। ৪০ মিনিটে মেসি নিজেই গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি তাদের আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। ৬০ মিনিটে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সেগোভিয়া। এরপর ৬২তম…

Read More

প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে এ স্বীকারোক্তি দেন। জবানবন্দিতে আদালতে কে এম নুরুল হুদা জানিয়েছেন, ২০১৮ সালে তার অধীনে আয়োজিত জাতীয় নির্বাচন ছিল প্রহসনমূলক। পরে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২২ জুন উত্তরার নিজ বাসভবনে একদল জনতার হামলার শিকার হন কে এম নুরুল হুদা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরদিন আদালত তাকে ৪ দিনের রিমান্ডে পাঠান। এই মামলায় গত সোমবার কে এম নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। প্রহসনের নির্বাচন…

Read More

৪৮তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হল, আসনবিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক ওয়েবসাইট bpsc.teletalk.com.bd -তে প্রকাশ করা হবে। এর আগে, গত ২৭ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর ১ জুন থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়, যা শেষ হয় ২৫ জুন। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক…

Read More

শ্রমিকসংকট ও জনসংখ্যা হ্রাসের বাস্তবতা মোকাবিলায় বৈধ অভিবাসনের পথ আরও উন্মুক্ত করছে ইতালি। আগামী তিন বছরে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য প্রায় ৫ লাখ নতুন কর্মভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির মেলোনি সরকার। সোমবার মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ধাপে ধাপে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনকে কর্মভিসা দেওয়া হবে। শুধু ২০২৬ সালেই দেওয়া হবে ১ লাখ ৬৪ হাজার ৮৫০টি ভিসা। তবে আশ্চর্যজনকভাবে এই উদার অভিবাসন নীতি এসেছে কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-র হাত ধরেই, যিনি প্রায় তিন বছর আগে অভিবাসন হ্রাসের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। এটি তার সরকারের দ্বিতীয় দফার এমন পরিকল্পনা। এর…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদ ও রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (৩০ জুন) আবু সাঈদ হত্যার ভিডিও দেখানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ সময় ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। পরে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ, রংপুর মেট্রাপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশেষ ট্রাইব্যুনাল। আলোচিত এই মামলায় ৪ আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন- সরাসরি গুলি করা পুলিশ সদস্য আমির হোসেন, কনস্টেবল…

Read More

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় রবিবার (২৯ জুন) অন্তত ৭২ জন নিহত হয়েছেন। গাজার চিকিৎসাসেবা–সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে এ খবর দিয়েছে আল-জাজিরা। সূত্রের তথ্য অনুযায়ী, রবিবার ইসরায়েলি হামলায় শুধু গাজা সিটি ও উপত্যকার উত্তরাঞ্চলে নিহত হয়েছেন অন্তত ৪৭ জন। গাজা সিটিতে অবস্থানরত আল-জাজিরার সাংবাদিক মোয়াথ আল-কাহলৌত স্থানীয় আল-আহলি হাসপাতালের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ হিসেবে বর্ণনা করেছেন। মোয়াথ আল-কাহলৌত জানান, জেইতুন ও সাবরা এলাকার পাশাপাশি আল-জাওয়িয়া বাজারে ইসরায়েলি হামলায় আহত বেশ কিছু বেসামরিক মানুষ এই হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসেন। আল-জাজিরার সাংবাদিক বলেন, সেখানে প্রচুর আহত মানুষের ভিড়। তাদের মধ্য শিশুরাও রয়েছে। তাদের সবার চিকিৎসার জন্য হাসপাতালটিতে পর্যাপ্ত শয্যা ও চিকিৎসা সরঞ্জাম নেই।…

Read More