Author: the Zubair Chowdhury

লিভার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি। এটি হজম, বিপাক এবং রক্তের ডিটক্সিফিকেশনসহ অসংখ্য শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিভার যেহেতু শরীরকে ডিটক্সিফাই করতে ভূমিকা রাখে, তাই আমাদের শরীরের অভ্যন্তরে যা কিছু পৌঁছায় তা লিভারের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। তাই লিভার সুস্থ রাখতে সর্বদা একটি স্বাস্থ্যকর এবং সুষম খাদ্য অনুসরণ করুন এবং নিয়মিত ব্যায়াম করুন। আপনার শরীরের ওজনের দিকে নজর রাখুন। অতিরিক্ত অ্যালকোহল সেবন আপনার লিভার কোষের ক্ষতি করতে পারে, যা লিভার সিরোসিস নামক একটি অবস্থার দিকে পরিচালিত করে। কিছু ওষুধ এবং টক্সিনও আপনার যকৃতের ক্ষতি করতে পারে। ধূমপান এড়িয়ে চলুন এবং প্রতিদিন ভালো ঘুমের চেষ্টা করুন। আর…

Read More

ঢাকা :  এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দারুণ পারফর্ম করেছেন। আর তাই প্রত্যাশিতভাবেই সমর্থকদের প্রশংসার জোয়ারে ভাসছেন তরুণ এই পেসার। তবে এর মধ্যেই তানজিম সাকিবের পুরনো কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। যা নিয়ে তোপের মুখে পড়েছেন। ২০ বছর বয়সী এই পেসারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। মাস খানেক আগে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‍‍`ক্রিকেট আমার পেশা। এখান থেকে আমি উপার্জন করি। কিন্তু আমার আসল জীবন হলো… আমি পরকালে যদি সফল হতে না পারি তাহলে আসলে আমি ব্যর্থই থেকে যাব।…

Read More

টালিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী। ‘বোঝেনা সে বোঝেনা’ ছবির মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেন। কলকাতার পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জনেও আলোচনায় ছিলেন বহুদিন। বাংলাদেশে এসেছেন কয়েকবার। কাজও করেছেন বাংলাদেশের মিডিয়া অঙ্গনে। তবে প্রথমবারের তিনি ঢাকাই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। মিমি চক্রবর্তী ঢাকাই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। শুটিংয়ে অংশ নিতে খুব শিগগিরই বাংলাদেশে আসার কথা শোনা গেছে। সিনেমাটি প্রযোজনা করছে টিএম ফিল্মস। অভিনয় করবেন ঢাকা-কলকাতার বেশ ক’জন জনপ্রিয় শিল্পী। একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, এই সিনেমাটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু। এ বছরের অক্টোবরেই শুরু হবে শুটিং। বিশেষ বার্তা নিয়ে এগিয়ে যাবে রোমান্টিক গল্পের মধ্য দিয়ে।ৎ শুটিং করা হবে বাংলাদেশ ও বিদেশে। গান পরিবেশন…

Read More