Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রাজধানীর চাঁনখারপুলে আনাসসহ ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সোমবার (১৪ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চাঁনখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আজ দিন ঠিক করেন ট্রাইব্যুনাল-১। মামলায় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক…

Read More

মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে (খায়রুল) বাসারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৪ জুলাই) সিআইডি থেকে ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিআইডি জানায়, মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে বাসারকে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম গ্রেপ্তার করেছে। সোমবার (১৪ জুলাই) সকালে রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. জসিম উদ্দিন খান এ তথ্য জানান। গত বছরের ১৭ অক্টোবর ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযোগ তোলেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খায়রুল বাসার ও তার সহযোগীরা তাদের সঙ্গে…

Read More

ইতিহাস রচনা করলেন ইতালির ইয়ানিক সিনার। বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী কার্লোস আলকারাজকে হারিয়ে জিতলেন জীবনের প্রথম উইম্বলডন শিরোপা। অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে রবিবারের (১৩ জুলাই) ফাইনালে সিনারের জয় ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে। মাত্র ৩৫ দিন আগেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে একই আলকারাজের কাছে পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে হেরেছিলেন সিনার। সেদিন দুই সেটে এগিয়ে থেকেও হাতছাড়া হয়েছিল শিরোপা। এবার সেই আক্ষেপ মুছে নতুন গল্প লিখলেন ২৩ বছর বয়সী এই ইতালিয়ান। ম্যাচ শেষে উচ্ছ্বসিত সিনার বলেন, এটি সত্যিই বিশেষ। আমি স্বপ্নের মতো মুহূর্ত উপভোগ করছি। এই জয়ের মাধ্যমে সিনার তার চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা ঘরে তুললেন, তবে…

Read More

মাত্র সাত মাসের কার্যক্রমে ১৮৭৪ কোটি টাকার কর ফাঁকি উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ‘আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট’। এর মধ্যে ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত এই ইউনিটের সফলতার এ চিত্র তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনবল ও সরঞ্জাম স্বল্পতার মতো নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ২০২৪ সালের ডিসেম্বর থেকে কার্যক্রম শুরুর পর গত সাত মাসে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর ফাঁকির প্রাথমিক তদন্তে এই বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির বিষয়টি উদঘাটন করে ইউনিটটি। এর মধ্যে…

Read More

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে শিগগিরই। প্রতি বছর ভর্তির আগে নীতিমালা প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই নীতিমালা অনুযায়ী ভর্তি আবেদন, শিক্ষার্থী বাছাই, চূড়ান্ত ভর্তি, ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করে সব কার্যক্রম সম্পন্ন করা হয়। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির একটি খসড়া নীতিমালা এরই মধ্যে তৈরি করা হয়েছে। এ নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে। তবে সবচেয়ে বড় পরিবর্তন আনা হতে পারে কোটা বণ্টনের ক্ষেত্রে। এতে নতুন করে যুক্ত হতে পারে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা। যেখানে গণঅভ্যুত্থানে আহত বা তার পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পেতে পারেন। একই সঙ্গে নীতিমালা থেকে বাদ পড়তে পারে মুক্তিযোদ্ধা কোটা। স্বাধীনতাযুদ্ধের প্রায় ৫৫ বছর পর…

Read More

২০১০ থেকে ২০২০- এই ১০ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা। ভারতেও তার ব্যতিক্রম হয়নি। দাবি করা হচ্ছে, আগামী ২৫ বছরে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত। সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ্যে এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক সংস্থা পিউ রিসার্চ সেন্টার। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ বছরে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে ৩৪ দশমিক সাত কোটি; যা অন্যসব ধর্মের মোট জনসংখ্যার বৃদ্ধির চেয়েও বেশি। বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে ২০১০ সালে ছিল ২৩ দশমিক নয় শতাংশ, ২০২০ সালে তা হয়েছে ২৫ দশমিক ছয় শতাংশ। এর কারণ হিসেবে প্রতিবেদনে পিউ রিসার্চ সেন্টার বলেছে, মুসলিমদের জন্মহার মৃত্যু হারের চেয়ে অনেক বেশি। তবে…

Read More

লিওনেল মেসি জোড়া গোল করবেন আর দল হারবে এমনটা হয়! এবারও হয়নি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের নৈপুণ্যে ন্যাশভিলকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এ নিয়ে মেসি মেজর সকার লিগে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন। গত মে মাসে মন্ট্রিয়েলের বিপক্ষে এই কীর্তি শুরু তার। এরপর কলম্বাস, মন্ট্রিয়েল, নিউ ইংল্যান্ড ও ন্যাশভিলের বিপক্ষে করলেন জোড়া গোল। তার মধ্যে মন্ট্রিয়েলের বিপক্ষে দুইবার জোড়া গোল করেছেন ৩৮ দিনের ব্যবধানে। এমএলএসের মাঝপথে মেসি মায়ামির হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ চারটি ম্যাচ খেলেছেন। তবে করতে পারেন মাত্র এক গোল, গ্রুপ পর্বে পোর্তোর বিপক্ষে। বাংলাদেশ সময় রবিবার ভোরে ন্যাশভিলের বিপক্ষে নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে ১৭ মিনিটে দুর্দান্ত এক…

Read More

“সবাই বলে দুইটা বাচ্চা বেইচা দিতে, মা হয়ে কি বেঁচতে পারি?”- কান্নাজড়ানো কণ্ঠে এমনই প্রশ্ন করছিলেন মাত্র ২০ বছর বয়সী এক অসহায় মা, নাছিমা আক্তার। এক মাস আগে শেরপুরের একটি বেসরকারি ক্লিনিকে জন্ম দেন তিন সন্তানের- দুই ছেলে ও এক মেয়ে। কিন্তু দুধ, খাবার আর ওষুধের অভাবে তিন সন্তানের কঙ্কালসার অবস্থা। স্বামী লিখন মিয়া ঢাকায় রিকশা চালান। সংসার চলে খুব কষ্টে। সিজারে সন্তান জন্ম দিতে হয়েছে, খরচ হয়েছে ৪০ হাজার টাকা। এই টাকা জোগাড় করতে হয়েছে ধারদেনা করে। এখন ঋণের চাপ, আবার তিন নবজাতকের খাবার, চিকিৎসা- সব মিলে পরিবারটি দিশেহারা। নাছিমার পরিবার থাকে শেরপুর সদর উপজেলার লসমনপুর ইউনিয়নের দিঘলদী মোল্লাপাড়া…

Read More

নিজেকে দোষী স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জুলাই গণহত্যার সঙ্গে সম্পৃক্ত বিস্তারিত বিষয় তুলে ধরা ও ট্রাইব্যুনালকে সার্বিক সহায়তা করার শর্তে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে রাজসাক্ষী হওয়ায় তাকে কারাগারে অন্য বন্দীদের থেকে আলাদা জায়গায় রাখতে বলা হয়েছে। শনিবার (১২ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারে নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে লিখিত আদেশ প্রকাশ করেছেন। চৌধুরী মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ বলেন, রাজসাক্ষী হিসেবে জুলাই গণহত্যার সব বিষয় ট্রাইব্যুনালে তুলে ধরে বিচার প্রক্রিয়াকে সহায়তা করলে ক্ষমার আদেশ বাস্তবায়ন হবে। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার…

Read More

পুলিশ কর্তৃক সেনা সদস্য হেনস্তা সংক্রান্ত সেনা সদরের চিঠি বিষয়ক অপব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শুক্রবার (১১ জুলাই) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সম্প্রতি সেনা সদরের একটি প্রশাসনিক চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যেখানে বিভিন্ন সময়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে সংঘঠিত ঘটনা সেনা সদস্যদের হেনস্তার শিকার হওয়ার কিছু অভিযোগ সম্বলিত একটি তালিকা আহ্বানের কথা উল্লেখ ছিল।” “এ বিষয়ে সুস্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, চিঠিটি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে গঠিত ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশনে’র চাহিদার প্রেক্ষিতেই তথ্য প্রদানের উদ্দেশ্যে কেবলমাত্র প্রেরণ করা হয়েছিল। পরবর্তীতে, যেকোনো রকম…

Read More