Author: the Zubair Chowdhury

সুইডেন আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর কবিরকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গেল ১৫ সেপ্টেম্বর সুইডেন আওয়ামী লীগের কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সুইডেন আওয়ামী লীগের সহসভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খানের পরিচালনায় সভায় অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে জাহাঙ্গীর কবিরকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অব্যাহতি পত্রে বলা হয়, সভাপতি জাহাঙ্গীর কবির অবৈধ ও গঠনতন্ত্র বিরোধী প্রক্রিয়ায়, কার্যকরী পরিষদকে সম্পূর্ণ আড়ালে রেখে, কোনো রকম কর্মীসভা বা বর্ধিত সভা না করে নেতাকর্মীদের মতামতের তোয়াক্কা না করে একচেটিয়াভাবে ও স্বৈরাচারী মনোভাব নিয়ে প্রহসনের…

Read More

ঘরোয়া টোটকা থেকে শুরু করে বাজারের নানা প্রসাধনী—চুলের যত্নে কোনো চেষ্টাই বাদ রাখেননি। কিন্তু ফল মেলেনি কিছুতেই। চুল নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। চুল পড়া থেকে চুলের ঘনত্ব কমে যাওয়া— সমস্যার শেষ নেই। শত চেষ্টা করেও সমস্যার সমাধান মিলছে না। এমন উদাহরণও রয়েছে ভূরি ভূরি। আসলে প্রসাধনী ব্যবহার করে সাময়িক সুফল পেলেও স্থায়ী কোনো সমাধান মেলে না। চুলের যত্নে সুরক্ষা নেওয়া জরুরি। এক্ষেত্রে ভরসা রাখতে পারেন পরিচিত কিছু পানীয়তে। যেগুলো পান করলে শরীরের উপকার তো হবেই বটে, কমবে চুল পড়ার হার। মেথি পানি শরীরের যত্নে মেথির ভূমিকা অপরিহার্য। রূপচর্চাতেও এটি দারুণ কার্যকরী। বিশেষত চুলের যত্নে উপকারি একটি উপাদান এটি। মেথিতে রয়েছে…

Read More

কিউআর কোডের মাধ্যমে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের লেনদেন জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া অনলাইনে নানা তথ্য জানতে অনেকেই কিউআর কোন স্ক্যান করেন। ডিজিটাল পেমেন্ট সিস্টেমের একটি মাধ্যম কিউআর কোড। গ্রাহকরা কেবল তাদের ফোনে ট্যাপ করে অর্থ পাঠাতে এবং গ্রহণ করতে সক্ষম। এছাড়াও কিউআর কোড স্ক্যান করে প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ ট্রান্সফার করা যায়। ডিজিটাল লেনদেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিউআর কোডে লেনদেনের সংখ্যাও বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনেক জালিয়াতির ঘটনা। আপনি যদি একটি জাল বা নকল কিউআর কোড স্ক্যান করে অনেক সমস্যায় পড়তে পারেন। স্ক্যামাররা আপনাকে ফিশিং বা জাল ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। যেখানে আপনার ব্যক্তিগত ডেটা চুরি হতে পারে।…

Read More

এক দেশ থেকে অন্য দেশে যেতে ভিসা লাগে। ভিসা সংগ্রহ করা বেশ ঝক্কিরও বটে! তবে আশার কথা হচ্ছে এশিয়ার এমন কিছু দেশ আছে যেসব দেশে যেতে ভিসা লাগে না। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দিব্যি ঘুরে আসতে পারবেন এসব দেশে। জানুন এসব দেশ সম্পর্কে। নেপাল হিমালয়কন্যা নেপালে ভ্রমণ করতে চাইলে নিশ্চিন্তে চলে যান বিমানে। এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন থেকে করে নিন ভিসা। বাংলাদেশিদের জন্য নেপালে রয়েছে অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা। তবে সড়কপথে যেতে চাইলে প্রয়োজন হবে ভারতের ট্রানজিট ভিসা। ভুটান পাহাড়ে ঘেরা ভুটানে যেতেও প্রয়োজন নেই ভিসার। তবে বিমানে না গিয়ে সড়কপথে গেলে ভারতের সড়ক ব্যবহারের জন্য লাগবে ট্রানজিট ভিসা। মালদ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যের…

Read More

যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট (ডব্লিউপিআই) সাংবাদিকদের ফেলোশিপ দিচ্ছে। এই ফেলোশিপে যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের সব দেশের সাংবাদিকেরা আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ আছে বাংলাদেশে কর্মরত সাংবাদিকদেরও। সংবাদিকতায় কমপক্ষে যাদের পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে তারাই কেবল আবেদন করতে পারবেন। প্রিন্ট, সম্প্রচার বা অনলাইন সাংবাদিকতায় কমপক্ষে পাঁচ বছরের পূর্ণকালীন চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। প্রতিবছর সাংবাদিকেরা ১০টি স্লটে ফেলোশিপের জন্য আবেদন করতে পারেন। আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিক এবং করপোরেট কমিউনিকেশন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি ফেলোশিপ প্রত্যাশীদের মধ্য থেকে সেরাদের বেছে নেয়। এই ফেলোশিপের জন্য মনোনয়ন পেলে গবেষণা করতে হবে যুক্তরাষ্ট্রে। আবেদনের যোগ্যতা : ১. প্রিন্ট, সম্প্রচার বা অনলাইন সাংবাদিকতায় কমপক্ষে পাঁচ বছরের পূর্ণকালীন…

Read More

পিরোজপুর : জমির নামজারির জন্য সরকার নির্ধারিত ফি ১ হাজার ১৭০ টাকা। কিন্তু পিরোজপুরের নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) খরচ বাবদ ৬ হাজার টাকা বেঁধে দিয়েছেন। এ বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের সঙ্গে এক সভার নির্দেশনামূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সভায় ‘এমন কোনো আলোচনা’ হয়নি বলে এসি ল্যান্ড মাসুদুর রহমান দাবি করলেও বিষয়টি নিয়ে পিরোজপুরের জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। আর উপজেলা প্রশাসন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৈঠকে অংশগ্রহণকারী একাধিক কর্মকর্তা জানান, গত জুলাইয়ে নাজিরপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ের ভূমি সহকারী কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। সেখানে তিনি ভূমি সহকারী কর্মকর্তাদের সামনে…

Read More

ঢাকা : চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে রোববার রাতে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিল। মেডিকেল বোর্ডের পরামর্শে সোমবার ( ১৮ সেপ্টেম্বর) সকালে তাকে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল মধ্যরাতে সাবেক প্রধানমন্ত্রীকে সিসিইউতে নেওয়া হয়েছিল মেডিকেল বোর্ডের পরামর্শে। খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করতে গতকাল রোববার রাত সাড়ে ১১টায় দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। গত ৯ আগস্ট থেকে এভার…

Read More

ঢাকা : বাজার স্থিতিশীল রাখতে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই আমদানি করা হবে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও ডিম আমদানির অনুমোদন দেওয়া হবে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এসব কথা জানান। এদিন বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তপন কান্তি ঘোষ বলেন, ‘আমরা দেশীয় উৎপাদিত ডিমকে অগ্রধিকার দিতে চাই। তবে এই সুযোগ নিয়ে তারা সিন্ডিকেট করে যদি দাম বাড়িয়ে দেয় তাহলে বাজার নিয়ন্ত্রণে রাখতে আমদানির বিকল্প থাকবে না।’ তিনি বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত মাসে ডিমের দাম ভোক্তা পর্যায়ে ১২ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এই…

Read More

ঢাকা : পুঁজিবাজারের এসএমই মার্কেট থেকে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে পাঁচ কোটি টাকা উত্তোলন করবে ‘ওয়েব কোটস পিএলসি’। উত্তোলিত অর্থের মাধ্যমে কোম্পানিটি যন্ত্রপাতি আমদানি, চলতি মূলধন ও ঋণ পরিশোধ করবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ইতিমধ্যে ‘ওয়েব কোটস’ এ অর্থ উত্তোলনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে। প্রসপেক্টাসের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২৮ কোটি ১ লাখ ৪১ হাজার টাকার পরিশোধিত মূলধনের এ কোম্পানিটির কিউআইও পরবর্তী মূলধন হবে ৩৩ কোটি ১ লাখ ৪১ হাজার টাকা। অর্থ্যাৎ বিএসইসির অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি এসএমই মার্কেটে ৫০ লাখ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকা সংগ্রহ করবে।…

Read More

ঢাকা : তরুণ উদ্যোক্তা নকিব হাসান। কাজ করছেন চামড়াজাত পণ্য নিয়ে। তার স্বপ্ন চামড়াজাত পণ্যে একদিন বিশ্বমাত করবেন। এখনকার এই উদ্যোক্তার প্যাশন হচ্ছে ফটোগ্রাফি। দারুন সব ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার প্রতিটি ছবিই এক একটি গল্প তুলে আনে। ফ্রেমে ফ্রেমে গল্প সাজান তিনি। তার সেই ছবির গল্প নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয়। করোনা মহামারিতে মানুষ যখন ঘরবন্দি, তিনি তখন ‘এভারঅন’ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় পেজ খুলে শুরু করেন চামড়াজাত পণ্যের কেনাবেচা। একপর্যায়ে নিজেই কারখানা চালু করেন। অনলাইনের পাশাপাশি যাত্রাবাড়ির দনিয়ায় একটি আউটলেটও আছে ‘এভারঅন’-এর। আরও আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে তার। মেধা ও মননে তরুণ…

Read More