Author: the Zubair Chowdhury

আপনার স্মার্টনেস এক মুহূর্তেই নষ্ট করে দিতে পারে খুশকি নামক ছোট্ট একটি সমস্যা। ধরুন, আপনি সেজেগুঁজে তৈরি। পার্টি অথবা ডিনারে যাচ্ছেন। পরিপাটি পোশাক, সুন্দর সাজ। এরপর যখন মাথায় চিরুনি বুলিয়ে নিচ্ছেন তখনই ঘটলো বিপত্তি। খুশকি নামক বিপদ তখন আপনার ঘাড়ে আর পিঠে ছড়িয়ে পড়েছে। এই খুশকির সমস্যায় নারী এবং পুরুষ উভয়েই ভুগে থাকেন। এটি যে শুধু সৌন্দর্য নষ্ট করে তাই নয়, এটি মাথার ত্বকের জন্যও ক্ষতিকর। খুশকি কী? খুশকি হলো মাথার ত্বকে জন্মানো এক ধরনের ছত্রাক যা ম্যালাসেজিয়া নামে পরিচিত। এটি সেবাম (আমাদের মাথার ত্বকে সেবেসিয়াস গ্রন্থি দ্বারা নিঃসৃত তৈলাক্ত পদার্থ) এবং ত্বকের মৃত কোষের (যা প্রাকৃতিকভাবে নতুন ত্বক গঠনের…

Read More

ঢাকা : যেকোনো কাবাবের সঙ্গে গার্লিক বাটার নান থাকলে জমে বেশ। এই রুটির স্বাদ ও গন্ধ অপূর্ব। সাধারণত রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে খাওয়া হয় এটি। তবে স্বাস্থ্যকর খাবার খেতে চাইলে বাড়িতে তৈরি করেই খেতে পারেন গার্লিক বাটার নান। ময়দা, ইস্ট ও অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন এটি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি- তৈরি করতে যা লাগবে ময়দা- ২ কাপ ইস্ট- ১ চা চামচ গরম দুধ- ১ কাপ লবণ- পরিমাণমতো বেকিং পাউডার- ১ চিমটি গলানো বাটার- ৪ চা চামচ রসুন মিহি কুচি করা- ২ চা চামচ। যেভাবে তৈরি করবেন গরম দুধের সঙ্গে ইস্ট মিশিয়ে ভালো করে নাড়ুন।…

Read More

বিশ্বব্যাপী ১ হাজার কোটির ব্যবসা করেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’। সিনেমাটির দারুণ সাফল্যের পর এবার সিক্যুয়েল তৈরির আলোচনা চলছে। ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি নিশ্চিত করেছেন, তিনি ছবিটির সিক্যুয়েল বানাবেন। শুধু তাই নয়, বলিউড বাদশাহ শাহরুখ খান ও তামিল সুপারস্টার থালাপতি বিজয়কে নিয়েও একটি সিনেমা নির্মাণের প্ল্যান করছেন এই পরিচালক। ‘জওয়ান’ মুক্তির আগে থেকেই ‘জওয়ান ২’র কথা শোনা যাচ্ছিল। ‘জাওয়ান’ সিনেমার শেষ দৃশ্যে ইঙ্গিত দেওয়া হয়, নায়কের নতুন মিশন সুইস ব্যাংকে। সেই সূত্র ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, এর দ্বিতীয় কিস্তি আসবে। এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নির্মাতা অ্যাটলি বলেন, আমার প্রত্যেক সিনেমার শেষে এমন কল্পনাকে প্রশ্রয় দেওয়া…

Read More

ঢাকা : ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। সম্প্রতি এই অভিনেতার ‘কলিজার আধখান’ নাটকটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। মাত্র ১০ দিনেই নাটকটির ভিউ ছাড়িয়েছে ১০ মিলিয়ন। তবুও মুশফিক আর ফারহান যেন বিগত বেশ কয়েকদিন ধরেই খুব নিশ্চুপ হয়ে আছেন। ঈদের পরে কাজের সংখ্যাও কমিয়ে ফেলেছেন। কিন্তু হঠাৎ কি হয়েছে এই অভিনেতার? কয়েক মাস আগেই মারা গেছেন ফারহানের ব্যক্তিগত ম্যানেজার রওশন আলম রায়হান। মাত্র ৩৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। বিগত বছরগুলোতে অভিনেতার সবকিছুই দেখভালের দায়িত্বে ছিলেন রায়হান। সহকারীর অকাল মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি এই তারকা। ফারহানের ভাষায়, ‘সে ছিল আমার পরিবারেরই সদস্য।…

Read More

ঢাকা : তিন বছর আগে আজকের এই দিনেই মাকে হারিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০২০ সালের (১৮ সেপ্টেম্বর) না ফেরার দেশে পাড়ি জমান শেফালি বিশ্বাস। মায়ের তৃতীয় প্রয়াণ দিবসে তার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়েছেন অপু। সেপ্টেম্বর মাস ছিল নায়িকার জীবনের অনেক আনন্দঘন এক সময়। এই মাসেই পুত্রসন্তানের মা হন তিনি। আবার এই মাসেই নিজের মাকে হারিয়েছেন। যার কারণে সেপ্টেম্বর মাস এলেই অনেক কিছু মনে পড়ে অপুর। যা তাকে কিছুক্ষণের জন্য হলেও নিশ্চুপ করে ফেলে। সেপ্টেম্বর মাসের মিশ্র অনুভূতি জানিয়ে ফেসবুকে অপু বিশ্বাস লিখেছেন, দেখতে দেখতে তিন বছর তোমাকে ছাড়া কাটিয়ে দিলাম মা। জানি না আরো কতদিন তোমাকে…

Read More

ঢাকা : নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি জনজীবনে একধরনের বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে। সঙ্গে বেড়েছে সব ধরনের সেবার মূল্য। সংসার চালাতে রীতিমতো গলদ্ঘর্ম অবস্থা নিম্ন ও মধ্যবিত্তের। পরিস্থিতি এমন-একজন ব্যক্তি মাসে ৪০ হাজার থেকে ৭০ হাজার টাকা আয় করেও চার থেকে পাঁচজনের সংসারের ব্যয় বহন করতে পারছেন না। যারা কিছুটা সঞ্চয় করেছিলেন, তারাও জমানো টাকা ভাঙছেন। আর নিম্ন-আয়ের মানুষের অবস্থা আরও খারাপ। জীবনসংগ্রামে বেঁচে থাকার তাগিদে কেউ কেউ বাধ্য হয়ে শহর ছেড়ে গ্রামে আশ্রয় নিচ্ছেন। আবার অনেকে পরিবার-পরিজন গ্রামে পাঠিয়ে নিজে শহরে থাকছেন। সবমিলিয়ে নিম্ন ও মধ্যবিত্তের আয়-ব্যয়ের হিসাব মেলাতে সঞ্চয় ভাঙার পাশাপাশি ধারদেনা করাটা এখন একরকম স্থায়ী সংস্কৃতিতে পরিণত হয়েছে। এছাড়া…

Read More

জয়পুরহাট : মুক্তিযোদ্ধাদের ভাতা, বয়স্কভাতা ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের অর্থ আত্মসাৎ করেছেন সরকারি এক কর্মকর্তা। শুধু তাই নয়, এক কর্মকর্তা পদে থাকা অবস্থায় আরেক কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন তিনি। এর সবই ছিল সরকারি কর্মচারী বিধিভঙ্গ ও অসদাচরণ। এমন অভিযোগে ওই কর্মকর্তার দুই বছরের বেতন বৃদ্ধি স্থগিত করে লঘুদণ্ড দেওয়া হয়েছে। শাস্তি পাওয়া ওই কর্মকর্তার নাম মো. ইমাম হাসিম। তিনি জয়পুরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে শাস্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। গত ১১ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার…

Read More

ভোরে তাড়াহুড়ো করে হাঁটতে বের হয়েছিলেন। সঙ্গে স্বামীর তারবিহীন হেডফোন এয়ারপডের সঙ্গে নিজের ভিটামিন ট্যাবলটও নিয়েছিলেন। রাস্তায় বের হয়ে ফোনে কথা বলতে বলতে ভুল করে ভিটামিনের পরিবর্তে মুখে দিয়ে দিলেন দুটি এয়ারপডের একটি! রিয়েলটর তান্না বার্কার নামের এই নারী সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন, বিরাট গোলমাল পাকিয়ে ফেলেছেন! ভিটামিন ট্যাবলেট ভেবে স্বামীর অ্যাপলের এয়ারপডের একটি খেয়ে ফেলেছেন। ৫২ বছর বয়সি তান্না বাড়ি ফিরে যখন এই বিব্রতকর ঘটনাটি তাঁর স্বামীকে জানান, তিনি তা শুনে হাসিতে ফেটে পড়েন। তবে এমন হাস্যকর দুর্ঘটনার কথা কাউকে জানাতেও বারণ করেন। কিন্তু তাঁর বারণ শোনেননি তান্না। টিকটকে ভিডিও বার্তায় ভক্তদের সঙ্গে পুরো ঘটনাটি শেয়ার করেন তিনি। যুক্তরাষ্ট্রের…

Read More

পৃথিবীর অনিন্দ্যসুন্দর এবং আকর্ষণীয় দেশগুলোর মধ্যে অন্যতম হিমালয়কন্যাখ্যাত দেশ নেপাল। নেপাল এমন একটি দেশ যেখানে আপনি একসঙ্গে পাবেন আপনার ছুটি উপভোগের সবকিছু। মন্দির, স্বচ্ছ হ্রদ, সারি সারি সবুজ ভ্যালি, বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্র, পাহাড় কিংবা তাদের রাজপ্রাসাদ-সব কিছুতেই মুগ্ধতা! এ যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। ভ্রমণ অভিজ্ঞতায় আরেকটা দেশ যোগ করার প্রবল ইচ্ছার কারণে হিমালয়কন্যা নেপাল ছিল পছন্দের একদম শীর্ষে। দেশ থেকে যাতায়াতের সুবিধা আর অন অ্যারাইভাল ভিসার কারণে ঠিক করলাম ঈদের ছুটিতে নেপাল গিয়ে ঘুরে আসি। যে কথা সেই কাজ, বন্ধুদের বলতেই রাজি হয়ে গেল। প্রথমে পাঁচজন যাওয়ার কথা থাকলেও পরে সেই সংখ্যাটা বেড়ে সাতজন হয়ে যায়। পরে…

Read More

ঢাকা : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে চার দিনের এই উৎসব শুরু হবে ২৭ সেপ্টেম্বর। ভ্রমণ ও পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়াও এতে থাকবে কারুশিল্প ও ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্টল। উৎসবটি নিয়ে ধারণা দিতে গত মঙ্গলবার আগারগাঁওয়ে ট্যুরিজম বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের ও বাংলাদেশ ফেস্টিভ্যালের সহযোগী আয়োজক স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদেকুল আরেফিন কথা বলেন। তারা জানান, উৎসবটি প্রতিদিন বেলা ১১টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে। দর্শনার্থীরা এতে…

Read More