Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাইলটের উড্ডয়ন ত্রুটির জন্য রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “দুর্ঘটনার মূল করণ ছিল পাইলটের উড্ডয়নের ত্রুটি। ট্রেনিংয়ের সময় যখন তিনি ফ্লাই করছিলেন, পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। এটা হচ্ছে কনক্লুশন।” প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ওই ঘটনায় পাইলটসহ অন্তত ৩৫ জন নিহত ও শতাধিক আহত হন।…

Read More

মৌসুমের শুরু থেকেই অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ এবার ইউরোপিয়ান ফুটবলে নতুন ইতিহাস লিখল। টানা ১৬ ম্যাচ জিতে ইউরোপিয়ান রেকর্ড গড়েছে তারা। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে প্যারিসের পার্ক দে প্রিন্সে স্বাগতিক পিএসজিকে ২–১ গোলে হারিয়ে জার্মান জায়ান্টরা চ্যাম্পিয়নস লিগে অপরাজিত ধারার পাশাপাশি গ্রুপের শীর্ষস্থানও দখল করেছে। এই ম্যাচে নাটক, উত্তেজনা, গোল আর ভাগ্যের সব উপাদানই ছিল। ১০ জনের দল নিয়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে বায়ার্ন। আর এই জয়ের নায়ক ছিলেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ—যিনি দুটি গোল করার পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় অতিথিরা। মাত্র ৪ মিনিটেই গোলের সূচনা করেন দিয়াজ। মাইকেল ওলিসের নেওয়া শট ফিরিয়ে…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তাদের মধ্যে কেউ কেউ ঋণখেলাপি, কারও কারও বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা চলছে। ঋণ নিয়মিত করতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা। নির্বাচনী বিধি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তত সাত দিন আগে ঋণ নিয়মিত না হলে তারা নির্বাচনে অযোগ্য হবেন। গেল ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ তালিকার অন্তত চারজনের ঋণখেলাপির তথ্য নিশ্চিত হওয়া গেছে। অবশ্য গত কয়েকটি নির্বাচনের আগে অনেকেই তথ্য গোপন কিংবা উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে ঋণ নিয়মিত দেখান। তবে গভর্নর ড.…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঘোষণা দিয়েছেন যে, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে পারে। এই ঘোষণাটি তিনি দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ঠিক আগে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় সিএনএন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, “যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়া দ্বিতীয় এবং চীন অনেক পেছনে আছে, তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছে যাবে।” তিনি আরও বলেন, “অন্যান্য দেশের পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি যেন তারা সমানভাবে আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার কাজ শুরু করে। এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।”…

Read More

আগামী ১৫ নভেম্বর থেকে পুলিশের গায়ে উঠছে নতুন পোশাক। আয়রন (লৌহ) ও কফি রঙের ইউনিফরম দিয়ে পুরনো পোশাককে বিদায় জানানো হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর থেকে পুলিশ সদস্যদের গায়ে এই নতুন ইউনিফরম দেখা যাবে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিস্টিকস) খন্দকার নাজমুল হাসান বলেন, প্রাথমিকভাবে ৭৫ হাজার ইউনিফরম তৈরির কাজ চলছে। আগামী শীতকালীন পোশাক হিসাবেই লৌহ রঙের ইউনিফরম যুক্ত হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ সদর দপ্তর কিংবা অন্য যেকোনো ইউনিটকে এই নতুন পোশাকের দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। চলতি বছরের ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের পোশাকের রঙ পাল্টানোর সিদ্ধান্ত নেওয়ার ১০ মাস পর এটা কার্যকর…

Read More

জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এদের মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেটে ছিল, আর ১০৫ জন আহত বা আন্দোলনে সম্পৃক্ত না থাকায় তাদের গেজেট বাতিল করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নয়, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হয়নি এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার গেজেট বাতিলের জন্য জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের…

Read More

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল প্রত্যাশিত বৈঠক। বিবিসির তথ্য অনুযায়ী, এই বৈঠক তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে আশা করছেন ট্রাম্প। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনভুক্ত (এপেক) দেশগুলোর ৩২তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন দুই নেতা। এই সফরের ফাঁকে বুসানে তাঁদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ট্রাম্প পৌঁছান বুসানের গিমহায় আন্তর্জাতিক বিমানবন্দরে। কিছুক্ষণ পরই একই বিমানবন্দরে অবতরণ করেন শি জিনপিং। এর আগে বুধবার (২৯ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং ট্রাম্পের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে ট্রাম্প জানান, শি…

Read More

পুরান ঢাকার বংশাল এলাকায় প্রেমিকার বাসার সিঁড়ি থেকে মো. সজীব (১৯) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাঁকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ আসা কলের মাধ্যমে খবর পেয়ে বংশাল আগামাসি লেনের ৯৩/১ নম্বর ভবনটির চতুর্থ তলার সিঁড়িতে সজীবের লাশ পাওয়া যায়। তাঁর গলায় জিআই তার প্যাঁচানো ছিল। লাশটি উপুড় হয়ে পড়ে ছিল। সজিব বংশাল ১৭ আগামাসি লেনের স্থানীয় বাসিন্দা তাজউদ্দিনের ছেলে। এসএসসি পাস করার পর বিদেশে যাওয়ার চেষ্টা করছিল। বর্তমানে বেকার ছিল। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। বংশাল থানার এসআই মো. দুলাল হক বলেন,…

Read More

দেশজুড়ে একের পর এক গণপিটুনির ঘটনা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। চলতি আগস্টের প্রথম দশ দিনেই অন্তত ১৩টি গণপিটুনির ঘটনা ঘটেছে— যার মধ্যে প্রাণ হারিয়েছেন নয়জন, আহত হয়েছেন আরো ১৩ জন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, এ ধারাবাহিক সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বিচারহীনতার দীর্ঘস্থায়ী সংস্কৃতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা এবং রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এটি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএফএস) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সারা দেশে অন্তত ৭৮ জন গণপিটুনিতে নিহত হয়েছেন। আগস্টের প্রথম দশ দিনের নয়জন নিহতকে যুক্ত করলে এ সংখ্যা দাঁড়ায় ৮৭। একই সময়ে আহত হয়েছেন ২৬৬ জন মানুষ। অপর এক মানবাধিকার সংস্থা, আইন…

Read More

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এ আবেদন করেন। তবে আইনজীবী জেড আই খান পান্নার আবেদনে পর ট্রাইব্যুনাল জানিয়েছেন, ‘এই মুহূর্তে কোনও আবেদন গ্রহণ করা সম্ভব নয়।’ ট্রাইব্যুনাল বলেন, ‘ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার কোনও সুযোগ নেই। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা হাজির হননি, অনেক খুঁজে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। এখন নতুন করে আইনজীবী দেওয়ার আইনি সুযোগ নেই।’ ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত…

Read More