Author: ডিডিপি ডেস্ক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। তবে, নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা ও কোটালীপাড়ার রমজান কাজী। নিহত অপর দুজনের পরিচয় জানা যায়নি। বুধবার বিকালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাাবধায়ক জীবিতেষ বিশ্বাস বলেন, “বিকালে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা গুলিবিদ্ধ ছিলেন। পরে আহত একজন মারা যান।” এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় হামলার মুখে পড়ে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর। এমনকি আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের হামলায় অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপির কেন্দ্রীয়…

Read More

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার ঘটনার পর ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেল পৌনে তিনটার দিকে শহরের পৌর পার্কে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নেতা-কর্মীদের ঘিরে হামলা চালান। তাঁরা চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির নেতা-কর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুজ্জামান জেলায় ১৪৪ ধারা জারি করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা…

Read More

সাম্প্রতিক বছরগুলোতে থাইল্যান্ডের বৌদ্ধ প্রতিষ্ঠান একের পর এক কেলেঙ্কারিতে জর্জরিত। থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তা ভিডিও ও ছবিতে ধারণ করে ব্ল্যাকমেইল করতেন এক সুন্দরী নারী— যিনি ‘মিস গলফ’ নামে পরিচিত। পুলিশের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অন্তত ৯ জন ভিক্ষুর সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল এবং এর মাধ্যমে তিনি গত তিন বছরে প্রায় ৩৮ কোটি ৫০ লাখ বাথ (প্রায় ১১৮ কোটি টাকা) আদায় করেন। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে থাই পুলিশ জানায়, মিস গলফের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ হাজারের বেশি ছবি ও ভিডিও পাওয়া গেছে, যেগুলো তিনি ভিক্ষুদের ব্ল্যাকমেইল করতে ব্যবহার করতেন। পুলিশ বলছে, এসব…

Read More

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং রূপগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তদন্তে উঠে এসেছে, গোলাম দস্তগীর গাজী তার সহযোগী ও স্বার্থসংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে জমি দখল, কমিশন গ্রহণ, জালিয়াতি, প্রতারণা, হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানো এবং আন্ডার ও ওভার ইনভয়েসিংয়ের মতো নানা অনিয়মে জড়িত ছিলেন। তদন্তে দেখা গেছে, ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার খাদুন এলাকায় ৬৯টি দলিলের মাধ্যমে ৪,৮৭৯.৯২ শতাংশ জমি অধিগ্রহণ করেন তিনি।…

Read More

নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৫ জুলাই) রাত পর্যন্ত ইসির ওয়েবসাইটে ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে প্রতীক হিসেবে ‘নৌকা’ দেখা গেলেও বুধবার (১৬ জুলাই) সকালে সেটি আর দেখা যায়নি। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকার ৬ নম্বর ট্যাবে আওয়ামী লীগের (স্থগিত) নামটি থাকলেও প্রতীক প্রদর্শনের স্থানে কোনো চিহ্ন বা ছবি আর দেখা যাচ্ছে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।” বর্তমানে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত প্রতীকের…

Read More

২০২৩-২৪ করবর্ষের জন্য ১৫ হাজার ৪৯৪টি আয়কর নথি অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঝুঁকিভিত্তিক স্বয়ংক্রিয় পদ্ধতি পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আপাতত ডিজিটাল পদ্ধতিতে দৈবচয়নের (র‌্যানডম সিলেকশন) মাধ্যমে এই নথিগুলো নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি সার্কেলে দাখিল হওয়া রিটার্নের ০.৫ শতাংশ নথি এই প্রক্রিয়ায় নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। তবে স্বচ্ছতা নিশ্চিত করতে গত দুই করবর্ষে যাদের নথি অডিট করা হয়েছে, তাদের এবার বিবেচনার বাইরে রাখা হয়েছে। এনবিআর জানায়, তাদের মূল লক্ষ্য ‘ঝুঁকিভিত্তিক অডিট নির্বাচন নীতি’ অনুযায়ী সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিট কার্যক্রম পরিচালনা করা। কিন্তু অফলাইনে দাখিল করা বিপুল…

Read More

ইসিতে নিবন্ধন পেতে আবেদন করা ১৪৪টি দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন। সবগুলো দলকেই ১৫ দিন সময় দিয়ে অযোগ্যতা পূরণের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কে এম আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে ১৫ দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি আছে তা পূরণ করতে হবে। গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। তবে জাতীয় নাগরিক পার্টিসহ বেশকিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি।…

Read More

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে কয়েকশ ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থী ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান মো. খায়রুল বাশারের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন। বিদেশে উচ্চশিক্ষার নামে হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান মো. খায়রুল বাশারের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে কয়েকশ ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন। সকাল থেকে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। ‘শিক্ষার্থীদের জীবন নিয়ে টালবাহানা-শিক্ষা নিয়ে প্রতারণা, চলবে না’, ‘বাশারের বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারীরা। এসময় তারা বাশারের দেওয়া ভুয়া চেকের কপিও প্রদর্শন করেন। শাহজাহান সরকার নামে এক…

Read More

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। প্রেস উইং জানায়, সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ বর্তমানে শূন্য রয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন…

Read More

সুদানে মানবাধিকার আইনজীবীদের একটি দল অভিযোগ করেছে, দেশটির আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) উত্তর কুর্দোফান রাজ্যে গ্রামগুলোতে হামলা চালিয়ে গর্ভবতী নারী ও শিশুসহ প্রায় ৩০০ মানুষকে হত্যা করেছে। ‘ইমারজেন্সি লইয়ার্স’ নামের আইনজীবী গোষ্ঠী সোমবার (১৪ জুলাই) রাতে এক বিবৃতিতে এই অভিযোগ তোলে। বর্তমানে সুদানের পশ্চিমাঞ্চলে আরএসএফ ও সুদানি সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। ২০২৩ সাল থেকে উভয় পক্ষ গৃহযুদ্ধে জড়িত। সেনাবাহিনী দেশটির কেন্দ্র ও পূর্বাঞ্চলের উপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, অন্যদিকে আরএসএফ পশ্চিমাঞ্চল, বিশেষ করে উত্তর কুর্দোফান ও দারফুর নিজেদের দখলে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইমারজেন্সি লইয়ার্স জানায়, শনিবার আরএসএফ বারা শহরের আশেপাশের বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে, যেটি বর্তমানে…

Read More