Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজন রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩১৯ জন ভর্তি হয়েছেন। বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালে। এ জেলায় নতুন করে ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯০ জন, ঢাকা বিভাগে ৫৯ জন (সিটি কর্পোরেশন বাদে), চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ৪ জন…

Read More

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের বিরুদ্ধে এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বুধবার (২৩ জুলাই) বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.জাকির হোসাইনের আদালত এই আদেশ দেয় । মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ গত ১১ জুলাই আসামির তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ওইদিন আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। আসামি পক্ষের আইনজীবী মো. শাহীনুর ইসলাম তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ জামিনের বিরোধিতা করে রিমান্ডের…

Read More

পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে একেবারেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। তবে ঘরের মাঠে ফিরেই পাল্টে গেছে চিত্র। লিটন দাসের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্সে টানা দুই ম্যাচ জিতে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে টাইগাররা। এখন চোখ শেষ ম্যাচে জয় তুলে নেওয়ার দিকে—যেখানে জয় মানেই র‍্যাঙ্কিংয়ে সুখবর। বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান রয়েছে অষ্টম স্থানে। বাংলাদেশ রয়েছে দশম। তবে সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে পারলে বাংলাদেশ এক ধাপ এগিয়ে নবম স্থানে পৌঁছাতে পারে। এতে করে আফগানিস্তানকে টপকে যাবে লাল-সবুজের দল। সিরিজের শুরুতে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২০। প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতে ইতোমধ্যে সেই অবস্থান আরও মজবুত করেছে দলটি। যদি বাকি ম্যাচেও…

Read More

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা গামী একটি সাদা মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ ছয়জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন নারীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে শুধু মাইক্রোবাসচালক রুবেল হোসেনের নাম পাওয়া গেছে। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা। বাকি নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাঁরা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।…

Read More

সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেন, ‘তথ্য লুকানোর বা গোপন করার কিছুই নেই। কার কাছে গোপন করব। দুর্ঘটনা দুর্ঘটনাই। মঙ্গলবার (২২ জুলাই) দুর্ঘটনায় নিহত বৈমানিকের জানাজার পর সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কী ঘটেছিল। তার ভিত্তিতে কোনো ভুলত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’ বিমানবাহিনী প্রধান বলেন, ‘পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর জন্য এবং তিনি তার জীবন উৎসর্গ করেছেন। দয়া করে দেশের এই বিপদের সময় সামাজিক মাধ্যমের গুজবে কান…

Read More

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চিকিৎসাধীন আহতদের সাহায্য করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম পাঠাচ্ছে ভারত সরকার। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এ পদক্ষেপ চূড়ান্ত হয়েছে। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র জানায়, আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক – যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে মঙ্গলবার (২২ জুলাই) ঢাকায় পৌঁছে যাবেন। ওই সূত্র আরও জানায়, পাঠানো হচ্ছে মেডিক্যাল ইকুইপমেন্টও। এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসকরাও যাবেন। জানা যায়, সোমবারের ওই দুর্ঘটনার কিছুক্ষণ পরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম…

Read More

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। অবশ্য দুপুর থেকেই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সচিবালয়ের সামনের সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি তারা ভাঙচুর করেছেন। এ…

Read More

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত দুর্ঘটনায় আহত ও নিহতদের হালনাগাদ সংখ্যা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আইএসপিআর জানায়, কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন আট জন আহত, নিহত নেই। বার্ন ইনস্টিটিউটে রয়েছে ৪৬ জন আহত এবং ১০ জন নিহত। ঢাকা মেডিক্যালে ভর্তি আছে তিনজন আহত এবং একজন নিহত। ঢাকার সিএমএইচে রয়েছে ২৮ জন আহত এবং ১৬ জন নিহত। লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরায় ভর্তি আছে ১৩ জন…

Read More

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সিএমএইচ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ তথ্য জানানো হয়েছে। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও দুর্ঘটনার পর ইতোমধ্যে ৩০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী। এদিকে খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। সেই সঙ্গে উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। দুপুর ১টা ২২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার…

Read More

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রীয় শোক উপলক্ষে মঙ্গলবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে সব ধর্মীয় উপাসনালয়ে আহত ও নিহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। মাত্র ১২ মিনিট পর উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে সেটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমান…

Read More