Author: Daily Dhaka Press

নিজস্ব সংবাদদাতা: “যদি থাকে মানবতা, স্বেচ্ছায় হবো রক্ত দাতা” এই অঙ্গীকার নিয়েই ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউনডেশন। উক্ত বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১০৫৬ জন ডোনার সেচ্ছায় রক্তদান ও বিনা অর্থে ১৫,৮০০ মানুষদের রক্ত পরীক্ষার গ্রুপ ক্যাম্পিং এবং গরিব অসহায় ও দুস্তদের মাঝে নগদ অর্থ সাহায্য, ঈদ উপহার, বৃক্ষ রোপণ ও বিভিন্ন ধরণের উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উক্ত সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং যুবকদের সেচ্ছায় রক্তদান ও সমাজ কল্যাণ মূলক কাজে উদ্ভুধ্য করতে বিগত ১ বছর আগে (বি.এম.এফ) রায়পুরা সরকারি কলেজ শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। আজ ১০ ডিসেম্বর…

Read More

নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকতা পেশায় শৃংখলা ফিরিয়ে আনতে হবে। আজকে অনেকে সাংবাদিকতা পেশায় এসে তারা অপসাংবাদিকতার পথকে বেচে নিচ্ছে।পৃথিবীর অনেক বড় বড় দেশে আমাদের দেশের মতো এত সংবদপত্র নেই। মন্ত্রী চলমান রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করে বলেন,যারা মানবাধিকার লংঘন করে সমাজে বিশংখলার সৃষ্টি করেছে,তারাই আজকে মানবাধিকারের কথা বলে বেড়াচ্ছে। সত্যকে প্রকাশ করতে সাংবাদিকদেরকে ভূমিকা রাখতে তিনি আহবান জানান। মন্ত্রী আজ (১০ ডিসেম্বর) রবিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের ২য় তলায় জহুর হোসেন হলে অনুষ্ঠিত চট্রগ্রাম জার্নালিস্ট ফোরাম ঢাকার দুই সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ও বরেণ্য সাংবাদিক দৈনিক আজাদীর ঢাকা ব্যুরো প্রধান এম ওয়াহিদ উল্লাহ ও দৈনিক…

Read More

নিজস্ব সংবাদদাতা: হজযাত্রী নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ালো ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ রোববার (১০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে হজ নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০২৪ সালের হজযাত্রী চূড়ান্ত তালিকা আগামী ৭ জানুয়ারির মধ্যে রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত হজযাত্রী সংখ্যা পাওয়া না গেলে মিনায় সুবিধাজনক স্থানে তাঁবু পাওয়া যাবে না। সেক্ষেত্রে মিনায় জামারাহ’র তুলনামূলক দূরবর্তী এলাকায় তাঁবু নিতে হবে। এমন পরিস্থিতি এড়াতে নিবন্ধন সময়সীমা বাড়ানো হলেও পুনরায় সময় বাড়ানো হবে না মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি…

Read More

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটের নেতারা রাতে বৈঠকে বসবেন। রোববার রাত ৮টায় সংসদ ভবন এলাকায় অবস্থিত এমপি হোস্টেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র এবং সমন্বয়ক আমির হোসেন আমু। এদিকে জোটের শরিক জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার গণমাধ্যমকে বলেন, ‘আসন ভাগাভাগি নিয়ে আমরা রাতে বৈঠকে বসব। সেখানে আমরা আমাদের চাওয়া-পাওয়ার কথা তুলে ধরব। একাদশ জাতীয় সংসদে বর্তমানে আওয়ামী লীগের শরিক ১৪ দলীয় জোটের আটজন সংসদ সদস্য রয়েছেন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে ৫-৬টি আসনে ছাড়ের কথা বলা হচ্ছে।’

Read More

নিজস্ব প্রতিনিধি : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে। গত ৫ ডিসেম্বর থেকে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্যের অবনতি হওয়ায় শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে কেবিন থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করে হয়েছে। তার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান তিনি। হাসপাতালে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন খন্দকার মোশাররফের সার্বিক খোঁজখবর রাখছেন

Read More

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, বড়দিন ও শীতকালীন অবকাশ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসানের সাক্ষর দিয়ে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস উপলক্ষে ১৪ ও ১৬ ডিসেম্বর দুইদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। একইসাথে সাথে ২১ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত আট দিন শীতকালীন ও বড় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বড় দিন ও শীতকালীন ছুটি উপলক্ষে ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চার দিন…

Read More

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আজ রোববার শুনানি শেষে হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পক্ষে আপিল শুনানি মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিরো আলম। প্রার্থিতা ফিরে পেতে গত বুধবার ইসিতে আপিল করেছিলেন আশরাফুল হোসেন। আজ রোববার তাঁর আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। হিরো আলমের পক্ষে শুনানিতে অংশ নেন বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুর রহমান। হিরো আলম মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, ‘ছোটখাটো ভুল হয়েছিল। তাই প্রার্থিতা ফিরে…

Read More

নিজস্ব প্রতিবেদক : শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৫৯ জন। নতুন এসব শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৩ জন। রোববার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ২৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৮০ জন…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের লাগাতার প্রচেষ্টায় কোনো বিরতি থাকবে না বলে ঘোষণা করেছেন বৈশ্বিক এ সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার এক বিবৃতিতে গুতেরেস জানান, জাতিসংঘের শীর্ষ নির্বাহী হিসেবে এই ইস্যুতে কখনো হাল ছাড়বেন না তিনি। জাতিসংঘের মহাসচিব বলেন, ‘গাজায় মানবিক বিপর্যয় রোধ করতে সেখানে দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি ঘোষণার জন্য আমি নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছিলাম। এটা খুবই দুঃখজনক যে নিরাপত্তা পরিষদ সেই অনুরোধ রাখতে ব্যর্থ হয়েছে।’ ‘তবে তাই বলে যে সেখানে যুদ্ধবিরতির আবেদন ফুরিয়ে গেছে— এমন ভাবার কোনো কারণ নেই। আমি কখনো হাল ছাড়ব না।’ দেড় মাসেরও বেশি সময় ধরে ব্যাপক মাত্রায় বিধ্বংসী যুদ্ধের পর…

Read More

স্টাফ রিপোর্টার: আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে পুলিশের তত্বাবধানে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মহানগর পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। তিনি বলেন, আদম তমিজী হকের স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, তমিজী হকের নামে দক্ষিণখান থানায় একটি মামলা রয়েছে এছাড়া রমনা থানায় একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এর প্রেক্ষিতে আমরা গতকাল তাকে গ্রেপ্তার করেছি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অসংলগ্ন কথা বলেছেন। যে দেশে খেয়ে পড়ে মানুষ হয়েছেন, যে দেশে তার ইন্ডাস্ট্রি রয়েছে, সামাজিক…

Read More