Author: Daily Dhaka Press

স্টাফ রিপোর্টার: কালোবাজারি-মজুদকারী ও বেশি দামে বিক্রিকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার(১০ ডিসেম্বর) দুপুরে মিন্টুরোডে নিজ কার্যালয়ে এসব কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা(ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে গতকাল দুপুর থেকে আমাদের ডিবির লালবাগ বিভাগের একাধিক টিম চকবাজার ও শ্যামবাজার এলাকায় কাজ করেছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। তিনি বলেন, আমরা মনে করি এ সময়ে কেউ যদি কালোবাজারি করে, পেঁয়াজ মজুদ করে, বেশি দামে বিক্রির করার পায়তারা করে, আমাদের গোয়েন্দা তথ্য অব্যাহত আছে। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।

Read More

ডেস্ক রিপোর্ট : সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল আনোয়ার (৭৩) রোববার (১০ ডিসেম্বর ) ভোর ৪.২৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ল্যাব এইড ক্যান্সার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—–রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মোঃ নূরুল আনোয়ার ১৯৫০ সালে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন বাড়বকুন্ড গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে প্রথম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। চাকরি জীবনে তিনি তৎকালীন গোপালগঞ্জ মহাকুমার সর্বশেষ মহাকুমা পুলিশ প্রশাসক ছিলেন। তিনি…

Read More

রাজিব রায়হান,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জীববিজ্ঞান অনুষদের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ ব্যাচের পাঠদান চলছে মাত্র ২ টি কক্ষেই। শ্রেণিকক্ষের এমন তীব্র সংকটে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, জীববিজ্ঞান অনুষদের প্রায় সবগুলা বিভাগেই ক্লাসরুম সংকট থাকলেও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে সেটি তীব্র। তাদের ছয়টি ব্যাচের শিক্ষার্থীদের জন্য মাত্র দুইটি ক্লাসরুম রয়েছে। নেই পর্যাপ্ত ল্যাব সুবিধা। এ অবস্থায় মাইক্রোবায়োলজি বিভাগের ভবনের দোতলা তাদের সম্প্রসারিত ক্লাসরুম নির্মাণের কাজ চলছে। নাম না প্রকাশ করার শর্তে বিভাগের ৪৮তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, ” ক্লাসরুম সংকটের বিষয়টা নতুন নয়। ক্লাস, ল্যাবের সিডিউল বাকি ব্যাচগুলোর সাথে মিলিয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন করছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। আজ (১০ ডিসেম্বর) সকাল থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করে বিএনপির কর্মীরা। গত ৪ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন। সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। এর মধ্যে ২৮ অক্টোবরের পর থেকে হরতাল-অবরোধের কর্মসূচি দিয়ে আসছে দলটি। এ অবস্থায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। নেতাকর্মীরা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন…

Read More

চট্টগ্রাম ব্যুরো : গতকাল ৯ ডিসেম্বর শনিবার বিকেল ৫.৩০ টায় ধর্মরাজিক মহাবিহারে “বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ অডিটোরিয়ামে সম্মিলিত বৌদ্ধ সমাজের আয়োজনে ও CAP এর সহযোগিতায় প্রফেসর ডাঃ উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডাঃ কনক কান্তি বড়ুয়া প্রধান অতিথি ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন। দ্বাদশ সাধারণ নির্বাচনে শেখ হাসিনার উপর পরিপূর্ণ আস্হা রেখে বাংলাদেশের সকল প্রতিনিধিত্বমূলক জাতীয় বৌদ্ধ সংগঠন সমূহের নেতৃস্থানীয় ও সাধারন সদস্যদের নিয়ে এক মোটিভেশনাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে কানায় কানায় পরিপূর্ণ হয়ে…

Read More

বিশেষ প্রতিনিধি : সিনেমার স্টাইলে পুলিশের হাতে কামড় দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাসুদ হত্যা মামলা ও চাঁদাবাজি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হালিম মিয়া (৩০) নামে এক আসামি পালিয়ে গেছে। শনিবার ৯ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের কাদির মিয়ার ছেলে। পুলিশ জানায়, হালিম মিয়া খাগাতুয়া গ্রামের মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি। হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। শনিবার সন্ধ্যায় খাগাতুয়া গ্রামে অভিযান চালিয়ে হালিমকে আটক করে পুলিশ। কিন্তু তার হাতে হাতকড়া পড়ানোর আগেই এএসআই আশরাফুল আরিফের হাতে কামড় দিয়ে তিনি পালিয়ে যান। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

Read More

বিশেষ প্রতিনিধি:”নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ নারী শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে যৌথ ভাবে চাঁদপুর জেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর। শনিবার (৯ই ডিসেম্বর) জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। তারমধ্যে চাঁদপুরে নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায় বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান জেলার শ্রেষ্ঠ ৫ জন জয়িতার মধ্যে একজন নির্বাচিত হন। চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম…

Read More

জাবি প্রতিনিধি: দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হতে পারে। এবার ২২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও দুটি নতুন করে যুক্ত হতে পারে। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে ২০২২-২৩ শিক্ষবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাছিম আখতার বলেন, “গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের এখনো কোনো আলোচনা হয়নি। নির্বাচনের আগে হবে বলে মনে হয় না। জানুয়ারির মাঝামাঝিতে সভা হলে একটা সিদ্ধান্ত জানানো যাবে।” একক ভর্তি পরীক্ষা আয়োজনে ব্যর্থ হলেও আগের ন্যায় ২০২৩-২৪…

Read More

বিশেষ প্রতিবেদক: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মইনুল হোসেনের ভাগনে মুহিবুল আহসান এ তথ্য জানান। তিনি বলেন, মইনুল হোসেন ক্যানসারে ভুগছিলেন। আগামীকাল সকাল সাড়ে ১০টায় বারিধারা মসজিদে প্রথম জানাজা এবং বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাঁর মরদেহ দাফন করা হবে। ব্যারিস্টার মইনুল হোসেন ২০০৭ সালে গঠিত ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি আইন, তথ্য, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। প্রখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার…

Read More

স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিল এলাকার একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা জিএম শাখাওয়াত হোসেন। গত ৪ ডিসেম্বর দুপুরে অফিসের একটি কাজে রিকশায় করে ওয়ারি থানার র‍্যাংকিন স্ট্রীট দিয়ে যাচ্ছিলেন। এই সময়ে কয়েকটি রিকশায় করে কয়েকজন লোক এসে সালাম দিয়ে তার গতিরোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে পকেটে থাকা ২৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। দিনে দুপুরে সালাম দিয়ে ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ওয়ারী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার ছায়া তদন্তে নেমে চক্রের মূলহোতাসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দাপ পুলিশেল (ডিবি) ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- চক্রের মূলহোতা সজল সিদ্দিক (৪৭), আবুল হোসেন (৪৭), রফিকুল ইসলাম সবুজ (২৬), মো. আরেফিন (৪৩),…

Read More