Author: Daily Dhaka Press

চট্টগ্রাম ব্যুরো : বিধিবহির্ভূতভাবে চট্টগ্রামের বেসরকারি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করায় চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তার স্ত্রী রিজিয়া সুলতানা চৌধুরীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও তার স্ত্রী রিজিয়া সুলতানা চৌধুরী ট্রাস্টি বোর্ডের সদস্য। আগামী ৫ কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। গতকাল ৮ ডিসেম্বর শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক মো. ওমর ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় এসব তথ্য জানা গেছে। ইউজিসি ও দুদক সূত্র জানায়, সম্প্রতি এসব অভিযোগ নিয়ে একজন ব্যক্তি দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেন। পরে দুর্নীতি…

Read More

ঢাকা; শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩; বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে গত ৯ ডিসেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল সামিট ২০২৩। মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের পরিবেশনায় এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় অনুষ্ঠিত ডিজিটাল সামিটের এটি দশম সংস্করণ। “ইনোভেশন এন্ড ডিসরাপশনঃ গাইডিং থ্রু দ্য ডিজিটাল ট্যারেন”- এই প্রতিপাদ্যকে ধারণ করে এই বছরের সামিটে ৪টি কিনোট সেশন, ৩টি প্যানেল ডিসকাশন এবং ২টি ইনসাইট সেশন অনুষ্ঠিত হয়। যেখানে বক্তব্য রাখেন দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞরা এবং আমন্ত্রিত বিদেশি অতিথিরা। আয়োজনটির স্বাগত বক্তৃতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, “ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে কর্মরত এবং অবদান রাখা আমাদের সকলের…

Read More

১. সুন্দরবনকে ” World Heritage Site ” আখ্যা দেওয়ার কারণ কি? ক) চিংড়ি চাষ খ) বাঘ গ) Tidal bores ঘ) ম্যানগ্রোভ জঙ্গল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য বা জীব বৈচিত্র্য ( Bio -diversity ) উঃ ঘ ২. নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত স্থানের মধ্যে দিয়ে : ক) বরফের নদী দ্বারা সৃষ্ট ও উপত্যকা দিয়ে খ) V- আকৃতির নদী দ্বারা সৃষ্ট উপত্যকা দিয়ে গ) চ্যুতি দ্বারা সৃষ্ট লাম্বাসর উপত্যকার মধ্যে দিয়ে ঘ) বদ্বীপ অঞ্চল দিয়ে উঃ খ ৩. বাংলার বদ্বীপের দক্ষিণ – পূর্ব দিকে – ক) জমে উঠছে খ) ভঙ্গিল পর্বতের সৃষ্টি হচ্ছে গ) চ্যুতি সৃষ্টি হচ্ছে ঘ) জমি বসে…

Read More

চট্টগ্রাম ব্যুরো : দুর্নীতি একটি সমাজের উন্নয়নে বাধা। আগামীর শিশুদেরকে একটি উপযুক্ত পরিবেশ দিতে এ দুর্নীতিকে দমন করতে হবে। কারণ আমরা তাদের যে পরিবেশে বড় করব সেটাই তাদের কাজে প্রতিফলিত হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানের চারটি উপাদান রয়েছে- স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গর্ভমেন্ট। এগুলোকে মাথায় রেখে কাজ করতে হবে, তবেই সুখী সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে। আজ ৯ ডিসেম্বর শনিবার নগরীর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসন ও চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন আয়োজিত ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উপলক্ষে দুর্নীতি দমন প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে বিভাগীয়…

Read More

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের চরছর গ্রামের চৈতী (৯) ও সুশান্ত বড়ুয়া (৭) থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তাদের শরীরে জটিল অস্ত্রোপচার প্রয়োজন। এজন্য দরকার প্রায় ৫ লাখ টাকা। এত টাকা জোগাড় করা তার অসহায় বাবার পক্ষে একেবারেই অসম্ভব। পক্ষান্তরে নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্রোপচার করাতে না পারলে তাদের বাঁচানো কঠিন হয়ে পড়বে। নিরুপায় হয়ে হৃদয়বানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তাদের পরিবার। যোগাযোগ: 01882 812931 01787 862383

Read More

ওয়াসিফ আল আবরার, ইবি প্রতিনিধি: সড়কের এখানে সেখানে গর্ত, গর্তের মাঝে আবার ছোট বড় ইট-পাথরের নুড়ি। ছোট বড় খানাখন্দের সাথে মিশেছে বৃষ্টির পানি। ফলে ইট-পাথর-কাঁদার সংমিশ্রণে নাজেহাল অবস্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কের। কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার একমাত্র সড়কটি সংস্কারের অভাব, অতিরিক্ত ওজনবাহী ট্রাক চলাচল এবং মেরামতের অভাবে ধুকছে। এতে সড়কের একপাশ চলাচলের অনুপযোগী হওয়ায় অপরপাশ দিয়ে ঝুকিপূর্ণ ভাবেই চলছে গণপরিবহন। দুর্ঘটনার আশংকায় ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দুপাশে বেশ কয়েকবার গতিরোধক স্থাপন ও ভাঙতে দেখা যায়। যার কারণেও রাস্তার এ বেহাল দশা বলে ধারণা করছেন শিক্ষার্থীরা। ফলে রাস্তা পারাপারে শিক্ষার্থী…

Read More

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলিস্তানে ডাকাতের প্রস্তুতিকালে ছয় ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. সুজন হাওলাদার (৩৬), আবুল কালাম মাঝি (৪০), শহিদ খান (২১), ইব্রাহিম মৃধা (৬৩), মো. অনিক (২৭) ও মো. লাভলু (৩৬)। গ্রেফতারকালে তাদের কাছ থেকে গ্রিল কাটার বিভিন্ন সরঞ্জামাদিসহ ধারালো ছুরি ও একটি ট্রাক। ডাকাতের বিষয়টি নিশ্চিত করে গুলশান ডিবির এডিসি এস এম রেজাউল হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টীম জানতে পারে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র গুলিস্তানে ডাকাতির পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছায় ডাকত চক্রকে গ্রেফতার…

Read More

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশকিছু প্রতারক চক্র এখন মাঠে সক্রিয়। ভুয়া পরিচয় পেশ করে মনোনয়ন নিশ্চিত করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রের সদস্যরা। এমনি এক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত প্রতারকরা হলেন- নুরুল হাকিম (৩১), হাসানুল ইসলাম জিসান (২২) ও মো. হারুন অর রশিদ (২৯)। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। তিনি জানান, গত ৩ সেপ্টেম্বর ঢাকার শাহবাগ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম স্বরণীয় এলাকায় অবস্থানকালে মনোনয়ন প্রত্যাশী ঠাকুরগাঁও জেলা আওয়ামী…

Read More

স্পোর্টস ডেস্ক : দিনে দিনে আরও জনপ্রিয় হতে শুরু করেছে ১০ ওভারের ক্রিকেট। টি-১০ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজ লিগও শুরু হয়েছে। ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণেই এবার হলো বিশ্বরেকর্ড। ১০ ওভারের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৩ রানের ইনিংসের দেখা মিলল সম্প্রতি। সেটাও করা হয়েছে মাত্র ৪৩ বলে। যার মাঝে ছিল ১৪ টি চার ও ২২ টি ছয়! টি-১০ ক্রিকেট ম্যাচে এই ইতিহাস গড়েছেন হামজা সালিম দার। তার এমন বিধ্বংসী ব্যাটিংয়ের ভিডিও এরইমাঝে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্পেনের এই ক্রিকেটার কাতালুনিয়া জাগুয়ার ও সোহাল হসপিটালেটের ম্যাচে এই অনন্য নজির গড়েছেন। ইউরোপিয়ান টি-১০ ম্যাচে তার করা ১৯৩ রান ১০ ওভারের ক্রিকেটের ম্যাচে যা বিশ্বরেকর্ড। এর…

Read More

চট্টগ্রাম ব্যুরো: আমন ধান কাটার পর শুস্ক মৌসুমে ফসলী জমিতে সেচের মাধ্যমে শুরু হবে বোরো ধানের চাষাবাদ । বোরো ধানের চাষাবাদে নিয়োজিত রাউজানের ১৪ ইউনিয়ন ও পৌর এলাকার ২ হাজার ৩শত কৃষকের মধ্যে বিনামুল্যে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার বিতরন করেন রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর । প্রতিজন কৃষককে ১০ কেজি উচ্চ ফলনশীল ধানের বীজ, ২০ কেজি করে সার বিতরন করা হয়। রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার বিতরন করা হয় বলে জানান রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির । গতকাল ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে এক সাথে রাউজানের…

Read More