Author: Daily Dhaka Press

টিপু সুলতান,ঝিনাইদহ : ঝিনাইদহ ও যশোহরের ৬ বাওড় পাড়ের জেলে সম্প্রদায় ভালো নেই। তাদের ভালো থাকার একমাত্র সম্বল বাওড়। সেটা গত এপ্রিল মাসে ভূমি মন্ত্রণালয় কেড়ে নিয়ে ইজারা দিয়েছে। যে কারণে প্রায় ৩০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। পাশাপাশি ইজারাদাররা বাওড় গুলিতে কৃত্রিম উপায়ে মাছ উৎপাদন করায় জীববৈচিত্র্য ও দেশি জাতের মাছ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। ঝিনাইদহের কোটচাঁদপুরের বলুহর ও জয়দিয়া, মহেশপুরের কাঠগড়া ও ফতেপুর, কালীগঞ্জের মর্জাদ এবং যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাওড়ে বিশ্বব্যাংকের অর্থায়ানে ভূমি মন্ত্রণালয়ের সাথে মৎস্য অধিদপ্তরের চুক্তির মাধ্যমে ১৯৭৯ সাল থেকে মৎস্য উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মাছ চাষ শুরু হয়। এখানে সুবিধাভোগীরা ছিলেন বাওড় পাড়ের জেলেরা। ১৯৮৬…

Read More

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশিদের জন্য ভিসা ফি কমিয়েছে চীন। চলতি মাসের ১১ তারিখ থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন ভিসা ফি বলবৎ থাকবে। শুক্রবার (৮ ডিসেম্বর) ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ ও চীনের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ভিসা ফি কমানোর বিষয়ে নতুন পদক্ষেপ নিয়েছে চীন। ছয় মাসের নিচে ভিসার ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ফি (রেগুলার ডেলিভারি) ২ হাজার ৪০০ টাকা এবং ডাবল এন্ট্রি ৩ হাজার ৬০০ টাকা। এক্সপ্রেস ও আর্জেন্ট ভিসার ক্ষেত্রে চার্জ বেশি। ছয় মাসের বেশি মাল্টিপল ভিসার (রেগুলার ডেলিভারি) জন্য ফি ৪ হাজার ৮০০ টাকা এবং ১২ থেকে ২৪ মাসের মাল্টিপল…

Read More

চট্টগ্রাম ব্যুরো : তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং উৎসবমূখর করতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, সবাই যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দেয় তার জন্য ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে হবে। প্রত্যেক ভোটারের কাছে ভোটার কার্ড পাঠাতে হবে। ভোটাররা যেনো ভোট কেন্দ্রে এসে উৎসবের আমেজে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে। শুক্রবার (৮ ডিসেম্বর) রাঙ্গুনিয়ায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির…

Read More

চট্টগ্রাম ব্যুরো: উচ্চ আদালতের নির্দেশে দারুল ইহসান ইউনিভার্সিটির বাতিল হওয়া শিক্ষাসনদ নির্বাচনী হলফনামার সাথে দাখিল করার অভিযোগ ওঠেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ (সিতাকুণ্ড এবং আংশিক পাহাড়তলী ও আকবরশাহ) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত এস এম আল মামুন বাতিল হওয়া ওই সনদপত্র দাখিল করেছেন বলে একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে এমবিএ করা ও নির্বাচন কমিশনে সনদ জমা দেয়ার বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম ৪ (সিতাকুণ্ড এবং আংশিক পাহাড়তলী ও আকবরশাহ) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম আল মামুন বলেন, আমি দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে প্রাইভেটে এমবিএ করেছি। এই সনদপত্র নিবার্চনী হলফনামার…

Read More

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আগামী রোববার (১০ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশের জেলা সদরে গুম-খুন পরিবারের সদস্যদের নিয়ে মানবন্ধন করবে বিএনপি। শুক্রবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আমাদের পরবর্তী কর্মসূচি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে। সেদিন গুম ও খুনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সমন্বয়ে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হবে। ঢাকা মহানগরসহ জেলা সদরে এ কর্মসূচি পালিত হবে। রিজভী বলেন, ঢাকায় মানববন্ধন হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায়। এই বিষয়ে ঢাকা মহানগর বিএনপি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে এবং ঢাকার বাইরে অন্যান্য জেলাসমূহে মানববন্ধনে সফল…

Read More

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব এ.কে. মো: ইদ্রিস হোসেন তালুকদার এবং মাতা মিসেস জমিলা খাতুন এর পুত্র রিয়াজুল হোসেন তালুকদার লন্ডনের অনারেবল সোসাইটি অফ লিংকন্স ইন হতে কৃতিত্বের সাথে ‘বার-এট-ল’ ডিগ্রী অর্জন করেছেন। এছাড়াও তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন আর্বিট্রেটর ও মেডিয়েটর। তিনি সকলের দোয়াপ্রার্থী।

Read More

ওয়াসিফ আল আবরার, ইবি প্রতিনিধি: “ছোট বেলা থেকে স্বপ্ন দেখতাম প্রতিরক্ষা (ডিফেন্স) বাহিনীতে যোগদান করবো। শিক্ষাজীবনের প্রায় শেষ মুহূর্তে এসে স্বপ্ন ছোঁয়ায় বাঁধা দিল পঙ্গুত্ব নামক ব্যাধি। এই বাস্তবতায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে যাওয়াটাও এখন স্বপ্নের চেয়েও বড়। ভারতে গিয়ে উন্নত চিকিৎসা করার জন্য প্রয়োজন প্রায় ৭ লাখ টাকার। কিভাবে হবে এত টাকার সংস্থান তা ভেবে হতাশ সবাই” – এভাবেই নিজের পঙ্গু জীবনের অসহায়ত্বের কথা বলেছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সন্দন শাহা (২৪)। পঙ্গুত্বর সাথে যুদ্ধ করে চলা সন্দন বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। দীর্ঘদিন ধরে প্যারালাইসিস অবস্থায় দিনপাত করছেন তিনি।৫ সদস্যদের নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান সন্দনের বাড়ি ফরিদপুরের…

Read More

জাবি প্রতিনিধি :সড়ক দুর্ঘটনায় জাবির সাবেক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মানববন্ধন করছে জাবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ডেইরি গেইটে।

Read More

লাইফস্টাইল ডেস্ক : বেশিরভাগ মানুষই স্বতঃস্ফূর্ত থাকতে পছন্দ করে। তারা চায় তাদের জীবনসঙ্গী যে মানুষটাও ঠিক তেমনটা হোক। বিশেষ করে তার অপছন্দের কাজগুলো যেন প্রিয়সঙ্গী এড়িয়ে চলে। আবার প্রত্যেকের কিছু গুণ থাকা উচিত, যা স্বকীয়। আপনার ব্যক্তিত্বকে ধরে রেখে আপনি যখন হাসি-ঠাট্টা করবেন তখন বিষয়টি আপনার সঙ্গীকেও আকৃষ্ট করবে। নারীদের মধ্যে যে গুণগুলো থাকলে পুরুষ কখনো আগ্রহ হারায় না, চলুন জেনে নেয়া যাক সেগুলো: বন্ধুদের পছন্দ : পুরুষরা এই বিষয়টি অনেক বেশি পছন্দ করে। তাদের বন্ধুদের অপছন্দ এমন কাউকে সে সঙ্গী বানাতে চায় না। তারা এমন সঙ্গীদের পছন্দ করে যে তার বন্ধুদের সঙ্গেও মিলেমিশে থাকতে পারে। আর্থিকভাবে স্বাবলম্বী : যেসব…

Read More

চট্টগ্রাম ব্যুরো : দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম জেলা পুলিশের ১১ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদল করা হয়েছে। গতকাল ৭ ডিসেম্বর পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে বিকেলে সারাদেশের ৩৩৮ থানার ওসিকে বদলির প্রস্তাব অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)। বদলির বিষয়টি নিশ্চিত করেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক। সিএমপি সূত্রে জানা গেছে, চকবাজারের ওসি মনজুর কাদের মজুমদারকে বন্দর থানায়, সদরঘাট থানার গোলাম রব্বানীকে আকবর শাহ থানায়, বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ ফেরদৌস জাহানকে সদরঘাট থানায়, আকবর…

Read More