Author: Daily Dhaka Press

মরিয়ম মারিয়া, আমেরিকা থেকে : শো টাইম মিউজিকের উদ্যোগে আয়োজিত ১৩ তম এনআরবি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সোনিয়া। নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে একটি জমকালো আয়োজনের মাধ্যমে সোনিয়ার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলাদেশি কমিউনিটিভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানে শারমিনা সিরাজ সোনিয়া উপস্থাপনা করেন। সোনিয়া নামে সবাই চেনে তাকে। ফোবানা, এনএবিসি থেকে শুরু করে বৃহত্তর ইভেন্টে তিনি কাজ করেছেন। উপস্থাপনার জন্য প্রবাসে বহুবার সোনিয়া পুরস্কৃত হয়েছেন। নিউজার্সি স্টেট আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি পুরস্কৃত হয়েছেন। ২০০২ সালে তিনি যুক্তরাষ্ট্রে মিস বাংলাদেশ ফটোজেনিক হয়েছিলেন।উল্লেখ্য সোনিয়া ছোটবেলা থেকেই নাচে পারদর্শী। বুলবুল ললিতকলা একাডেমি ও সুরঙ্গমা থেকে নাচে প্রশিক্ষণ…

Read More

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন গণিত বিভাগের অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে উপদেষ্টার দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক উপদেষ্টা অধ্যাপক মো. ফরিদ আহমদ। জাবিসাসের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন হিমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ জাবিসাসের সভাপতি আরিফুজ্জামান উজ্জল, বাসস’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল ওসমান, প্রথম আলোর সাবেক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাইদুল হাসান প্রমুখ। অধ্যাপক ফরিদ আহমদ বলেন, “জাবি সাংবাদিক সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটাই সাংবাদিকদের প্রথম সংগঠন।…

Read More

নিজস্ব প্রতিবেদক :  ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে রাজধানীর তেজগাঁও এলাকায় তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ ঘটনা ঘটে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আপাতত সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

Read More

বেলাব, নরসিংদী : নরসিংদীর বেলাব উপজেলার “নারায়নপুর বাসস্ট্যান্ড প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ” নামে একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্থানীয় দুস্ত গরীব অসহায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নারায়ণপুর বাস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মালয়েশিয়া প্রবাসী সোহরাব হোসেনের সঞ্চালনায়, সহ সভাপতি সৌদি প্রবাসী মোঃ রুবেল মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়নপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাউছার কাজল, ইউপি সদস্য সিদ্দিকুর হাসান জ্যেকি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল বাছেদ, সিদ্দিকুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মান্নান, জমশেদ আলম, মোক্তার হোসেন, শফিকুর রহমান কবির, সিদ্দিকুর রহমান,…

Read More

মরিয়ম মারিয়া, আমেরিকা থেকে : প্রবাসে শিল্প, সাহিত্যে, ব্যবসা-বাণিজ্যে মানুষের কল্যানে যারা কাজ করেন তাদের সম্মান জানাতে এই এওয়ার্ড প্রদান করে থাকে এনবিআর। ৩ ডিসেম্বর ২০২৩,কুইন্স প্যালেস, উডসাইড, নিউইয়র্কে আয়োজিত হলো শো টাইম মিউজিক ১৩তম এনআরবি অ্যাওয়ার্ড ২০২৩। উপস্থিত ছিলেন দেশের অন্যতম সেরা চলচ্চিত্র অভিনেত্রী, চিত্রনায়িকা মৌসুমী। শুরুতে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তৃতা করেন শোটাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম। তিনি বলেন, “১৩তম আসরেও আপনাদের সরব উপস্থিতি প্রমাণ করে আপনারা শো টাইম মিউজিকের এই এ্যাওয়ার্ড প্রদানকে যথার্থ মনে করেন। অর্থাৎ আমরা মানুষকে সম্মানীত করার যে প্রক্রিয়া অনুসরন করছি সেটি সঠিক পথেই এগুচ্ছে।” ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী…

Read More

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ “স্থাপত্য উৎসব-২০২৩” নানা অনুষ্ঠানমালায় উদযাপিত হয়েছে। স্থাপত্য বিভাগের উদ্যোগে এ উপলক্ষ্যে আজ ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) ২০২৩ খ্রি. সকাল ১১:০০টায় এক আনন্দ র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে শুরু হয়ে গোল চত্বর হয়ে প্রশাসনিক ভবন-২ গিয়ে শেষ হয়। এতে অতিথিবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি ।…

Read More

স্টাফ রিপোর্টার: পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর পৃথক তিনটি অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর দুই সক্রিয় সদস্যসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে এই তথ্য জানান বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)’র পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল। তিনি বলেন, মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)’র কাশিমপুর থানার লতিফপুর এলাকায় থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর এক সক্রিয় সদস্য মো. রুহুল আমিন (১৯)কে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার যশোর জেলার মনিরামপুর ধানার গাংগুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আরআও এক সক্রিয় সদস্য মো. রিয়াজুল ইসলাম…

Read More

স্টাফ রিপোর্টার: জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ অভিযোগ পেয়ে গাজীপুর মহানগরী থেকে ধর্ষণের শিকার এক গৃহকর্মীর বোনকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুকে উদ্ধার করা হয়। গ্রেপতারকৃতের নাম- হযরত আলী (৪৪)। বৃহস্পতিবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার বিকেলে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার পূর্ব পাড়া এলাকা থেকে নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ নম্বরে ফোন করে জানান, তাঁর বাসার গৃহকর্মীর এগারো বছর বয়সী ছোট বোনকে একব্যক্তি ধর্ষন করেছে। কলার এ বিষয়ে আইনী সহায়তার অনুরোধ জানান। এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল মামুনুর রশিদ…

Read More

স্টাফ রিপোর্টার: সদ্য নিয়োগকৃত নারী ফায়ার ফাইটাররা সাহসীকতার সাথে দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে নারী ফায়ার ফাইটারদের সাথে ফটোসেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের বিজিবি-পুলিশ সব সেক্টরেই নিয়োগ পেয়ে নারীরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এতোদিন ফায়ার সার্ভিসে নারী অগ্নিসেনা ছিলো না। প্রায় ২৭০০ প্রার্থী থেকে আমরা সব যোগ্যতায় উত্তীর্ণ ১৫ নারীকে নিয়োগ দিয়েছি। যা ফায়ার সার্ভিসের ইতিহাসে প্রথম। আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা প্রত্যেকটা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন ইতোমধ্যে স্থাপন করেছি। এরপরও আমরা যেখানে প্রয়োজন সেখানেই উপজেলার বাইরে ও ফায়ার সার্ভিস স্টেশন তৈরি…

Read More

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কোটি ৪১ লাখ টাকা মূল্যের ৪৯টি সোনার বারসহ ফজলে রাব্বী নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুবাই থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট আনুমানিক ভোর ৪টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। প্লেনটি অবতরণ করা মাত্র তথ্যানুযায়ী সন্দেহভাজন যাত্রী মো. ফজলে রাব্বীকে চিহ্নিত করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে…

Read More