Author: Daily Dhaka Press

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালীন থেকেই  বিশ্বস্ত বন্ধু রাশিয়া। আজও সেই  বন্ধুত্বের ছাপ জোরালো হয়ে উঠলো যখন এদেশের সাথে পশ্চিমাদের  কূটনৈতিক বিপর্যয়ের টানাপোড়েন চলছে এবং এদেশের পাশে দাঁড়ানোর ঘোষণার মধ্য দিয়ে। বাংলাদেশে যেকোনো ধরনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া অবস্থান নেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি বলেন, রাশিয়ায় বিরুদ্ধে অন্তত: ১৫ হাজার নিষেধাজ্ঞা আছে, আমরা সেসবকে গুরুত্ব দেই না। বাংলাদেশে যেকোনো ধরনের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া থাকবে। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞার মতো যেকোনো বেআইনি পদক্ষেপের বিরুদ্ধেও থাকবে মস্কো। রাশিয়ার…

Read More

স্পোর্টস ডেস্ক: ঢাকা টেস্টের প্রথম দিনে মাথায় মেঘ নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। তবে সেদিন খেলা হয়েছে প্রায় পুরো দিনই। শেষ বিকেলে এসে আলোক স্বল্পতায় কয়েক ওভার কম খেলা হলেও বৃষ্টি হানা দেয়নি। তবে দ্বিতীয় দিনে এসে মিরপুরে খেলেছে শুধুই বৃষ্টি, নীরব দর্শক ছিলেন ক্রিকেটাররা! আজ কোনো বল মাঠে গড়ানোর আগেই দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। আগের দিন আলোকস্বল্পতার কারণে বাদ পড়া ওভার পুষিয়ে নিতে আজ কিছুটা আগেভাগেই খেলা শুরুর কথা ছিল। কিন্তু গতকাল রাত থেকেই শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি। এই ধারা অব্যাহত আছে আজ সকাল থেকেই। একবারের জন্যও মিরপুরের উইকেট থেকে কাভার সরানো যায়নি। সকাল থেকে বেশ কয়েকবার মাঠ…

Read More

ডেস্ক রিপোর্ট: ঢাকাসহ সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের এ ধারা বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিনভর অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, আজ বৃষ্টিপাত থাকবে, শুক্রবার (৮ ডিসেম্বর) কমে যাবে। তবে কাল বৃষ্টি কমে গেলেও আকাশ মেঘলা থাকবে। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে দেশের সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে।

Read More

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আজকাল কমবেশি প্রায় সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। শুধু কমবয়সীরা নয়, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তালিকায় বয়স্করাও রয়েছেন। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ক্ষেত্রেও বাড়তি সচেতন থাকা প্রয়োজন। কারণ অধিকাংশ প্রতারকের মূল লক্ষ্য হলো হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন কোড বা লিংক পাঠিয়ে আর্থিক প্রতারণার ফাঁদে ফেলার চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে। এমনকি পরিচিতদের কাছ থেকে আসা কোনো লিংক খোলার আগেও ভাবনার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা রুখতে সাইবার বিশেষজ্ঞরা তিনটি পূর্ব লক্ষণের কথা বলেছেন। যেগুলো দেখে আগে থেকে বোঝা যেতে পারে, আপনি কোনো প্রতারণার শিকার হতে চলেছেন কি না। ১) পরিচিত বা অপরিচিত কারও কাছ থেকে আসা হোয়াটসঅ্যাপ…

Read More

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-১১ আসনের এমপি এমএ লতিফের বিরুদ্ধে গণমাধ্যমে দলীয় আদর্শ ও নীতি নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ তুলে এর নিন্দা জানিয়েছে মহানগর আওয়ামী লীগ। আজ ৬ ডিসেম্বর সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এর জন্য এমএ লতিফের কাছে ব্যাখ্যা চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া যত বড় নেতাই হই না কেন আমরা কেউই দলের উর্ধ্বে নই। কেউ যদি দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কাজ করেন তাকে কিছুতেই ছাড় দেয়া হবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সভাপতি…

Read More

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরের মহাসড়কে ব্রয়লার মুরগিবাহী একটি কাভার্ডভ্যান দাঁড় করিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা চালককেও মারধর করে। বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত আসছে…

Read More

চট্টগ্রাম ব্যুরো : জেবুন নাহার মুক্তা ফটিকছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান সার্বজনীন শ্রী দুর্গা ও নবগ্রহ মন্দির পরিচালনা কমিটি। গত ৫ ডিসেম্বর ২০২৩ উপজেলা পরিষদ কার্যালয়ে উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারন সম্পাদক ও আশ্রম উপদেষ্টা তরুন কুমার আচার্য্য কৃষ্ণ, পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের উপদেষ্টা ও অধ্যক্ষ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক অর্চ্চনা রানী আচার্য্য, আশ্রমের ধর্ম সম্পাদক, পুজা উদযাপন পরিষদের ও পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রতন কুমার আচার্য্য, মানিক বড়ুয়া, সোনারাম আচার্য্য, লালু চক্রবর্তী প্রমূখ।

Read More

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর মহাখালী রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস। তবে সর্বশেষ রাত সোয়া আটটার খবর অনুযায়ী যানজটের কারণে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আমরা খবর পেয়েছি মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে রাস্তায় যানজটের কারণে এখনো পৌঁছাতে পারেনি। আগুনের কারণ ও হতাহত সম্পর্কে তাই প্রাথমিকভাবে কোনো তথ্য দিতে পারেননি রোজিনা আক্তার।

Read More

স্টাফ রিপোর্টার: টেকনাফে অভিযান চালিয়ে ৬ হাজার ৭০০ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত ব্যক্তি মোঃ রবিউল হাসান (২০)। তিনি কক্সবাজারের চকরিয়া থানার মাইজপাড়া গ্রামের বাসিন্দা। বুধবার (০৬ ডিসেম্বর ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) আনুমানিক রাত ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন আজমপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি বাড়ীতে তল্লাশি চালিয়ে প্যাকেট করার সময় ৬,৭০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। তিনি জানান, জব্দকৃত…

Read More

নিজস্ব সংবাদদাতা: রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে কাজ করছেন। রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে । কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে , নির্দিষ্ট করে ক্েু কিছু জানাতে পারেনি।

Read More