Author: Daily Dhaka Press

জেলা প্রতিনিধি, কক্সবাজার : বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপটিতে ভ্রমণে যাওয়া শতাধিক পর্যটক আটকে পড়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৮টায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। তবে সেন্টমার্টিনে কত সংখ্যক পর্যটক অবস্থান করছেন তা জানা নেই, বলেন তিনি। জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, মঙ্গলবার (৫ ডিসেম্বর) তিনটি জাহাজে করে ৭ শতাধিক পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যান। তার মধ্যে শতাধিক পর্যটক ফেরেননি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ নৌরুটে…

Read More

জেলা প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া-কালীগঞ্জ সড়কের বড়পুশিয়া এলাকায় চলন্ত কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, কাপাসিয়া-কালীগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে একটি কাভার্ডভ্যান কালীগঞ্জে যাচ্ছিল। ভ্যানটি বড়পুশিয়া এলাকায় পৌঁছালে ৬/৭ জন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কাভার্ডভ্যানের চালক মো. সুমন বলেন, গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে খালি কাভার্ডভ্যান নিয়ে ঘোড়াশালের প্রাণ কারখানায় যাওয়ার সময় বড়পুশিয়া এলাকায় এলে তিনটি মোটরসাইকেলযোগে ৬ জন দুর্বৃত্ত এসে গাছের গুঁড়ি দিয়ে রাস্তা বন্ধ করে। এরপর ইট দিয়ে সামনের গ্লাস ভেঙে ফেলে ও পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে পশ্চিম দিকে চলে যায়। এ বিষয়ে…

Read More

চট্টগ্রাম সংবাদদাতা: জাতীয় মানবাধিকার বিষয়ক সংগঠন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আগামী ১১ ডিসেম্বর বিকাল ৪টায় নগরীর নন্দনকাননস্থ থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক জাহানারা সাবের, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহসভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে প্রথম শ্রেণি থেকে…

Read More

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রার হিসেবে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসানকে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার হিসেবে ডা. মো. শামছুর রহমানকে স্থায়ীভাবে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আবু হাসান বলেন, “আমার কখনও মনে হয়নি আমি ভারপ্রাপ্ত ছিলাম। তখন যেভাবে দায়িত্ব পালন করেছি এখনও যথাযথ ভাবে সেই দায়িত্ব পালন করতে চাই। এই দায়িত্বে আমাকে সুবিবেচনায় রাখার জন্য উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদেরকে ধন্যবাদ জানাই।” এদিকে স্থায়ীভাবে নিয়োগ পাওয়া প্রধান মেডিকেল অফিসার মো. শামছুর রহমান বলেন, “প্রায় ৫ বছর ধরে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই প্রায় ১২ হাজার। এছাড়া টানা প্রায় দুই মাস ধরে চলা এই আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের সংখ্যা পৌঁছেছে প্রায় ৪৪ হাজারে। বুধবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১৬ হাজার ২৪৮ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডটির সরকারি মিডিয়া অফিস মঙ্গলবার জানিয়েছে। অফিসটি এক বিবৃতিতে বলেছে, ‘নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ৭ হাজার ১১২ জন শিশু এবং ৪ হাজার ৮৮৫ জন নারী রয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায়…

Read More

নিজস্ব প্রতিবেদক : মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিল আবেদন করার জন্য ইসিতে এসেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বুধবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪২ মিনিটের দিকে আগারগাঁও নির্বাচন ভবন প্রাঙ্গণে আসেন তিনি। এসময় তার সঙ্গে প্রায় ৮-৯ লোক আসেন। যদিও ৩ জনের বেশি ভেতরে আসতে পারেননি। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন। সে সময় রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, দলীয় প্রার্থী হলেও হিরো আলম স্বতন্ত্র…

Read More

ইবি প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আওতাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ ইউনিটের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বঙ্গবন্ধু হল সভাকক্ষে প্রায় তিনশতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে কর্মীসভাটি অনুষ্ঠিত হয়। শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে এবং শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদারের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। কর্মীসভায় স্বাগত বক্তব্য দেন ছাত্রলীগ কর্মী রতন কুমার রায়। কর্মীসভায় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের কর্মীরা বঙ্গবন্ধু হল ছাত্রলীগ ইউনিটকে শাখা দুর্গ হিসেবে উল্লেখ করে আসন্ন নির্বাচনকে সামনে…

Read More

স্পোর্টস ডেস্ক: মিরপুরে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট। রাতে মাঠে নামবে ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক বড় দল। জার্মান কাপের ম্যাচে মাঠে থাকবে বুরুশিয়া ডর্টমুন্ড। বাংলাদেশ–নিউজিল্যান্ড সকাল ৯টা ৩০ মিনিট, গাজী টিভি ও টি স্পোর্টস বাংলাদেশ ক্রিকেট লিগ উত্তরাঞ্চল–মধ্যাঞ্চল সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল দক্ষিণাঞ্চল–পূর্বাঞ্চল সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল আবুধাবি টি–১০ লিগ চেন্নাই–নিউইয়র্ক বিকেল ৫টা ৩০ মিনিট, টি স্পোর্টস ডেকান–মরিসভিল রাত ৮টা, টি স্পোর্টস দিল্লি–নর্দার্ন রাত ১০টা ৩০ মিনিট, টি স্পোর্টস লেজেন্ডস লিগ ক্রিকেট এলিমিনেটর গুজরাট জায়ান্টস–ইন্ডিয়া ক্যাপিটালস স্টার স্পোর্টস ১, সন্ধ্যা ৭টা ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ শেফিল্ড–লিভারপুল রাত ১টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট…

Read More

চট্টগ্রাম ব্যুরো: রাউজান উপজেলাধীন মহামুনি পাহাড়তলী গ্রামের কৃতি সন্তান ও মহামুনি মহানন্দ সংঘরাজ বিহারের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত শান্তিপদ মুৎসদ্দীর ও রাধারাণী মুৎসুদ্দি’র মেজ সন্তান মনোজ মুৎসুদ্দী পিন্টু আজ ৫ ডিসেম্বর দিবাগত রাত ৩.৩০ মিনিটে পুরাতন চান্দগাঁও থানার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭৬ বছর। তিনি ১ ছেলে রানা মুৎসুদ্দি ও ১ মেয়ে কেয়া মুৎসুদ্দি এবং স্ত্রী রেকে যান। গতকাল ৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ২টায় শতাব্দীর প্রাচীণ ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অনিত্য সভা অনুষ্ঠিত হয়। এ অনিত্য সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ অধ্যাপক ড জিনবোধি ভিক্ষু।…

Read More

নিজস্ব সংবাদদাতা: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক এর নাম প্রকাশ করেন । গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কুমিল্লা উত্তর জেলা শাখা সভাপতি ও (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। যুবদ‌লের আহবায়ক আতাউর রহমান দলীয়  কার্যক্রমে নিষ্ক্রিয় থাকায় সি‌নিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ কামরুজ্জামান দিপুকে মেঘনা উপজেলা শাখার আহবায়ক পদে দা‌য়িত্ব প্রদান করা হয়েছে। ‌মোহাম্মদ দিপুকে আহবায়ক এর নাম ঘোষণা করায় মেঘনা উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা আহবায়ক কমিটি ঘোষণা দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার…

Read More