Author: Daily Dhaka Press

চট্টগ্রাম ব্যুরো : ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী’র সাথে ফটিকছড়ি হাইদচকিয়া উদয়ন শরীফের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাত গত ০৫ ডিসেম্বর ২০২৩ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উদয়ন শরীফ পরিচালনা কমিটির সভাপতি মো. মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক রতন কুমার আচার্য্য, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হালিম, দপ্তর সম্পাদক তরুণ কুমার আচার্য কৃষ্ণ, মহিলা সম্পাদিকা অর্চ্চনা রাণী আচার্য্য প্রমূখ।

Read More

ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এসময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৬৬ জন রোগী। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৮ জন। বুধবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৬১৪ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৮৮ জন এবং অন্যান্য বিভাগের…

Read More

স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন বাসা-বাড়িতে নারী ও ইয়াবা সাপ্লাইয়ের অভিযোগে ৩ নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সৌরভ ইসলাম, তাসনিয়া বেলা, চৈতি, সামিনা আলম নীলা, সাকিব আহম্মেদ ও মানসিব হায়াত। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ডিবি মতিঝিল বিভাগ গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা ঢাকায় অনেকদিন ধরেই নারী সাপ্লাই দিয়ে আসছিল। নারীর সঙ্গে করে তারা ইয়াবাও সাপ্লাই দিতো। এছাড়া, তাদের ঢাকায় ভুয়া পরিচয়ে…

Read More

জ্যেষ্ঠ প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর মানিক নগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেসের তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। প্রথমে ১টি বাসে আগুন লাগানোর কথা বলেছিল ফায়ার সার্ভিস। বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪ টা ৪৮ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে পরিস্থিতি বুঝে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ৩ ইউনিটের চেষ্টায় ৩টি বাসেরই আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বিকেল পৌনে ৫টার দিকে খবর আসে কে বা কারা মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের বাসে আগুন দিয়েছে। পরে ৫টা ২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রথম ইউনিট। তবে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়— একটি নয় একই পরিবহনের…

Read More

ইবি প্রতিনিধি: মহামান্য রাষ্ট্রপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিন কর্তৃক আগামী দুই বছরের জন্য নতুন সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। বুধবার (৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ (সংশোধিত আইন- ২০১০) এর ১৯ (১) (চ) ধারা অনুযায়ী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছেন। এছাড়াও ১৯ (১) (ঙ) ধারা অনুযায়ী- বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক…

Read More

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান বাড়াতে হলে দক্ষ নার্স ও ল্যাব টেকনিশিয়ানের সংখ্যা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী। বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি এন্ড ম্যাটসের বিএসসি গভর্নিং বডির সভায় মেয়র এ মন্তব্য করেন। সভাপতির বক্তব্যে মেয়র বলেন, ৫৬টি স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে পুরো নগরীতে স্বাস্থ্যসেবা দেয় চসিক। তবে, একসময় স্বাস্থ্যসেবাতে চসিকের যে গৌরবোজ্জ্বল ইমেজ ছিল তা হারিয়ে গেছে। আমি দায়িত্ব নেয়ার পর সাড়ে ৩ কোটি টাকা ব্যয় করে মেমন মাতৃসদন হাসপাতাল সংস্কার করেছি। অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও গতি ফেরাতে কাজ চলছে। বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান বাড়াতে হলে দক্ষ নার্স ও…

Read More

চট্টগ্রাম ব্যুরো : সুুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতির ঊর্ধ্বে উঠে, সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। আজ ৬ ডিসেম্বর বুধবার সিভাসু’র জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২৩-২০২৪) বাস্তবায়নের নিমিত্ত সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সিভাসু’র জাতীয় শুদ্ধাচার কৌশল কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান,…

Read More

জ্যেষ্ঠ প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সারা দেশে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যাক্রমে বদলি জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রথম পর্যায়ে ৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাব এসেছে নির্বাচন কমিশনে। বুধবার (৬ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ চিঠি পাঠানো হয়। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। ইসি দায়িত্বশীল কর্মকর্তা জানান, সারা দেশের ৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাব এসেছে মন্ত্রণালয় থেকে। এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ পর কমিশন বৈঠকে বসবে। বৈঠকেই ওসি বদলির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

Read More

স্টাফ রিপোর্টার:  আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঘোষিত মানববন্ধন কর্মসূচির অনুমতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ড. খ. মহিদ উদ্দিন বলেন, গত ১৫ নভেম্বর তফসিলের পর থেকে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য সকল সংস্থাগুলো কাজ করছে। সে অনুযায়ী ধাপে ধাপে আমাদের কার্যক্রম চলছে। এখন নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না আমাদের বিবেচনায় নিতে হয়। নির্বাচন কমিশনও সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করছে, এ অবস্থায় কোথাও কিছু…

Read More

নিজস্ব প্রতিবেদক : মাসিক কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে (৬ ডিসেম্বর) থেকে ভর্তুকি মূল্যে ডিসেম্বর মাসের পণ্য বিক্রি শুরু করলো সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ মাসে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে সয়াবিন তেল, মসুর ডাল চিনি ও চালের সঙ্গে পেঁয়াজ যুক্ত করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান।…

Read More