Author: Daily Dhaka Press

চট্টগ্রাম ব্যুরো : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা কর্তৃক পরিচালিত আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১২ই ডিসেম্বর ২০২৩ইং উদযাপন উপলক্ষ্যে এক “ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা” আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার, সকাল ১০.৩০ ঘটিকায় চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ ইমাম হোসেন রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খালেদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম বিভাগ ডাঃ মোঃ মহিউদ্দিন, সিভিল সার্জন চট্টগ্রাম ডাঃ মোঃ ইলিয়াছ চেীধুরী, ৩১…

Read More

চট্টগ্রাম ব্যুরো : জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের চলমান ৪টি প্রকল্প শেষ হলে উদ্ধার হওয়া খালে নৌকা চালানোর পরিকল্পনা ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার বিকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জলাবদ্ধতা নিরসণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে রাজাখালী খাল-২ থেকে কল্পলোক আবাসিক এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সিডিএ দুটি, সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড একটি করে ১১ হাজার ৩৪৪ কোটি টাকার মোট চারটি প্রকল্প বাস্তবায়ন করছে। “উদ্ধার হওয়া খালগুলোকে রক্ষার্থে প্রকল্প শেষ হলে সেখানে নৌকা চালুর পরিকল্পনা আছে আমার। কারণ প্রকল্প শেষ হলে খালগুলো রক্ষা করা হবে বড় চ্যালেঞ্জ। এজন্য…

Read More

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের তারাকান্দায় ষাটোর্ধ্ব অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) রাত ১০ টায় লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের এসআই ও সেকেন্ড অফিসার আব্দুল মালেক জানান, উপজেলার কাকনী ইউনিয়নের স্বপ্না ব্রিকস ফিল্ডের সামনে থেকে অজ্ঞাত এই নারীর লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ষাটোর্ধ্ব এই নারী ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের ঐ স্থানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। তিনি আরও জানান,নিহত ঐ নারীর লাশটি ময়নাতদন্তের জন্য মময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ।

Read More

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন সীতাকুণ্ড কুমিরা রেঞ্জ এলাকায় বন বিভাগের প্রায় ২৫ একর বনভূমি সাঁড়াশি উচ্ছেদ অভিযান চালিয়ে রুখে দিয়েছেন বন বিভাগ। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (সদর) জয়নাল আবেদিনের নেতৃত্বে দিনব্যাপী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ এই বনভূমি উদ্ধার করা হয়। সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন জানান, একটি সংঘবদ্ধ চক্র কুমিরা রেঞ্জের ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের নিয়ন্ত্রনাধীন বিএস ৭৫১ ও আর এস ৫৫৭ দাগের আনুমানিক ২৫ একর জায়গা সিমেন্টের পিলার স্থাপন করে দখলের অপচেষ্ঠা করে। খবর পেয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চারের নির্দেশে,…

Read More

জেলা প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫ নেতাকর্মী পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মিয়া বলেন, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর দীর্ঘদিন দলে মূল্যায়ন না পাওয়ায় সম্প্রতি বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছেন এবং ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নিবার্চন করছেন। দলের অবমূল্যায়নের প্রতিবাদ ও প্রিয় নেতা শাহজাহান ওমরের সমর্থনে আমরা বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫ জন নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করলাম। পদত্যাগকারীরা হলেন- কাঁঠালিয়া উপজেলা…

Read More

নিউজ ডেস্ক: জনপ্রিয় সংগীত শিল্পী মরিয়াম মারিয়া ডেইলি ঢাকা প্রেসের ইউএসএ প্রতিনিধি হিসেবে যোগদান করলেন। তিনি একুশে টিভিতে প্রোগ্রাম প্রডিউসার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। ইউএস’র গুরুত্বপূর্ণ খবর ও সংস্কৃতি বিষয়ক খবরগুলো ডেইলি ঢাকা প্রেসে নিয়মিত পাঠাবার নিমিত্বে তিনি প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন। ডেইলি ঢাকা প্রেসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন রইল।

Read More

চট্টগ্রাম ব্যুরো: হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে তিনি মুসলিম লীগ সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করেন। শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়কও। তাঁর প্রচেষ্টায় ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর বাঙালির যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল, তার নেতৃত্ব দিয়েছিলেন শহীদ সোহরাওয়ার্দী। তাঁর রাজনৈতিক দূরদর্শিতার ফল ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট এবং অবিস্মরণীয় বিজয়। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকায় তাঁকে ‘গণতন্ত্রের মানসপুত্র’ হিসেবে আখ্যায়িত করে ইতিহাস। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় বক্তারা একথা বলেন। ডিজিটাল বাংলাদেশ…

Read More

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর জাতীয় পার্টি আছে, বুধবার তাদের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা হবে। মঙ্গলবার রাতে ইস্কাটনের বাসায় শরিক দলের তিন নেতার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত কবে নাগাদ পেতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে আগামীকাল বুধবার আলাপ হবে। তারপর একটা পর্যায়ে যেতে পারব। কিছু কনফ্লিক্ট হতে পারে সেগুলোও দেখতে হবে। তিনি বলেন, বিগত দিনে আমরা এক সঙ্গে নির্বাচন করেছি। নির্বাচন ও আন্দোলন এক…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে যাত্রীবাহী ডাবল ডেকার একটি বাস রাস্তা থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় রাজ্য প্রাচুয়াপ খিরি খানে এই দুর্ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, বাসটি রাস্তার এক পাশে হেলে পড়েছে। উচ্চ গতিতে চলা এই বাসের সামনের অংশ দ্বিখণ্ডিত হয়ে গেছে। গাছের কিছু অংশ বাসের ভেতরে আটকে আছে। প্রাচুয়াপ খিরি খানের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩২ জন। বিশ্বে সড়ক দুর্ঘটনার হার সবচেয়ে বেশি থাইল্যান্ডে। দেশটিতে কেবল সড়ক দুর্ঘটনায় প্রত্যেক বছর হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে।…

Read More

ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সুহাতা গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন দেশের প্রাজ্ঞ রাজনীতিবিদ প্রয়াত অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চু। তার হাতেই বিকশিত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। রাজনীতির বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করে চিরনিদ্রায় শায়িত আছেন সুহাতা গ্রামেই। প্রয়াত অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চুর নাতি, সুহাতার কৃতিসন্তান তরিকুল ইসলাম রায়হান। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে চলতি দায়িত্ব শেষ করে এবার পেয়েছেন সভাপতির দায়িত্ব। সোমবার (০৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এক জনসভায় নিজেদের সন্তান তরিকুল ইসলাম রায়হানের এমন অর্জনে আবেগে আপ্লুত সুহাতাবাসী। ছাত্রলীগ সভাপতিকে ফুলের মালা গলায় পরিয়ে ভালোবাসায় সিক্ত করে গ্রামবাসী। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী…

Read More