Author: Daily Dhaka Press

আন্তর্জাতিক ডেস্ক : আজ আমরা একবিংশ শতাব্দীতে বাস করলেও আমাদের চারপাশে এখনো কিছু ঐতিহ্য রয়েছে যা আপনি বিশ্বাস করবেন না। ভারতের প্রতিটি রাজ্যেই কিছু প্রাচীন রীতিনীতি অনুসরণ করা হয়। তবে হিমাচল প্রদেশের মণিকর্ণা উপত্যকার পিনি গ্রামের এমনই এক অদ্ভুত রীতির কথা শুনলে আপনি অবাক হবেন। আসলে এই গ্রামের মেয়েদের কয়েকদিন কাপড় ছাড়াই থাকতে হয়। প্রাচীন রীতি অনুযায়ী বলা হয়েছে, বছরের পাঁচটি দিন মহিলারা কোন পোশাক পরেন না এবং মহিলারা এ কদিন বাড়ির বাইরে বের হন না। কিছু কিছু মহিলা আজও এই প্রথম মেনে চলে নিজের স্বইচ্ছায়। প্রতিবছর শ্রাবণ মাসের পাঁচ দিন এই গ্রামের মহিলারা কাপড় পরেন না। একইভাবে পুরুষদের জন্যও…

Read More

অনলাইন ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকা সেন্ট্রাল, কুমিল্লা, খুলনা ও সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের জন্য ‘সাইবার সিকিউরিটি প্রটেকশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ৪ ডিসেম্বর ২০২৩ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মোঃ আবু সাঈদ। এতে মূল বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম মিজানুর রহমান ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এম এ হামিদ। দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় জোনসমূহের অধীন বিভিন্ন শাখা ও এজেন্ট আউটলেটের ৭৬২ জন কর্মকর্তা অংশগ্রহণ…

Read More

ফ্যাশন ডেস্ক: গুটিগুটি পায়ে এগিয়ে আসছে শীত। আর সে কথা মাথায় রেখে ইজি ফ্যাশন নিয়ে এসেছে ছেলেদের এক্সক্লুসিভ কালেকশন। তাই এই শীতে ইজির সবগুলো আউটলেট সেজেছে নতুন সাজে। এবারের বিশেষ আয়োজনে রয়েছে রকমারি ফুল হাতা টি-শার্ট । ইজিতে আরো থাকছে ফুল হাতা পলো টি-শার্ট, হুডি, জ্যাকেট, ব্লেজার ,সোয়েটার, জিন্স, গ্যাবার্ডিন, সুটসহ নানা ট্রেন্ডি পোশাক তো আছেই। ট্রেন্ডি পোশাক হলেও ইজি’র বৈশিষ্ট অনুযায়ী সব পোশাকই পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে। ঢাকা সহ সারাদেশে পাওয়া যাবে নান্দনিক সব বাহারি ডিজাইনের পোশাক । দেশের সব ইজি’র শোরুমে মিলছে শীতের এ বিশেষ আয়োজন। সকল পোশাক ইজি অনলাইন শপ পাওয়া যাবে : https://www.facebook.com/easyfashionltd.bd/

Read More

রাজিব রায়হান,জাবি প্রতিনিধি: নিজ এলাকা বগুড়ায় না থেকেও মামলার আসামি হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪৬তম ব্যাচ) শিক্ষার্থী আসাদুল্লাহ খাঁন। এলাকায় না থেকেও আসাদুল্লাহ খাঁন তার পরিবারের অন্য সদস্যদের সাথে নিয়ে অভিযোগকারীর উপর হামলার চেষ্টা করেন ও হুমকি দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ওই মামলাতে আসাদুল্লাহ খাঁনের বাবা ও ভাইসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে। জানা যায়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আসাদুল্লাহ খাঁনের ভাই আসলাম খাঁনের বিয়ে হয়। তবে নানা কারণে আসলাম খাঁনের সঙ্গে তার স্ত্রী সংসার করতে অস্বীকৃতি জানান। এসব বিষয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। পরে বিষয়টি ঘরোয়াভাবে সমাধানের চেষ্টা করা হলেও…

Read More

ফরিদপুর থেকে তৌহিদ তুহিন: ফরিদপুর-১ আসনের (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) আলফাডাঙ্গা থানায় ২০ দিন আগে পদায়ন পাওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন ওই আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমানের বেয়াই। এই ওসির ভাইয়ের ছেলের সঙ্গে আবদুর রহমানের ভাইয়ের মেয়ের বিয়ে হয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচনকালীন এই সময়ে ওসির কাছ থেকে নিরপেক্ষ আচরণ পাওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। গত ১২ নভেম্বর ওসি হাবিল আলফাডাঙ্গায় যোগদানের পর থেকেই ভোটের মাঠে তার আচরণ নিয়ে অভিযোগ উঠেছে ওই এলাকায়। চলছে নানা আলোচনা। আওয়ামী লীগ প্রার্থীর আত্মীয়- এমন পুলিশ কর্মকর্তাকে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার থানায় ওসি হিসেবে পদায়ন করায় প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশনের নির্দেশে ওসিদের রদবদলের প্রক্রিয়াও।…

Read More

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯৮৫ জন প্রার্থী বৈধ ও ৭৩১ জন প্রার্থী অবৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন। ১০ ডিসেম্বর থেকে আপিল শুনানি শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

Read More

জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে গরু ও মহিষ চুরি করে পালিয়ে যাওয়ার সময় গরু ও মহিষ ভর্তি ট্রাক উল্টে এক চোর নিহত ও আরও দুই চোর আহত হয়েছে। ০৪ ডিসেম্বর (সোমবার) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেঘারবাড়ি এলাকায় এঘটনা ঘটে। নিহত চোরের নাম হাবিবুর রহমান (৪৫)। সে জেলার বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকার এলাকার আব্দুল হক এর ছেলে। আহত অন্য দুই সদস্য হলো, শেরপুর জেলার কসবা মোল্লাপাড়া ৮নং ওয়ার্ডের মৃত তারা মিয়ার ছেলে নাছির আহমেদ (২৮) ও একই জেলার শ্রীবর্দী বালিয়াচন্ডি এলাকার চান মিয়ার ছেলে উকিল মিয়া (২৬)। স্থানীয়রা জানান, চোরাই গরু ও মহিষ নিয়ে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরের দিকে…

Read More

ডেস্ক রিপোর্ট:  আজ ৪ ডিসেম্বর, দিনাজপুর জেলার ফুলবাড়ী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর আজকের এই দিনে মুক্তিযোদ্ধারা প্রাণপণ লড়াই করে ফুলবাড়ী থেকে দখলদার পাকবাহিনীকে তাড়িয়ে শত্রু মুক্ত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিল। স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সূত্রে জানা যায়, ততকালিন ১৯৭১ সালের মার্চ মাসের শুরু থেকেই যখন পাকিস্তাানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দেশব্যাপী উত্তাল আন্দোলন চলছিল তখন শান্তিশৃংখলা বজায় রেখে বাঙালি ও অবাঙালিদের মধ্যে যেন কোনো প্রকার সংঘাত সৃষ্টি না হয় সেজন্য মার্চের প্রথম সপ্তাহে ফুলবাড়ীতে গঠিত হয় সর্বদলীয় সংগ্রাম কমিটি। ২৪ মার্চ পর্যন্ত ফুলবাড়ীতে পূর্ণ শান্তি বিরাজ করে; কিন্তু ২৫ মার্চের গভীর রাতে সারা দেশে পাাকবাহিনীর দ্বারা নিরীহ বাঙালিদের হত্যাযজ্ঞের…

Read More

এইচ এম বাবলু বাউফল, পটুয়াখালী : বাউফলের বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামে রুমা বেগম (৩০) নামের এক গৃহবধূ গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে মারা গেছেন । তার স্বামীর নাম বেল্লাল খান(৩৩)। আজ সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত রুমা বেগমের সাথে ১০ বছর আগে বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামের আরমান খানের ছেলে বেল্লাল খানের সাথে বিয়ে হয়। তাদের সংসারে তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। বেল্লাল খান একজন দিনমজুর। কোন রকম তাদের সংসার চলছিল। অভাবে সংসারে স্বামী স্ত্রী প্রায় প্রতিদিন ঝগড়াঝাটি হতো। স্বামী স্ত্রী মারধর করতো। ঘটনার দিন সোমবার(৪ ডিসেম্বর) স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাটি হয়।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : গাজার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের সাথে যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এই হামলা চালানো হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালের দিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মাউন্ট ডোভ এলাকায় লেবানন থেকে একের পর এক রকেট ছোড়া হয়েছে। সব রকেট মাউন্ট ডোভের খোলা জায়গায় পড়েছে। এছাড়া লেবানন সীমান্ত লাগোয়া ইসরায়েলের মিসগ্যাভ আম এলাকাতেও রকেট হামলা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, লেবানন থেকে ছোড়া রকেট উন্মুক্ত স্থানে আছড়ে পড়েছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়নি। হামলার…

Read More