Author: Daily Dhaka Press

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে এবং বর্তমানে অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরো অগ্রসর হয়ে ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে…

Read More

জেলা প্রতিনিধি, শেরপুর : নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য আমাদের যা যা করা দরকার তা করব। এ নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপির ডাকা অবরোধের কারণে ভোটে কোনো প্রভাব পড়বে কিনা- এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, যারা এসব করছে তাদের জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে…

Read More

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, কিছু রাজনৈতিক দল ৯ দফায় ১৮ দিন অবরোধ আর তিনদিন হরতাল ডেকেছে। কিন্তু অবরোধ ডেকে রাস্তায় না নেমে পালিয়ে থেকে ভাড়া করা লোকজন নিয়ে মানুষের গাড়িতে, যানবাহনে, মানুষের উপরে বোমা নিক্ষেপ করছে। পরিত্যক্ত গাড়িগুলোতে আগুন লাগাচ্ছে। এটা তো আসলে কোন রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। মঙ্গলবার ( ৫ ডিসেম্বর ) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, হরতাল এবং অবরোধ ডেকে রাস্তায় নামা তাদের গণন্ত্রাতিক অধিকার। তারা তাদের সমাবেশ করতে পারে। আমরা আগেও দেখেছি ২০১৪ সালে এইরকমভাবে তারা…

Read More

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজে পড়াশোনা করেন রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা জুই আক্তার। মালদ্বীপ ভ্রমনে যাওয়ার জন্য ট্যুর অপারেটর প্রতিষ্ঠান ‘ট্রিপকার্ডের’ সাথে ফেসুবকের মাধ্যমে যোগাযোগ করেন। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কম মূল্যে আকর্ষণীয় প্রাইজ দেখে আকৃষ্ট হন জুই। এরপর ভিসা ও অন্যান্য খরচের জন্য ৫৫ হাজার দেন। কিন্তু টাকা দেওয়ার কিছু দিন পরই দেখতে পান তাদের ‘ট্রিপকার্ড’র অফিস বন্ধ। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তারা অফিস ছেড়ে চলে গেছেন। নানা ভাবে চেষ্টা করেও আর যোগাযোগ করতে পারেন নি। পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার আশায় টাকা দিয়ে প্রতারণার শিকার হন জুই। একই ভাবে দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হয়েছেন শতাধিক মানুষ। সম্প্রতি…

Read More

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৬ টি পদের জন্য ১৬ জন প্রার্থী মনোনীত করা হবে বলে তফসিলে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ৫ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ৬ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। পরবর্তীতে ১০ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ করে ১২ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা নেওয়া হবে এবং ওইদিন ই মনোনয়নপত্র যাচাই বাছাই করে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। কেও প্রার্থীতা প্রত্যাহার করতে…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলা পঞ্জিকা অনুযায়ী দেশে শীতকাল আসতে এখনো ১০ দিন বাকি। তবে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে আরও আগে থেকেই ঠান্ডা পড়তে শুরু করেছে। কিন্তু ঢাকা ও দেশের অন্যান্য জায়গায় এখনো তেমন ঠান্ডা অনুভব হয়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২০২২ সালের নভেম্বরের চেয়ে এ বছরের নভেম্বর মাস অনেকটা উষ্ণ ছিল। ডিসেম্বর মাসেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। অন্যদিকে আবহাওয়াবিদরা বলছেন, দ্রুতই দেশে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। এ মাসে আবার মাঝারি আকারে শৈত্যপ্রবাহেরও আশঙ্কাও আছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের আকাশ মেঘলা রয়েছে। ঢাকার কোনো কোনো…

Read More

ওয়াসিফ আল আবরার, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৩-২০২৪ এর আওতায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ৪৪১ নং কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. মোঃ রবিউল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ ইব্রাহিম আব্দুল্লাহ, রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, APA ফোকাল পয়েন্ট- উপ রেজিস্ট্রার চন্দন কুমার দাস এবং অভিযোগ প্রতিকার ব্যাবস্থাপনা ফোকাল পয়েন্ট মুহাম্মদ ইব্রাহিম খলিলসহ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীবৃন্দ। এসময়…

Read More

ওয়াসিফ আল আবরার, ইবি প্রতিনিধি :”থেকে একসাথে যুক্ত, রাখবো পৃথিবী পথশিশু মুক্ত” স্লোগান কে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সি আর সি) এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কেক কাটা, আনন্দ শোভাযাত্রা এবং পথশিশুদের নিয়ে খেলাধুলাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর হতে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার চত্বরে এসে সমবেত হয়ে পথশিশুদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাজেদুল হক…

Read More

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর ওপর ভয়াবহ হামলা করার দাবি করেছে আল-কুদস ব্রিগেড। খান ইউনিসের উত্তর ও পূর্ব দিকে তারা ইসরাইলি সৈন্য ও সামরিক যানের ওপর এসব হামলা চালায় বলে জানিয়েছে। প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে যে তারা গাজা উপত্যকায় তিনটি ইসরাইলি ট্যাংক, একটি ট্রুপ ক্যারিয়ার এবং একটি বুলডোজারকে টার্গেট করেছে। তারা জানায়, তাদের যোদ্ধারা জুহর আল-দিক ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্য গাজায় ইসরাইলি সামরিক অবস্থানগুলোর ওপর হামলা চালিয়েছে।

Read More

চট্টগ্রাম ব্যুরো : রাউজান উপজেলাধীন মহামুনি পাহাড়তলী গ্রামের কৃতি সন্তান ও মহামুনি মহানন্দ সংঘরাজ বিহারের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত শান্তিপদ মুৎসদ্দীর মেজ সন্তান মনোজ মুৎসুদ্দী পিন্টু আজ ৫ ডিসেম্বর দিবাগত রাত ৩.৩০ মিনিটে পুরাতন চান্দগাঁও থানার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭৬ বছর। তিনি ১ ছেলে রানা মুৎসুদ্দি ও ১ মেয়ে কেয়া মুৎসুদ্দি এবং স্ত্রী রেখে যান। আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ২টায় শতাব্দীর প্রাচীণ ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অনিত্য সভা অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ উপাসক-উপাসিকা ও জ্ঞাতি স্বজনকে প্রয়াতকে দর্শন করে ও অনিত্য সভায় উপস্হিত হয়ে পূণ্যদান করার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Read More