Author: Daily Dhaka Press

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে উত্তরায় বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মহিলা দল। সোমবার (৪ ডিসেম্বর) সকালে উত্তরায় ৪ নম্বর সেক্টর পার্কের উত্তর পাশ থেকে শুরু হয়ে ঢাকা গাজীপুর প্রধান সড়কে এসে মিছিলটি শেষ হয়। এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, উত্তরের আহ্বায়ক পেয়ারী মোস্তফা, সদস্য সচিব অ্যাডভোকেট রুনা, মহিলা দল নেত্রী জাকিয়া সুলতানা, পারভিন, নাজমা শিকদার, তামান্না, তহমিনাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষ রুহুল কবির রিজভী বলেন, একতরফা নির্বাচনের নামে দেশে চরম তামাশা চলছে। অবৈধ সরকারের গৃহপালিত নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী প্রার্থী বাছাই করে করে দিচ্ছে। কোন আসনে…

Read More

জেলা প্রতিনিধি, নীলফামারী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনে মোট ৩৭ জন প্রার্থীর মধ্যে ২৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এসময় আটজনের মনোনয়নপত্র বাতিল এবং পাঁচজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাতে এ ঘোষণা দেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। অপরদিকে স্থগিত হওয়া ওই পাঁচ প্রার্থীর মনোনয়ন পুনরায় যাচাই-বাছাই শেষে সোমবার সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানান তিনি। রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনে মধ্যে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মোট ১০ জনের…

Read More

বিনোদন ডেস্ক: গত কয়েক মাসে এমন কিছু ঘটনা ঘটেছে, যা থেকেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব স্পষ্ট হয়েছে। ভারতের অনেক গণমাধ্যম এমনও খবর প্রকাশ করেছে, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ এখন সময়ের ব্যাপারমাত্র। নতুন করে ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন যদিও বিচ্ছেদ নিয়ে দুই তারকার কেউই মুখ খোলেননি। এর মধ্যেই দুই তারকার বিচ্ছেদের গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে একটি স্থিরচিত্র ঘিরে। সম্প্রতি মুম্বাইয়ে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে দেখা যায় অভিষেককে। পরনে নীল শুট , চুলে নতুন ছাঁট, চোখে চশমা। জুনিয়র বচ্চনের এই লুকের প্রশংসা হয়েছে যেমন, তেমনই অনুরাগীদের নজর কেড়েছে অন্য একটি বিষয়। বলা যেতে পারে এই প্রথম অভিষেকের আঙুলে দেখা গেল…

Read More

নিজস্ব সংবাদদাতা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য গনতন্ত্র বিকাশ মঞ্চ জোটের ন্যাশনাল পিপলস পার্টি (NPP)- এর প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সনাতন পার্টি (BSP)। আজ জোটর অফিস হতে বাংলাদেশ সনাতন পার্টি (BSP)- এর ৩০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বাংলাদেশ সনাতন পার্টি (BSP)-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অ্যাড. সুমন কুমার রায় বলেন, বাংলাদেশ সনাতন পার্টি (BSP) থেকে প্রায় ১০০ জন মতো প্রার্থী নির্বাচন করতে আগ্রহী হলে ও জোটগত নির্বাচনের কারনে আমরা ৩০ জন মনেনয়ন ফরম সংগ্রহ করেছি, আশাকরি আওয়ামীলীগের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর আগামীতে এই সংখ্যা বাড়তে পারে। বাংলাদেশ সনাতন পার্টি (BSP) থেকে যারা মনোনয়নপত্র…

Read More

চট্টগ্রাম ব্যুরো : সংসদীয় এলাকার মোট ভোটারের এক শতাংশ মানুষের স্বাক্ষর গড়মিল, ঋণখেলাপি ও আয়কর সংক্রান্ত ঝামেলা থাকায় চট্টগ্রামে ১৪ স্বতন্ত্র প্রার্থীসহ ১৮ জনের মনোনয়ন বাতিল করেছে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। আজ ৩ ডিসেম্বর রবিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাইবাছাই কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রবিবার চট্টগ্রাম-১ আসন ছাড়াও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান) ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসন এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-৫ (হাটহাজারী), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। সকালে জেলা প্রশাসন কার্যালয়ে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের জমা দেওয়া…

Read More

নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ ডিসেম্বর (রোববার) ঢাকায় সমাবেশ করতে অনুমতি চেয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। ওইদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে বিকেল ৩টায় এ সমাবেশ আয়োজন করতে চায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। রোববার (৩ডিসেম্বর) সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত একটি চিঠি ঢাকার বিভাগীয় কমিশনের কার্যালয়ে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানাচ্ছি, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।…

Read More

নিজস্ব সংবাদদাতা :  আজ সকালে জাতীয় শহীদ মিনারে অগ্নিসন্ত্রাসে দগ্ধ ও নিহতদের পরিবারের মানববন্ধন এবং দায়ীদের দ্রুত বিচারের দাবিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এম, পি-র যোগদান ও সংহতি প্রকাশ।

Read More

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রোজিম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি, স্থানীয় এলাকাবাসী ও রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রোজিম গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের নিমঈল এলাকার আবুল কালামের ছেলে। তিনি গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, রোজিমসহ আরও ৫-৬ জন গতকাল শনিবার দিবাগত রাতে গরু আনতে ভারতে যায়। এ সময় ভারতের ভবানীপুর সীমান্তের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে রোজিম গুলিবিদ্ধ…

Read More

চট্টগ্রাম ব্যুরো : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাইয়ের নির্বাচনী এলাকার প্রার্থীদের যাচাই বাছাইয়ে ৮ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ৫- ৯ ডিসেম্বরের মধ্যে স্বতন্ত্র ওই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহফুজা জেরিন বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের সই নির্বাচন কমিশনে জমা দিতে হয়। এ আসনে তিন লাখ ৬৬ হাজার ৫২৫ ভোটারের এক শতাংশ অর্থাৎ তিন হাজার ৬৬৫ জন ভোটারের সই স্বতন্ত্র…

Read More

প্রবাস ডেস্ক : সৌদি আরবের আল জুবাইল শহরে কেমিক্যাল ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় এক ভারতীয় নাগরিকও নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের এক সোহেল শিকদার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের জহিরুল হক শিকদারের ছেলে। অন্যদের পরিচয় জানা যায়নি। জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ওয়েলডিংয়ের কাজ করছিলেন তারা। হঠাৎ ফ্যাক্টরির বয়লার বিকট শব্দে বিস্ফোরণে পুরো ফ্যাক্টরিতে আগুন ধরে যায়। এ ঘটনায় সোহেলসহ চারজন নিহত হন। নিহত বাংলাদেশিদের মৃত্যুর সংবাদে স্থানীয় প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নিহত…

Read More