Author: Daily Dhaka Press

চট্টগ্রাম ব্যুরো : রাউজান উপজেলার দক্ষিণাংশে কর্ণফুলী নদী ও হালদার পাড় ঘেঁষে থাকা বাগোয়ান ইউনিয়নের কাঁচা পাকা রাস্তা বালুবাহী ট্রাকের চাপে ধসে দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ উপজেলার সীমানায় থাকা কর্ণফুলী ও হালদার চর থেকে বালু খেকোরা বড় বড় যান্ত্রিক নৌযানে নদীর চর কেটে বালু এনে নদী পাড়ের বিভিন্ন পয়ন্টে পাহাড় গড়ে তুলেছে। সেখান থেকে রাতদিন ট্রাকে কওে বিভিন্নস্থানে সরবরাহ দিচ্ছে । স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা যায় গত দুই বছরে এখানকার মাঝিপাড়া রাস্তায় বালুবাহী ট্রাকের চাপায় মারা গেছে দুব্যক্তি। বালুবাহী অনেকেই বলেছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ইউনিয়নের প্রতিটি রাস্তা কোটি কোটি টাকা খরচ করে উন্নয়ন করে দিয়েছেন।…

Read More

এইচ এম বাবলু বাউফল, পটুয়াখালী : পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রাথীহিসাবে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আ স ম ফিরোজ । জেলা স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন হয়েছেন বিএনএফ’র সংসদ সদস্য প্রার্থী। তবে এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দিতে রাজী হননি।’ এ বিষয়ে জানার জন্য পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শাহনুর হকের মোবাইল ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। জেলা স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোজাহিদুল ইসলাম প্রিন্স বলেন,‘জোবায়ের হোসেন আমাদের কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। তবে তিনি (জুবায়ের) যে বিএনএফ থেকে মনোনয়ন নিয়ে পটুয়াখালী-২…

Read More

অনলাইন প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের দুই নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারাদেশে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইল জেলাধীন নাগরপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ ও মধুপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার আনোয়ারুল হককে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ’

Read More

এএফপি , আল জাজিরা :  সাময়িক যুদ্ধবিরতি শেষে ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। হামলায় আহত শিশুদের উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা। গতকাল দক্ষিণ গাজার রাফাহ এলাকায় সাময়িক যুদ্ধবিরতি শেষে ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর গাজায় আজ শনিবার দ্বিতীয় দিনের মতো সহিংসতা চলছে। গতকাল শুক্রবার ভোরে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের পূর্বাঞ্চলে একের পর এক বোমা হামলা হয়েছে। রয়টার্সের খবরে জানা যায়, ইসরায়েল বলেছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত গাজার ২০০টিরও বেশি সন্ত্রাসের সঙ্গে যুক্ত লক্ষ্যবস্তুতে তারা স্থল, বিমান ও নৌ হামলা চালিয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত গাজার স্বাস্থ্য কর্মকর্তারা ইসরায়েলি হামলায় ১৮৪ জন নিহত হওয়ার কথা…

Read More

নিজস্ব সংবাদদাতা: আজ ২ ডিসেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন এর উদ্যোগে বিটিসিএলে ৫ম প্রকল্পে অনিয়ম ও প্রকল্প এ বাতিল এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। যে সি ব্যান্ড ইকুইপমেন্ট দিয়ে ডিডাব্লিউডিএম কিনতে যাচ্ছে বিটিসিএল তা বিটিসিএল ক্রয় করেছে ২০১৬ সালে। আর তখন বিবেচনায় ছিল থ্রী জি। বর্তমানে ৫জি বিবেচনায় নিয়ে কোনভাবেই সি ব্যান্ড কিনতে পারে না। সি ব্যান্ড এর ডিডাব্লিউডিএম নেটওয়ার্ক বর্তমানে বিটিসিএলে থাকতে আরেকটা সেইম টেরনোলজির ডিডাব্লিউডিএম কেনা শুধুই সরকারের আর্থিক অপচয়। সভাপতির বক্তব্যে মহিউদ্দিন আহমেদ বলেন, ৪র্থ শিল্প বিপ্লব মোকাবেলার জন্য চাই দ্রুতগতির ৫জি। যেই…

Read More

বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সার্ভার জটিলতায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ নিতে হয়রানি শিকার হচ্ছে নাগরিকরা । ফলে অভিভাবকরা সন্তানকে স্কুল – কলেজে ভর্তি এবং অনেকেই পেনশন , পাসপোর্ট , চাকরি , বিয়ে , জমি রেজিষ্ট্রেশন সহ বিভিন্ন কাজে ভোগান্তিতে পড়েছে । জানা যায় , প্রথম শ্রেণির পৌরসভার নাগরিকদের সেবা গুলোর মধ্যে অন্যতম একটি সেবা হলো জন্ম – মৃত্যু নিবন্ধন সনদ । স্কুল – কলেজ ভর্তি , পেনশন , পাসপোর্ট , চাকরি , বিয়ে , জমি বেচাকেনা সহ গুরুত্বপূর্ণ অনেক কাজের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ পেতে সংশ্লিষ্ট শাখায় প্রতিদিন ভির করে নাগরিকরা । পৌর সভায় জন্ম…

Read More

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডকে উড়িয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করলো বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। এতে শান্তর অভিষেক নেতৃত্বে ১৫০ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করলো টাইগাররা। আফগানিস্তান ও জিম্বাবুয়ের পর ঘরের মাঠে রান ব্যবধানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। সব মিলিয়ে ১৩৯ টেস্টে বাংলাদেশের জয়ের সংখ্যা বেড়ে হলো ১৯টি। আর দেশের মাটিতে ৭৪ টেস্টে এটি তাদের ত্রয়োদশ জয়। ঘরের মাঠে সপ্তম প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট জিতল টাইগাররা। এর আগে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে…

Read More

নিউজ ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন জেলা সহ কেঁপে উঠলো মৃদু ভূমিকম্পে। আজ শনিবার সকাল ৯:৩৫ এর দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা থেকে প্রায় ৫৯ মাইল দূরে।ঢাকার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমিল্লা ও লক্ষ্মীপুরের রামগঞ্জ। ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৮৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। আবহাওয়া অফিস বলছে এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার…

Read More

নিজস্ব সংবাদদাতা: চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম (সিজেএফডি) এর সাবেক সভাপতি। চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা (চবিসাফ) এর প্রতিষ্ঠাতা সদস্য চট্টগ্রাম সমিতি ঢাকা এর সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুল্লাহ রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। আজ বিকাল তিনটায় রাজধানীর ঢাকার জাতীয় প্রেসক্লাবে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং গার্ড অফ অনার প্রদান করা হয়। জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজায় সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি অনেক গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।

Read More

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাদেকা হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ নিয়োগ দিয়েছেন। এ বিষয় বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যাপক সাদেকা হালিম তথ্য কমিশনের প্রথম নারী কমিশনার ছিলেন। জাতীয় শিক্ষানীতি-২০১০–এর প্রণয়ন কমিটিরও সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক এই ডিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন ১৯৮৮ সালে। তিনি কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। তার বাবা অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

Read More