Author: Daily Dhaka Press

ঢামেক প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর থানা গোলচত্বর এলাকায় পিকআপের ধাক্কায় হুমায়ুন কবির (৬৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একজন হোটেল ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় পিকআপ ভ্যান ও চালক কাউকে আটক করতে পারেনি পুলিশ। রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে হুমায়ুন কবিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন কাউসার বলেন, দুপুর একটার দিকে বিমানবন্দর গোলচত্বর বলাকা ভবনের পাশে পিকআপের ধাক্কায় ওই ব্যক্তি আহত হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ভূখণ্ড লক্ষ্য করে সিরিয়া থেকে রকেট হামলা হয়েছে। রোববার সকালের দিকের এই হামলায় ইসরায়েলে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি বাহিনী তাদের নীতি অনুযায়ী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই রকেটে বাধা দেয়নি। তবে সিরিয়ার যে অঞ্চল থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে, সেই অঞ্চলে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইডিএফ বলেছে, সিরিয়া থেকে ছোড়া রকেটটি ইসরায়েলের উত্তরাঞ্চলের এক উন্মুক্ত স্থানে পড়েছে। এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি শহরে…

Read More

নিজস্ব প্রতিবেদক : ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে সরকার। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৭ টাকা ২ পয়সায় সমন্বয় করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ…

Read More

চট্টগ্রাম ব্যুরো : টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের ১৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে ২ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিট চিফ তৌহিদুল আলম, টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক মোঃ…

Read More

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি করপোরেশন প্যানেল মেয়র ও ২৫ নং রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা আবদুস সবুর লিটন বলেছেন, চট্টগ্রাম-১০ আসনে আমি স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ালাম। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসেবে কখনও আওয়ামী লীগের নৌকা প্রতীকের বাইরে যাইনি, যেতে পারি না। এবারের সংসদ নির্বাচনেও আমি নৌকা প্রতীকের বাইরে যাবো না। তাই আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। আমি আজীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে শেখ হাসিনার কর্মী হিসেবে পাশে থাকতে চাই। আজ রোববার (৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইন্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর লিটন বলেন,…

Read More

চট্টগ্রাম ব্যুরো : মহান মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও হাজার বছরের বাঙালীর গৌরবময় ঐতিহ্য আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। আগামীর বাংলাদেশ, আগামীর প্রজন্মের নেতৃত্বেই এগিয়ে যাবে। তাদের যতবেশী সাংস্কৃতিক চর্চার মধ্যদিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা হবে দেশ ও জাতি তত সমৃদ্ধ হবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু কিশোর চট্টগ্রামের মাসব্যাপী বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু কিশোর চট্টগ্রামের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ০২ ডিসেম্বর ২০২৩খ্রি. শনিবার বিকেল ৪টায় মিউসিপ্যাল মডেল সিটিকর্পোরেশন স্কুল…

Read More

নিজস্ব সংবাদদাতা: আজ বিশ্ব প্রতিবন্ধী দিবসে ঢাকা জাতীয় প্রেসক্লাবে দেশের সার্বিক উন্নয়নে প্রতিবন্ধীদের জন্য সকল রাস্তাঘাট, মার্কেট, অফিস, আদালত, পার্কস, স্কুল কলেজ ও সর্বত্র হুইল চেয়ারে চলার ব্যবস্থা করার দাবিতে ভার্চুয়াল কমিউনিটি অর্নামেন্টস অব এক্সেসিবিলিটি’র তত্ত্বাবধানে ও কামাল হাসনাইনী’র উদ্বেগ ও আহ্বানে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, ম্যাপিং, ও আলোচনা শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, চিত্তরঞ্জন দাস। কাউন্সিলর ৫ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশ সরকারের শহর সমাজসেবা কার্যালয়-৪ এর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। তাছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন স্থান হতে আসা শীর্ষস্থানীয় গুগল লোকাল গাইডস।

Read More

চট্টগ্রাম ব্যুরো : শান্তি এবং ন্যায় বিচারের সুফল পেতে হলে ক্ষমা নিশ্চিত করতে হবে আমেরিকার বোস্টনে মুক্ত আলোচনায় শাহসুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম:) মাইজভান্ডারী একাডেমি আয়োজিত মুক্ত আলোচনা ” সুফি দৃষ্টিভঙ্গি : শান্তি এবং ন্যায় বিচার” শীর্ষক মুক্ত আলোচনায় সভাপতির বক্তব্যে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক) ট্রাস্ট এর ম্যানেজিং ট্রাস্টি শাহসুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী বলেন- শান্তি এবং ন্যায় বিচারের সুফল পেতে হলে ক্ষমা নিশ্চিত করতে হবে। এই ক্ষমার উদারতার শিক্ষা মেলে তাসাউফ চর্চার মাধ্যমে। যার মাধ্যমে সাম্য প্রতিষ্ঠা সহজ হয়। তিনি আরো বলেন মাইজভান্ডারি ত্বরিকায় আমরা পায় ধর্ম সাম্যের শিক্ষা, ধন সাম্যের শিক্ষা ও…

Read More

জেলা প্রতিনিধি, নাটোর : নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় ২নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগের কার্যালয়ে থাকা বেশকিছু আসবাবপত্র পুড়ে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগে। এ সময় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নাটোর পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের নারী কাউন্সিলর নার্গিস পারভীন জানান, ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার…

Read More

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার (৩ ডিসেম্বর) মনোনয়ন যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করা হয়। এক শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছে রাজশাহী নির্বাচন কমিশন অফিস। মাহিয়া মাহি নিজেই বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, আমার মনোনয়ন বাতিল হয়েছে। আমি বিষয়টি শুনেছি। আজ অথবা কাল আপিল করব। ঋণখেলাপি হওয়ায় নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল এ বিষয়টি নিয়ে রাজশাহী নির্বাচন রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। তাই এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Read More