Author: Daily Dhaka Press

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচী চলাকালে রাজধানীর পল্টন এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে এই ঘটনা ঘটে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, পল্টন মোড়ের পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তে কাজ চলছে৷ ঘটনাটি যারাই ঘটিয়ে থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

Read More

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)- এর উদ্যোগে ‘জ্বালানি রূপান্তরে সুবিচার চাই: ক্যাব’ শীর্ষক একটি আলোচনা সভা বুধবার অনুষ্ঠিত হয়  বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরিফুজ্জামান তুহিন। আলোচনা সভায় সন্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক ড. এম শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বদরূল ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, উন্নয়ন অর্থনীতি গবেষক ড. মাহা মির্জা। আলোচনা সভায় অনলাইনে সভাপতিত্ব করেন ক্যাবের সভাপতি গোলাম রহমান। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ূন কবির ভূঁইয়া।

Read More

স্টাফ রিপোর্টার: ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর এলাকায় সেলফী পরিবহনের একটি বেপরোয়া বাস চাপায় পুলিশের নারী কনস্টেবল নিহতের ঘটনায় ঘাতক চালককে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ শাখা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) । গ্রেফতারকৃতের নাম- কামরুল ইসলাম। গত সোমবার (২৭ নভেম্বর) নওগাঁ জেলার মহাদেবপুর থানার পুকুর চান্দাশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই থানার মহিষাখাল গ্রামের দায়েম উদ্দিনের ছেলে। এর আগে গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে নিহতের স্বামীও গুরুতর আহত হন। বুধবার ( ২৯ নভেম্বর ) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. কুদরত-ই-খুদা এ…

Read More

স্টাফ রিপোর্টার: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাশুর পশ্চিম পাড়া এলাকার সিংহ নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি বলছে, পরকীয়া প্রেমের বিষয়টি স্থানীয়দের কাছে ফাঁস করে দেওয়ার পরকীয়া প্রেমিকার পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটে। পরবর্তীতে ঘাতকরা সিংহ নদীতে লাশ মাটি চাপা দিয়ে দেয়। ছবি: আখি আক্তার (২৪) হত্যা ও লাশ গুমে জড়িত দুজনকে গ্রেফতার করেছে পিবিআই। তারা হলেন-আখি আক্তার (২৪) ও আলাল মোল্লা (৩৫)। এই ঘটনায় আখির স্বামী ওমর ফারুক আগেই থানা পুলিশের হাতে গ্রেফতার হন। গত ২২ নভেম্বর তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই আসামি রুমান শিকদারকে হত্যার দায় স্বীকার…

Read More

নিজস্ব সংবাদদাতা: হবিগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন প্যানেল চেয়ারম্যান -১ সৈয়দ মোঃ শামীম আনোয়ার । গত মঙ্গলবার স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ সামছুল হক আদেশে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব প্রদান করেন। এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার লক্ষ্যে গত সোমবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি কাছে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করা হয়। চেয়ারম্যান পদটি শুন্য থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান – ১ সৈয়দ মোঃ শামীম আনোয়ারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব…

Read More

প্রতিনিধি, নয়াদিল্লি : মঙ্গলবার রাত প্রায় আটটা। উত্তরাখন্ডের উত্তরকাশীর অবরুদ্ধ সুড়ঙ্গ থেকে চাকাযুক্ত স্ট্রেচারে করে প্রথম বেরিয়ে এলেন ঝাড়খন্ডের শ্রমিক বিজয় হোরো। মুহূর্তে তাঁকে ঘিরে শুরু হলো বিজয় উল্লাস। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তাঁর গলায় পরিয়ে দিলেন উত্তরীয়। সাক্ষী থাকলেন কেন্দ্রীয় মন্ত্রী সাবেক সেনাপ্রধান ভি কে সিং। তাঁরা বিজয়কে টেনে নিলেন বুকে। গণমাধ্যমে বন্দী হলো সেই ছবি। উৎকণ্ঠার অবসান ঘটিয়ে স্বস্তির শ্বাস ফেলল গোটা দেশ। টানা ১৭ দিনের অবিরাম পরিশ্রম সফল। রাত পৌনে নয়টার আগেই একে একে বের করে আনা সম্ভব হয় ৪১ জনকেই। মুখ্যমন্ত্রী ধামিসহ উদ্ধারকারী দলের সবাই জানিয়েছেন, প্রত্যেক শ্রমিকই সুস্থ আছেন। মনোবলও তাঁদের অটুট। আজ মঙ্গলবার দুপুরেই…

Read More

স্টাফ রিপোর্টার: বুধবার ভোর থেকে আবারও সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এছাড়া আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল ডাক দেয়া হয়েছে। অষ্টম দফার এই কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

Read More

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবেই। তাই নির্বাচনী ট্রেনযাত্রা শুরু হয়ে গেছে। এই ট্রেনে যদি বিএনপি না উঠে তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে আর কোনো ছাড় নয়। নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, জনজীবন স্বাভাবিক রেখে আপনারা রাষ্ট্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার প্রতি যে আস্থা রেখেছেন এতে আপনারা সত্যিকার অর্থেই দেশপ্রেমের অবদান রেখেছেন। বিএনপি-জামায়াত মানবতা ও স্বাধীনতাবিরোধী। এদের হাতে খুন ও কলঙ্কের দাগ রয়েছে। এটা জনগণ জানে। বিএনপি নির্বাচনে আসবে না। তারা যতবারই ক্ষমতায় এসেছে সূক্ষ্ম কারচুপি ও…

Read More

স্টাফ রিপোর্টার: ভিসা ও বিনিয়োগের নামে প্রতারণার মাধ্যমে কয়েক টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার সময় মিরপুর মডেল থানাধীন সনি সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন- মো. আজিজুল হক সরকার। তার বয়স ৩৫ বছর। অভিযানে তার কাছ থেকে অপরাধের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ৮টি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, ১টি কানাডিয়ান এনআইডি কার্ড, ৩টি ব্ল্যাঙ্ক ব্যাংকচেক ও ৪টি মোবাইল সিম উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল জানিয়েছে, হামাস তাদের আরও ১২ জন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং মুক্তির পর তারা গাজা ছেড়ে ইসরায়েলে এসে পৌঁছেছেন। এদের মধ্যে দুইজন থাই নাগরিক আছেন। অন্যদিকে, দেশটির কারা কর্মকর্তারা জানিয়েছেন যে ইসরায়েল থেকেও ৩০জন ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়েছে। এর আগে আরও দেড়শো ফিলিস্তিনি ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন যাদের বেশিরভাগই কিশোর ও নারী। উভয় পক্ষ যুদ্ধবিরতি ৪৮ ঘণ্টা বাড়াতে একমত হওয়ার পর মঙ্গলবার ছিলো হামাস ও ইসরায়েলের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতির পঞ্চম দিন। যুদ্ধবিরতি শুরুর পর এ পর্যন্ত গাজা থেকে মোট ৮১ জন জিম্মি মুক্তি পেয়ে ইসরায়েলে ফেরত গেছেন, এর মধ্যে ৬১ জন ইসরায়েলের নাগরিক এবং তারা সবাই নারী…

Read More